ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

পাহারার কুকুর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৫৪১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি দুইটি কুকুর ক্রয় করেছিলাম। বর্তমানে কুকুর দুইটির কোনো প্রয়োজন নেই। জানতে চাচ্ছি, আমি কুকুর দুইটি বিক্রি করে দিতে পারব?

নারীরা পুরুষ বক্তার চেহারার দিকে তাকাতে পারবে কি

প্রশ্ন (৫৪০৮) : আমাদের এলাকায় যখন ওয়াজের আয়োজন করা হয় তখন নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। নারীদের নির্ধারিত স্থানে প্রজেক্টর লাগানো হয়। সেখানে নারীরা বক্তাকে দেখতে পারে। জারতে চাচ্ছি, নারীরা বক্তার চেহারার দিকে তাকাতে পারবে কি?

তালাক প্রদানের তিনমাস পর অন্যত্র বিয়ে বসা যাবে কি

প্রশ্ন (৫৪০৭) : আমার স্বামী মৌখিকভাবে আমাকে এক তালাক দেয়। কিছুদিন পর আমার স্বামী বলে, মৌখিক তালাক পতিত হয় না। ফলে আমরা পুনরায় ঘর সংসার করতে থাকি। এর কিছুদিন পর একজন আলেমের মুখে শুনতে পারি, মৌখিক তালাকও পতিত হয়। এরপর থেকে তিনমাস যাবত আমি আমার স্বামী থেকে আলাদা আছি। প্রশ্ন হল, এখন আমি অন্যত্র বিয়ে বসতে পারব কি?

নানির আপন বোন কি মাহরাম নারীদের অন্তর্ভুক্ত

প্রশ্ন (৫৪০৫) : নানির আপন বোনের সাথে কি পর্দা করতে হবে? কিছুদিন আগে আমার নানির আপন বোনের সাথে দেখা হয়ে যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে পেরেশানিতে আছি। তাড়াতাড়ি জানালে ভালো।

দোয়ায়ে মাছুরা পড়ে ফেললে কি দুইটি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৫৪০৩) : সাহু সেজদা আবশ্যক থাকা অবস্থায় কেউ যদি দোয়ায়ে মাছুরা পড়ে ফেলে তাহলে সাহু সেজদা দিতে বিলম্ব হওয়ার কারণে কি দুইটি সাহু সেজদা করতে হবে?

তোর মায়ের সাথে সম্পর্ক হারাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৪০২) : জনৈক ব্যক্তি ঝগড়ার এক পর্যায়ে তার মেয়েকে লক্ষ্য করে বলে, তোর মায়ের সাথে আমার সম্পর্ক হারাম। জানেত চাচ্ছি, উক্ত কথা দ্বারা তালাক হবে কি?

দুই বছরের পর দুধ পানের দ্বারা কি হুরমত সাব্যস্থ হবে

প্রশ্ন (৫৪০১) : কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে বলল, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও দুধ পানের দ্বারা হুরমত সাব্যস্থ হবে। দলিল হিসেবে সে সহিহ মুসলিমের একটি হাদিস দেখায়। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?

তাহাজ্জুদ পড়া অবস্থায় আজান হয়ে গেলে কী করবে

প্রশ্ন (৫৪০০) : আমি একদিন সময় আছে মনে করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই। প্রথম রাকাতের রুকুতে যাওয়ার আগেই আজান হয়ে যায়। আমি যথারীতি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি শুদ্ধ হয়েছিল?

তিনবার হারাম বললে কয় তালাক হবে

প্রশ্ন (৫৩৯৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, তুই আমার জন্য হারাম, হারাম, হারাম। উক্ত ব্যক্তি এর দ্বারা তালাক উদ্দেশ্য নিয়েছে। সে জানতে চাচ্ছে, এই কথার দ্বারা কয় তালাক পতিত হবে?

তায়েফ থেকে মক্কায় প্রবেশকালে কি ইহরাম লাগবে

প্রশ্ন (৫৩৯৬) : জনৈক ব্যক্তি উমরা করে তায়েফ যায়। সেখান থেকে সে মক্কায় ইহরাম ছাড়াই প্রবেশ করে। পরবর্তীতে মক্কা থেকে মদীনায় চলে যায়। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কোনো করণীয় আছে কি? ইহরাম ছাড়া মক্কায় প্রবেশের কারণে কি কোনো কিছু আবশ্যক হয়েছে?

তালাকের ব্যাপারে সন্দেহ থাকলে কোনো নারীকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫৩৯৫) : জনৈক ব্যক্তি এক নারীকে বিয়ে করতে চাচ্ছে। উক্ত নারী বিবাহিত। তবে তার স্বামীর সাথে তার পাঁচ বছর যাবত কোনো সম্পর্ক ও যোগাযোগ নেই। তার স্বামী তাকে তালাক দিয়েছে কিনা বিষয়টি স্পষ্টও নয়। প্রশ্ন হল, উক্ত নারীকে সে বিয়ে করতে পারবে কি?