ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

‘মোবাইল কেটে দিলে তালাক’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৯৩৩) : মোবাইলে ঝগড়া চলাকালে স্ত্রী বারবার মোবাইলের কল কেটে দিচ্ছিল। তাই স্বামী রাগান্বিত হয়ে বলে, আরেকবার মোবাইল কেটে দিলে তালাক। স্ত্রী সাথে সাথেই মোবাইল কেটে দেয়। জানতে চাচ্ছি, এতে তালাক হবে কি? উল্লেখ্য, এক্ষেত্রে স্বামীর মনে তালাকের কোনো নিয়ত ছিল না। ভয় দেখানো উদ্দেশ্য ছিল।

হিন্দুদের শরিকানা জায়গায় নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৯৩২) : আমাদের অ্যাপার্টমেন্টে ২০ জন হিন্দু মালিক আছে। আমরা যেখানে নামাজ পড়ি সেখানে অন্যান্য ফ্ল্যাট মালিকদের মত তাদেরও অংশ রয়েছে। জানতে চাচ্ছি, সেখানে নামাজ পড়া আমাদের জন্য বৈধ হবে কি? উল্লেখ্য, সেখানে নামাজ পড়াতে তারা কোনো আপত্তি তুলেনি।

হাতে ঝোল থাকলে বাম হাতে পানি খাওয়া যাবে কি

প্রশ্ন (৫৯২৯) : ভাত খাওয়ার সময় হাতে তরকারির ঝোল লেগে থাকে। জানতে চাচ্ছি, পানি খাওয়ার প্রয়োজন দেখা দিলে বাম হাত দিয়ে গ্লাস ধরে ডান হাতের পিঠ দিয়ে গ্লাসের তলায় ঠেস লাগিয়ে পানি পান করা যাবে কি?

স্বামী ও এক কন্যা রেখে গেলে মৃতের ভাইয়েরা সম্পত্তি পাবে কি

প্রশ্ন (৫৯২৫) : আমাদের এলাকায় এক নারী মারা গিয়েছে। তার স্বামী ও এক কন্যা আছে। অপর দিকে তার চার জন ভাই আছে। এ ছাড়া তার আর কোনো আত্মীয় স্বজন নেই। জানতে চাচ্ছি, তার ভাইয়েরা কি সম্পত্তি পাবে?

স্ত্রীকে না ছাড়ার কারণে পিতার বদদোয়া কবুল হবে কি

প্রশ্ন (৫৯২৩) : আমার শ্বশুরের সাথে আমার পিতার দ্বন্দ্ব হওয়ার কারণে আমার পিতা আমার স্ত্রীকে তালাক দিতে বলছেন। কিন্তু আমার স্ত্রী খুব ভালো। এই দ্বন্দ্বে তার কোনো দখল নেই। শরয়ি দৃষ্টিকোণ থেকেও তার মাঝে কোনো দোষ খুঁজে পাইনি। তাই আমি আমার স্ত্রীকে তালাক না দেওয়ার কারণে আমার পিতা আমাকে বদদোয়া দিচ্ছেন। জানতে চাচ্ছি, উক্ত বদদোয়া কি কবুল হবে?

সাধারণ ধান নিয়ে দামি ধান দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৯২১) : কিছুদিন আগে এক ব্যক্তি আমার কাছ থেকে ২০ কেজি আউশ ধান করজ হিসেবে নেয়। কয়েক মাস পর পরিশোধের সময় ১৫ কেশি আউশ ধান দিয়ে তার চেয়ে দামি ও উন্নত মানের পোলাওয়ের ধান ৫ কেজি দেয়। আমি নিতে না চাইলেও সে জোর করে দেয়। জানতে চাচ্ছি, এভাবে নেওয়া কি আমার জন্য বৈধ হয়েছে?

লটারি কার্ড কিনে অর্থ আয় করা যাবে কি

প্রশ্ন (৫৯২০) : আমি প্রবাসী। আরব কান্ট্রিগুলো কিছু লটারি কার্ড পাওয়া। এগুলোর মাধ্যমে সহজে অর্থ উপার্জন করা যায়। জানতে চাচ্ছি, এই লটারি কার্ডগুলো ক্রয় করে অর্থ উপার্জন করা যাবে কি?

রাস্তার কাদা কি নাপাক

প্রশ্ন (৫৯১৯) : আমাদের এলাকায় বৃষ্টি হলেই ড্রেনের পানি রাস্তায় উঠে আসে। বৃষ্টি কমলে ড্রেনের পানি নেমে গেলেও রাস্তায় কাদা থেকে যায়। জানতে চাচ্ছি, সে কাদা কি নাপাক? জামায় লাগলে কি জামা নাপাক হয়ে যাবে?

মসজিদের জন্য জমি দিয়ে দিলে কোনো কর্তৃত্ব খাটানো যাবে কি

প্রশ্ন (৫৯১৭) : আমাদের গ্রামের জনৈক ব্যক্তি মসজিদের জন্য জমি দিয়েছেন। বর্তমানে তিনি মসজিদে তার পছন্দের এক ব্যক্তিকে ইমাম নিয়োগ দিতে চাচ্ছেন। তার দাবি হল, তিনি মসজিদে জমি দিয়েছেন। কাজেই তার সিদ্ধান্ত মোতাবেক মসজিদ চলবে। মসজিদ কমিটির সিদ্ধান্তেরও সে পরোয়া করে না। জানতে চাচ্ছি, এভাবে মসজিদে তার কর্তৃত্ব খাটানো শরিয়ত সমর্থন করে কি?

মুসাফির ইমাম চার রাকাত পড়িয়ে ফেললে মুকিমদের নামাজ হবে কি

প্রশ্ন (৫৯১৬) : কিছুদিন আগে আমাদের এলাকায় একজন বড় আরেম আসেন। তিনি মুসাফির ছিলেন। যোহরের ওয়াক্ত হওয়ায় সবাই তাকে নামাজ পড়াতে বলেন। তিনি যোহরের নামাজের ইমামতি করেন। কিন্তু দুই রাকাত না পড়ে চার রাকাত আদায় করেন। জানতে চাচ্ছি, সেদিন তার ও মুকিমদের যোহরের নামাজ আদায় হয়েছিল কি?

মেডিকেল টিম হিসেবে হজ্বে গেলে কি ফরজ হজ্ব আদায় হবে

প্রশ্ন (৫৯১৫) : এ বছর সরকারের পক্ষ থেকে একটি মেডিকেল টিম পাঠাবে হজ্ব করার জন্য। সেখানে আমার নাম আছে। জানতে চাচ্ছি, আমি কি আমার ফরজ হজ্বের নিয়ত করতে পারব?