আমল শিষ্টাচার ব্যক্তিত্ব

সুরমা লাগানোর কোনো বিশেষ উপকারিতা আছে কি

প্রশ্ন (৭৫৪৩) : আমি একটি বইয়ে পড়েছি যে, রাসূল (সা.) নিজেও সুরমা লাগাতেন। সাহাবায়ে কেরামকে সুরমা লাগাতে উৎসাহ দিতেন। আমার জানার বিষয় হল, সুরমা লগানোর বিশেষ কোনো উপকারিত আছে কি, যার কারণে রাসূল (সা.) সুরমা লাগাতে বলতেন?

মুসাফাহা না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (৭৫৪১) : বর্তমানে করোনা ভাইরাসের কারণে ডাক্তাররা মুসাফাহা করতে নিষেধ করেন। আমি জানতে চাচ্ছি, মুসাফাহা যদি না করা হয় তাহলে কি গুনাহ হবে?

হাই তোলার সময় মুখে হাত না দিলে কি শয়তান মুখে প্রবেশ করে

প্রশ্ন (৭৫৩৮) : একটি বইয়ে পড়েছি, হাই তোলার সময় মুখে হাত দিতে হয়। না হলে মুখ দিয়ে শয়তান প্রবেশ করে। আমি জানতে চাচ্ছি, কুরআন হাদিসের কোথাও কি এমনটি বলা হয়েছে?

নারীদের পরস্পরের মুসাফাহার বিধান কী

প্রশ্ন (৭৫০৩) : পুরুষদের ন্যায় মহিলারা পরস্পর মুসাফাহা করতে পারবে কিনা? এবং এটা কোন পর্যায়ের? পুরুষ মহিলার পরস্পর মুসাফাহা করার ব্যাপারে শরিয়তের হুকুম কী? এ ব্যাপারে মাহরাম এবং গায়রে মাহরামের মধ্যে পার্থক্য আছে কি?

মাযারে টাকা পয়সা দান করার মানত করা যাবে কি

প্রশ্ন (৭৪৫১) : আমি একটি বিপদে পড়লে মানত করি যে, বিপদ থেকে উদ্ধার পেলে শাহজালাল (রহ.) এর সন্তুষ্টির জন্য তার মাযারে দশ হাজার টাকা দান করব। আমি সে বিপদ থেকে উদ্ধার পেয়েছি। এখন আমার কি সেই দশ হাজার টাকা দান করতে হবে?

মানতের গোশত কি করবে

প্রশ্ন (৭৪৫০) : আমার এক চাচা একটি গরু মানত করেছেন। জানার বিষয় হলো, এই গরুর গোশত তিনি কী করবেন?

পশ্চিম দিকে পা মেলে বসলে বা ঘুমালে কি গুনাহ হবে

প্রশ্ন (৭৪২৯) : আমি একজন মাদরাসার ছাত্র। কখনো কখনো পড়ার সময় বেখেয়ালে কিংবা পা ব্যথা হয়ে যাওয়ার কারণে অন্যদিকে সুযোগ না থাকলে পশ্চিম দিকে পা মেলে বসি‌। কিছুক্ষণ পর‌ই আবার পা গুটিয়ে নিই। পশ্চিম দিকে পা মেলার কারণে কি আমার গুনাহ হবে?

অমুসলিম সালাম দিলে কী করবে

প্রশ্ন (৭৪০৫) : কোনো অমুসলিম যদি কোনো মুসলমানকে সালাম দেয়, তাহলে তার সালামের উত্তর দেয়া শরিয়তের দৃষ্টিতে জায়েয আছে কি?