ইসলামী আখলাক বা ব্যক্তিত্ব

কিভাবে আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারি

প্রশ্ন (২৭৩৬) : আমরা জেনে না জেনে, ইচ্ছায়-অনিচ্ছায় অনেক গুনাহ করে ফেলি। রমজান মাস সম্মানিত মাস। কিন্তু এ মাসেও রোজা অবস্থায় আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। তাই আমি জানতে চাচ্ছি, কীভাবে আমরা আমাদের জীবনকে গুনাহমুক্ত রাখতে পারি?

চাকরি বাঁচানোর জন্য টাখনুর নিচে প্যান্ট পরা যাবে কি

প্রশ্ন (১৮৪৬) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। এখানের নিয়ম হল, টাখনুর নিচে প্যান্ট পরতে হবে। অন্যথায় আর্থিক শাস্তি ভোগ করতে হয়। এমনকি চাকরি চলে যাওয়ারও আশংকা আছে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি টাখনুর নিচে প্যান্ট পরতে পারব? নাকি চাকরি ছেড়ে দিব?

কোনো হিন্দুকে মসজিদে আনা যাবে কি

প্রশ্ন (১৭৬১) : আমাদের এলাকার মসজিদে একবার ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। সেখানে কয়েকজন হিন্দুকেও দাওয়াত দেওয়া হয় এবং তারা আসেও। এলাকার কিছু লোক বলাবলি করতে থাকে যে হিন্দুদেরকে মসজিদে ঢুকতে দেওয়া অন্যায় হয়েছে। জানার বিষয় হলো, তাদের কথা কি ঠিক? আসলেই কি হিন্দুদেরকে ধর্মীয় আলোচনা শোনার জন্য মসজিদে প্রবেশ করতে দেওয়া অন্যায় হয়েছে?

সবরের পদ্ধতি কী

প্রশ্ন (১২৪৮) : অনেককে বলতে শোনা যায় বিপদে সবর করতে। আমি জানতে চাচ্ছি, সবর মানে কী? একজন মানুষ বিপদে কিভাবে সবর করবে?

বাজনা বিশিষ্ট উর্দূ গজল শোনা যাবে কি

প্রশ্ন (১২৪৪) : আমি মাঝে মাঝে কিছু গজল শুনি। গজলের কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। অন্তর বিগলিত হয়ে যায়। তবে গজলগুলোতে বাজনা রয়েছে। এমন গজল শোনা যাবে কি?

সচ্ছলতা তো হৃদয়ের সচ্ছলতাই, আর হৃদয়ের দারিদ্র্যই আসল দারিদ্র্য -এটি কি হাদিস

প্রশ্ন (১২৪৩) : আমাদের প্রতিষ্ঠানে কিছুদিন আগে আত্ম-উন্নয়নমূলক এক সেমিনারে একজন আলোচক অল্পে তুষ্টির গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, হাদিসে এসেছে ‘সচ্ছলতা তো হৃদয়ের সচ্ছলতাই, আর হৃদয়ের দারিদ্র্যই আসল দারিদ্র্য’। আমি জানতে চাচ্ছি, এই উক্তটি কি হাদিস?

ইখলাসের গুরুত্ব কতটুকু

প্রশ্ন (১২৪২) : আমরা তো আলহামদুলিল্লাহ কিছু কিছু আমল করে থাকি। তো আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য ইখলাসের প্রয়োজনীয়তা কতটুকু?