ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তির রোজা না রাখলে হবে কি

প্রশ্ন (৪৪৯৪) : আমাদের এলাকায় ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত। একাধিক মুসলিম ডাক্তার বলেছেন, সে রোজা রাখতে পারবে না। রাখলে তার শারীরিক ক্ষতি হবে। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির রোজা না রাখলে হবে কি?

পিতা মাতার সাথে দেখা না করতে দিলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৯২) : আমার বিয়ে হয়েছে ১০ মাস। কিন্তু আমার স্বামী আমার পিতা মাতার সাথে আমাকে দেখা করতে দেন না। বারবার তার কাছে অনুমতি চাইলে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। যে কারণে আমাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হচ্ছে। আমি তার সাথে থাকতে ইচ্ছুক নই। জানতে চাচ্ছি, আমি কি তালাক চাইতে পারব?

দুধ দেওয়া গাভীর উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৯০) : আমার চাচার একটি গাভী আছে। তিনি তার দুধ দোহন করে তা বাজারে বিক্রি করেন। আমার প্রশ্ন হল, সেই গাভী বা গাভীর মূল্যের উপর যাকাত আসবে কি?

তিনজনের উপস্থিতিতে বিয়ে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৪৪৮৮) : আমার এক বন্ধু পালিয়ে গিয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করে। কাজি অফিসে আমার বন্ধুর সাথে আমি, বন্ধুর স্ত্রীর সাথে তার একজন বান্ধবী এবং কাজি সাহেব উপস্থিত ছিলেন। জানতে চাচ্ছি, এই তিনজনের উপস্থিতিতে বিয়ে শুদ্ধ হয়েছে কি?

টাকা মালিকের হস্তগত হওয়ার আগে যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৮৭) : আমার বন্ধুর বাবা মারা যাওয়ার পর ওয়ারিসসূত্রে সে ৫ লক্ষ টাকার মালিক হয়। কিন্তু সেই টাকা বিভিন্ন প্রক্রিয়ায় হস্তগত হতে দুই বছর চলে যায়। জানতে চাচ্ছি, গত হওয়া দুই বছরের যাকাত তাকে দিতে হবে কি?

ঘুষ দিয়ে ভর্তি হয়ে প্রাপ্ত সার্টিফিকেট দিয়ে চাকরির বিধান কী

প্রশ্ন (৪৪৮৬) : আমি এক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হই। পরবর্তীতে ঘুষের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি হই এবং কৃতিত্বের সাথে সেখান থেকে পাশ করি। আমার প্রশ্ন হল, আমি যদি সেই সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি নেই তাহলে আমার উপার্জন হালাল হবে কি?

ঢেকুরের আসা তরলের কারণে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪৪৮৫) : অনেক সময় রোজা অবস্থায় অনিচ্ছায় ঢেকুরের সাথে তরল পদার্থ গলায় চলে আসে। আবার একাকিই চলে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে রোজার কোনো ক্ষতি হবে কি?

ঘুষের মাধ্যমে অর্জিত সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়ার বিধান কী

প্রশ্ন (৪৪৮৪) : জনৈক ব্যক্তি ভার্সিটি থেকে ঘুষের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করেছে পড়ালেখা না করেই। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি যদি সেই সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি নেয় তাহলে তার উপার্জন হালাল হবে কি?

ঘুষ দিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৮৩) : আমি ঢাকার এক নামকরা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি। সেখানে সিলেক্টেড হওয়ার পরও জনৈক কর্মকর্তা বলছে, ঘুষ না দিলে আমার নাম বাতিল করে দিবে। জানতে চাচ্ছি, আমি কি ঘুষ দিয়ে সেখানে ভর্তি হতে পারব?

গাড়ি ক্রয় বাবদ ১ লক্ষ টাকা দিয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৮২) : আমার এক বন্ধু ৫০ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কিনতে চাচ্ছে। আমি তাকে এক লক্ষ টাকা দিতে চাচ্ছি। তবে শর্ত হল, সে আমাকে পরবর্তীতে দেড় লক্ষ টাকা ফেরত দিবে। জানতে চাচ্ছি, এভাবে লেনদেন করলে বৈধ হবে কি? না হলে বৈধ কোনো সুরত আছে কি?

কুরবানীর সময় বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত গরুতে যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৮০) : আমার মামা কয়েকটি গরু ক্রয় করেছেন। আগামী কুরবানীতে সেগুলো বেশি দামে বিক্রি করবেন। জানতে চাচ্ছি, সেই গরুগুলোতে যাকাত আসবে কি?

ওযরের কারণে রোজা ভাঙ্গলে পানাহার করতে পারবে কি

প্রশ্ন (৪৪৭৮) : এক ব্যক্তি তীব্র পানি পিপাসার কারণে রোজা ভেঙ্গে ফেলেছে। পিপাসা এত তীব্র ছিল যে, রোজা না ভাঙ্গলে প্রাণনাশের আশংকা দেখা দিত। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তি কি বাকি দিন পানাহার করতে পারবে?

এক ঢোক দুধ খেলে দুধ সম্পর্ক স্থাপন হবে কি

প্রশ্ন (৪৪৭৭) : কিছুদিন আগে আমার খালা আমার ছোট ভাইকে ভুলে এক ঢোক দুধ পান করান। জানতে চাচ্ছি, এই এক ঢোক দুধ পান করানোর দ্বারা কি দুধ সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে?

ইতিকাফকারীর স্থলাভিষিক্ত বানানো যাবে কি

প্রশ্ন (৪৪৭৬) : এ বছর আমাদের এলাকার মসজিদে একজন ইতিকাফে বসেছেন। হঠাৎ তিনি স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানতে চাচ্ছি, তার পরিবর্তে অন্য কাউকে ইতিকাফে বসানো যাবে কি?

ইতিকাফ অবস্থায় রাতে গোসল করতে হবে কি

প্রশ্ন (৪৪৭৫) : আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, ইতিকাফ অবস্থায় দিনের বেলা সাধারণ গোসল করা নিষেধ। তবে রাতের বেলা করা যাবে। আমার প্রশ্ন হল, রাতের বেলা গোসল করার জন্য মসজিদ থেকে বের হতে কোনো সমস্যা আছে কি?