ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

জামা বানানোর কাপড় দিলে অতিরিক্ত অংশ রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৯১১) : এক ব্যক্তি আমাকে তার মাদরাসার ছাত্রদের জামা বানানোর জন্য অনেক কাপড় দিয়েছে। মোট অর্ডার হল, ৩২টা জামার। এখন ৩২টা জামা বানিয়ে আরও কিছু কাপড় রয়ে গেছে, যেটা দিয়ে আর দুটি জামা হবে। আমি কি ঐ কাপড়গুলো রেখে দিতে পারব? অথবা সেগুলো দিয়ে জামা বানিয়ে অন্য কারও কাছে বিক্রি করতে পারব?

হজ্বের মাসসমূহে উমরা থেকে হালাল হওয়ার পর কিরান হজ্ব করতে পারবে কি

প্রশ্ন (৬৯১০) : কেউ যদি হজ্বের মাসসমূহে উমরা করে হালাল হয়ে যায় এরপর মদীনায় গিয়ে কিছু দিন থাকে। তারপর হজ্ব শুরু হলে আবার কিরান হজ্ব করতে চায় তাহলে তা পারবে কি?

ফজরের নামাজের কোন অবস্থায় ইমামকে পেলে সুন্নত পড়বে

প্রশ্ন (৬৯০৮) : ফজরের নামাজে কখনো এমন হয় যে, গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন হল, সুন্নত পড়ে ইমামকে কোন অবস্থায় পাওয়ার সম্ভাবনা থাকলে সুন্নত পড়তে পারব?

পিতামাতার অনুমতি ছাড়া ফরজ ইলম শিখতে গেলে কি তা অবাধ্যতা হিসেবে বিবেচিত হবে

প্রশ্ন (৬৯০৬) : আমি মুসলমান। কিন্তু দুঃখজনক সত্য হল, আমার বাবা মা আমাকে দ্বীন সম্পর্কে কিছুই শেখাননি। এখন আমি একটা অনলাইন একাডেমিতে ইলম শিখছি। কিন্তু আমার বাবা-মা এতে অসন্তুষ্ট। তারা ভাবছে, আমি জঙ্গী হয়ে যাচ্ছি। ইত্যাদি। তো আমি যদি এই ইলম শেখা কন্টিনিউ করি তাহলে কি আমি পিতামাতার অবাধ্য হিসেবে গণ্য হব?

পরিশোধিত টাকার যাকাত কখন আদায় করতে হবে

প্রশ্ন (৬৯০৩) : প্রায় বছর খানিক পূর্বে এক ব্যক্তি আমার থেকে দুই লক্ষ টাকা ধার নিয়েছে। কয়েকদিন আগে আমাকে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছে। এখন কি আমার যাকাত আদায় করা লাগবে?

মৃতের নাভির নিচের পশম কাটা যাবে কি

প্রশ্ন (৬৯০২) : আমাদের এলাকার এক ব্যক্তির ইন্তেকালের পর তাকে গোসল দিতে গিয়ে দেখা যাচ্ছে যে, তার নাভির নিচের পশম বড়। এখন কি আমরা সেগুলো কেটে দিব?

মসজিদে হারামে ইতেকাফকারী কি ইফতারের জন্য হোটেলে যেতে পারবে

প্রশ্ন (৬৯০১) : আমি এ বছর মসজিদুল হারামে সুন্নত ইতেকাফ করছি। এখানে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তির পক্ষ থেকে ইফতার দেওয়া হয়। কিন্তু আমি যদি সে ইফতার না নিয়ে বাহিরে হোটেল থেকে ইফতার এনে খাই তাহলে কি আমার ইতেকাফ ভঙ্গ হয়ে যাবে?

সাহাবা-তাবেয়িদের মধ্যে কেউ কি মৃত্যুশয্যায় সূরা ইয়াসিন পড়েছেন

প্রশ্ন (৬৯০০) : আমার বন্ধুর বাবার মৃত্যুশয্যায় আমি সূরা ইয়াসিন পড়ি। কিন্তু এটা দেখে আমার আরেক বন্ধু বলল, মৃত্যুশয্যায় সূরা ইয়াসিন পড়া ঠিক নয়। সাহাবা-তাবেয়িদের মধ্যে কেউ এমন করেনি। তাই আমি জানতে চাচ্ছি, সাহাবা-তাবেয়িদের মধ্যে কি এমন ঘটনা পাওয়া যায় যে, মৃত্যুশয্যায় কেউ সূরা ইয়াসিন পড়েছেন?

দুধ মাতার ননদকে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (৬৮৯৯) : জনৈক ব্যক্তির সাথে তার দুধ মাতার ননদের বিবাহের কথা চলছে। কিন্তু আমার সন্দেহ জেগেছে, এই বিবাহ সঠিক হবে কি না। দয়া করে উত্তর দিবেন।

কাতারের সাথে যুক্ত হয়ে ফজরের সুন্নত পড়াটা কেমন

প্রশ্ন (৬৮৯৭) : আমরা যখন ফজরের জামাতে দাঁড়িয়ে যাই তখনো কিছু কিছু মানুষকে দেখি, নতুন করে এসে কাতারের সাথে যুক্ত হয়ে সুন্নত নামাজ পড়ে। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন?

উমরা থেকে হালাল হয়ে আবার কিরানের নিয়ত করলে করণীয় কী

প্রশ্ন (৬৮৯৬) : এক ব্যক্তি হজ্বের মাসে উমরা করেছে। অতঃপর মদীনায় গিয়েছে। অতঃপর সেখান থেকে কিরানের নিয়তে ইহরাম করেছে। কিন্তু সে জানতে পেরেছে, তার কাজটি সঠিক হয়নি। এখন তার করণীয় কী?

অর্ডারের অতিরিক্ত হলে তার মালিক কে হবে

প্রশ্ন (৬৮৯৫) : এক লোক ৫০টা প্যান্ট বানানোর জন্য এক ব্যক্তির কাছে অর্ডার দিয়েছে। এবং প্যান্ট বানানোর জন্য যা যা দরকার সব কিনে দিয়েছে। প্যান্ট তৈরিকারী প্যান্ট তৈরি করার পর দেখেছে ঐ কাপড় দিয়ে ৬০টি প্যান্ট হয়েছে। এখন বাকি দশটি প্যান্ট কি সে রেখে দিতে পারবে?