দাফন সংক্রান্ত বিধিবিধান

কবরের উপর বসা যাবে কি

প্রশ্ন (৭৫৭০) : আমাদের এলাকায় একটি পুরনো পাকা কবর রয়েছে। এটি কার কবর কেউ জানে না। এখন ঐ পাকা স্থানের উপর বসে এলাকার ছেলেপেলেরা আড্ডা দেয়। এটা কি জায়েয হবে?

জানাজার নামাজে পাঁচ তাকবীর দিয়ে ফেললে তার বিধান কী

প্রশ্ন (৭৪০২) : আমাদের এলাকায় জানাজার নামাজ চার তাকবীরের স্থলে ঘটনাক্রমে পাঁচ তাকবীরে পড়া হয়েছে। এখন উক্ত নামাজের হুকুম কী? উল্লেখ্য, জনৈক আলেম বলেছেন, নামাজ হয়ে গেছে।

জানাজার নামাজের আগে নিয়ত মুখে উচ্চারণ করা কি বিদআত

প্রশ্ন (৭৩৬৫) : জানাজার নামাজের আগে নিয়ত মুখে উচ্চারণ করা প্রসঙ্গে বিভিন্ন কিতাবে যে আরবি নিয়ত আছে তা বলা কি বিদআত হবে? জানালে কৃতজ্ঞ হব।

কফিনসহ দাফন করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৩৫৭) : অনেক রাজনৈতিক নেতাকে দেখা যায় মৃত্যুর পর কফিনসহ দাফন করা হয়। জানতে চাই, এভাবে কফিনসহ দাফন করা কি জায়েজ আছে?

মৃত ব্যক্তিকে গোসল দানের সময় অজু করানোর বিধান কি

প্রশ্ন (৭৩৩৯) : মৃত ব্যক্তিকে গোসল দানের সময় অজু করানোর বিধান কী? এই অজুতে কি সুন্নাতগুলো পালন করতে হবে না শুধু ফরজগুলো আদায় করে দিলেই যথেষ্ট হবে?

হাসপাতাল বা অন্য কোনো স্থানে নেওয়ার সময় যদি কেউ মারা যায় তাহলে তাকে স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৭৩৩৮) : আমি জানি, মৃত্যুর পর লাশ স্থানান্তর করা নাজায়েয। প্রশ্ন হলো, হাসপাতাল বা অন্য কোনো স্থানে মারা গেলে তাকে স্থানান্তর করা যাবে কি? বাড়ি দূরে হলে বাড়িতে আনতে পারবে কি?