কুরআন মাজিদের কসম করে ভেঙ্গে ফেললে কী কাফফারা দিবে

প্রশ্ন (৪১৫০) : কিছুদিন আগে আমি কুরআন মাজিদের কসম করে বলি, আমি অমুক কাজটি আর জীবনেও করব না। কিন্তু তারপরও সে কাজটি করে ফেলি। জানতে চাচ্ছি, আমার কসমটি কি হয়েছিল? হয়ে থাকলে কাফফারা কী দিতে হবে?

কোনো মেয়েকে বিয়ে করার কসম করে পূর্ণ না করলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩১৩৮) : আমি একটি মেয়েকে ভালোবাসতাম। তাকে বিয়ে করার কসমও করি। কিন্তু বিভিন্ন কারণে তাকে বিয়ে করাও হয়নি আমার কসমও পূর্ণ হয়নি। প্রশ্ন হল, কসম পূর্ণ না করার কারণে কি আমার গুনাহ হবে?

হারাম কাজের কসম করে ভঙ্গ করলে কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২৮৬৮) : আমি একটি হারাম কাজ করার কসম করেছিলাম। আমাদের এলাকার মসজিদের খতীব সাহেব একদিন বয়ানে বললেন, হারাম কাজের কসম করলে তা ভেঙ্গে ফেলা আবশ্যক। আমি জানতে চাচ্ছি, এখনও আমি সে কাজটি করিনি। আমি যদি সেই কসমটি ভেঙ্গে ফেলি তাহলে তার কাফফারা দেওয়া লাগবে কি?

হারাম কাজের কসম করলে কি কসম হবে

প্রশ্ন (২৮৬৭) : আমার এক বন্ধু কিছুদিন আগে একটি হারাম কাজ করার কসম করেছিল। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে তওবা করেছে। এখন আমার প্রশ্ন হল, সে যে হারাম কাজ করার কসম করেছিল সেই কসম কি সংঘটিত হয়েছে?

গরুর গোশত খেলে শুকর খাই- এই কথা দ্বারা কসম হবে কি

প্রশ্ন (২৮৪৮) : আমার দাদা খাবার নিয়ে পরিবারের লোকদের সাথে রাগ করেন। রাগের এক পর্যায়ে বলে বসেন, আমি যদি আর কোনো দিন গরুর গোশত খাই তাহলে শুকরের গোশত খাই। আমার প্রশ্ন হল, শরিয়তের দৃষ্টিতে এ কথার বিধান কী?

মিথ্যা কসম করলে কি কাফফারা দেওয়া লাগে

প্রশ্ন (২৮০৫) : কিছুদিন আগে আমি একটি কাজ করি। আমার দাদা সে সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি না করি। তিনি জোরাজুরি করলে আমি মিথ্যা কসম করতে বাধ্য হই যে, আমি ঐ কাজটি করিনি। এখন আমি জানতে চাচ্ছি, ‍মিথ্যা কসমের কারণে কি কাফফারা দিতে হয়?

কসমের কাফফারা স্বরূপ দশজন মিসকিনকেই দুই বেলা খাবার খাওয়াতে হবে কি

প্রশ্ন (২৬৯১) : কিছুদিন আগে আমার একটি কসম ভেঙ্গে যায়। এখন আমি তার কাফফারা স্বরূপ দশজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে চাচ্ছি। আমার জানার বিষয় হল, প্রথম বেলা যে দশজন মিসকিনকে খাওয়াব, দ্বিতীয় বেলাও কি সেই দশজন মিসকিনকেই খাওয়াতে হবে?

আমার উপর আল্লাহর লানত- এই কথা দ্বারা কসম হবে কি

প্রশ্ন (২৬৮৭) : কিছুদিন আগে আমি একটি কাজ না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হই এবং বলি, যদি আমি এই কাজটি করি তাহলে আমার উপর আল্লাহর লানত। কিন্তু পরবর্তীতে আমি সেই কাজটি করে ফেলেছি। এ সম্পর্কে আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনার কথার দ্বারা কসম সংঘটিত হয়ে গিয়েছিল। আপনি যেহেতু সেই কাজটি করেছেন তাই আপনার কসম ভঙ্গ হয়ে গিয়েছে। কাজেই এখন আপনাকে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে। আমার জানার বিষয় হল, মুয়াজ্জিন সাহেবের কথা কি সঠিক? আমার কি কসম ভঙ্গের কাফফারা দিতে হবে?

কুরআন শরিফের কসম করলে কি তা সংঘটিত হবে

প্রশ্ন (২৫০১) : আমি একবার কোন এক কারণে এভাবে কসম করেছিলাম, কুরআন শরিফের কসম, আমি আমার বন্ধুর দোকানে যাব না। পরবর্তীতে আমি সেখানে যাই। এতে কি আমার কসম ভঙ্গ হয়ে গেছে?

শপথ ভঙ্গ করার কাফফারা কী

প্রশ্ন (১৬৭৬) : আমার পরিচিত এক ব্যক্তি কুরআন হাতে নিয়ে শপথ করেছিল, সে আর মদ খাবে না। পরবর্তীতে সে আবার মদ খেয়েছে। এখন তার করণীয় কী?

কুরআন স্পর্শ করে মিথ্যা বললে কোনো ক্ষতি হয় কি

প্রশ্ন (১৬৫৬) : আমার এক বন্ধু একবার কুরআন স্পর্শ করে মিথ্যা কথা বলল। অপর আরেকজন বলল, এতে নাকি তার ঈমান চলে গিয়েছে। প্রশ্ন হলো, আমার বন্ধুর কি আবার নতুন করে ঈমান আনতে হবে?

কাপড় পরিধান না করার কসম করার পর এর দ্বারা বিশেষ পোশাক উদ্দেশ্য নিলে তা গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (১৩৪৫) : আমার এক বন্ধু সবসময় প্যান্ট-শার্ট পরত। একবার সে কসম করে বলে, আমি আর পোশাক পরব না। এর কয়েক দিন পর দেখি সে পাঞ্জাবী পরেছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি সেই কসম দ্বারা শার্ট-প্যান্ট উদ্দেশ্য নিয়েছিলাম। এখন আমার প্রশ্ন হলো, তার এ কথা কি গ্রহণযোগ্য হবে?

অলংকার পরিধান না করার কসম করার পর কেউ যদি রূপার আংটি পরে তাহলে কসম ভঙ্গ হবে কি

প্রশ্ন (১৩৩৮) : আমার বোন কসম করেছে যে, সে অলংকার পরিধান করবে না। এখন সে যদি রূপার আংটি পরিধান করে তাহলে কি তার কসম ভেঙ্গে যাবে?