সমসাময়িক প্রশ্নোত্তর

কল সেন্টারের নারী কর্মীর সাথে কথা বলা যাবে কি

প্রশ্ন (৯১০০) : কখনো কখনো বিশেষ প্রয়োজনে কল সেন্টারে কল করলে নারী কর্মী ফোন ধরে থাকে। সেক্ষেত্রে যদি কল কেটে দিয়ে আবার কল দেওয়া হয় তাহলে সহজে কানেকশন পাওয়া যায় না। পাওয়া গেলেও এটার কোনো নিশ্চয়তা নেই যে কোনো পুরুষ ফোন রিসিভ করবে। এভাবে বারবার চেষ্টা করতে গেলে অনেক সময় নষ্ট হয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে নারী কর্মীর সাথে কথা বলা যাবে কি?

মেহেদি লাগানোর ভিডিও দিয়ে ইনকাম করা যাবে কি

প্রশ্ন (৯০৪৮) : আমি অনলাইন কোর্সের মাধ্যমে নারীদেরকে মেহেদি লাগানো শিখিয়ে থাকি। আমি যে সকল নারীদের হাতে মেহেদি লাগিয়ে থাকি তাদের সম্মতিতে মেহেদি লাগানোর ভিডিও করে সেগুলো আমার ছাত্রীদের টিউটোরিয়াল হিসেবে দিয়ে থাকি। জানতে চাচ্ছি, এভাবে ভিডিও করে ছাত্রীদের দিয়ে তা থেকে ইনকাম করা বৈধ হবে কি?

স্ত্রীর খেদমতের জন্য হজ্ব বিলম্ব করলে গুনাহ হবে কি

প্রশ্ন (৯০৩৯) : আমার উপর হজ্ব ফরজ হয়েছে। এ বছর হজ্ব করার নিয়ত করেছিলাম। কিন্তু আমার স্ত্রী খুবই অসুস্থ। তার খেদমত করার মত কেউ নেই। জানতে চাচ্ছি, এ বছর হজ্বে না গেলে কি গুনাহ হবে?

যাকাতের টাকার প্রণোদনা কী করবে

প্রশ্ন (৯০৩৩) : আমি দেশের বাহিরে থাকি। সেখান থেকে যাকাতের টাকা দেশে পাঠাই। জানতে চাচ্ছি, বিদেশ থেকে টাকা পাঠালে সরকার যে প্রণোদনা দেয় তার হুকুম কী হবে?

এ বছরের ফিতরা কত টাকা

প্রশ্ন (৯০২৬) : শায়েখ, আমি জানতে চাচ্ছি, আমি যদি টাকা দিয়ে ফিতরা আদায় করি তাহলে এ বছর কত টাকা হারে ফিতরা দিতে হবে?

রমজানে মৃতের জন্য কুরআন খতম করা কি নিষেধ

প্রশ্ন (৯০২৪) : জনৈক ব্যক্তিকে অনলাইনে ওয়াজ করতে শুনলাম, সে বলছে, রমজানে মৃতের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করা বিদআত। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু শরিয়ত সমর্থিত?

চাঁদপুরবাসীর ঈদ করা কি সঠিক হচ্ছে

প্রশ্ন (৮৯২০) : বর্তমানে বাংলাদেশের চাঁদপুরের কিছু গ্রামবাসী সৌদিআরবের সাথে মিল রেখে রোযা রাখে ঈদ করে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি সঠিক হচ্ছে?

স্প্রের পানি নাকে ঢুকলে রোযা ভাঙ্গবে কি

প্রশ্ন (৮৯১৯) : আমি পাখি পালি। দুপুরে গরমের কারণে পাখির গায়ে পানি স্প্রে করতে হয়। তখন নিঃশ্বাসের সাথে পানির কণা নাক দিয়ে ভিতরে ঢুকে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে রোযার কোনো ক্ষতি হবে কি?

শুধু একটি খেজুর দ্বারা সাহরীর সুন্নত আদায় হবে কি

প্রশ্ন (৮৯১৪) : আমি ডায়েট কন্ট্রোল করছি। এ কারণে সাহরীতে কিছু খেতে চাচ্ছি না। আবার সাহরীর সুন্নতও বর্জন করতে চাচ্ছি না। জানতে চাচ্ছি, আমি যদি সাহরীর সময় একটি খেজুর খাই তাহলে সুন্নত আদায় হবে কি?