যবেহ ও শিকারের আদব

পানিতে কিছুক্ষণ ডুবিয়ে অজ্ঞান করে মুরগী জবাই করা যাবে কি

প্রশ্ন (৬৪২৪) : মেশিনে মুরগী জবাইয়ের সুবিধার্তে মুরগীর মাথাকে আগে অল্প কিছু সময় পানিতে চুবিয়ে রাখা হয়। এতে মুরগী কিছুক্ষণের জন্য বেহুঁশ হয়ে যায়। সে অবস্থায় জবাই করা হয়। জানতে চাচ্ছি, এভাবে জবাই হবে কি?

গোশত খাওয়ার উদ্দেশ্যে পশু জবাইয়ের কোনো বয়স আছে কি

প্রশ্ন (৪১৮৯) : আমি গোশত খাওয়ার উদ্দেশ্যে পশু জবাই করতে চাচ্ছি। আমার প্রশ্ন হল, কুরবানীর জন্য যেভাবে পশুর বয়স নির্ধারিত আছে গোশত খাওয়ার উদ্দেশ্যে জবাই করতে হলেও কি সেই বয়স ফলো করতে হবে?

মৃত্যুমুখী পশুকে জবাই করলে তা খাওয়া যাবে কি

প্রশ্ন (৪১৬৪) : আমি শখের বশে মুরগী পালি। কিছুদিন আগে একটি মুরগীকে দেখি ছটফট করছে। বুঝতে পারি যে, তা এখনি মারা যাবে। তাই আমি তা সাথে সাথে জবাই করে ফেলি। জানতে চাচ্ছি, ঐ মুরগী খাওয়া বৈধ হবে কি?

নাপাক অবস্থায় জবাই করলে তা শুদ্ধ হয় কি

প্রশ্ন (৪১৬১) : কিছুদিন আগে আমি গ্রামে যাই। একদিন আমার উপর গোসল ফরজ ছিল। সে অবস্থায় আমি একটি ছাগল জবাই করি। জানতে চাচ্ছি, নাপাক অবস্থায় থাকার কারণে আমার সেদিনের জবাই কি শুদ্ধ হয়েছিল?

শিয়াদের জবাইকৃত পশু খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৩৩) : শিয়াদের হাতে জবাইকৃত পশু খাওয়া বৈধ হবে কি? আমি একটি বিশেষ কাজে ইরান এসেছি। ইমার্জেন্সি প্রশ্নটির উত্তর জানালে বাধিত হতাম।

নারীরা জবাই করতে পারবে কি

প্রশ্ন (৩৬১৬) : আমার নাম ফাতেমা। আমি শুনেছি, কুরবানির পশু কুরবানিদাতার নিজ হাতে জবাই করা উত্তম। আমার উপর কুরবানি ওয়াজিব। প্রশ্ন হল, আমি আমার পশু কুরবানি করতে পারব কি?

কাফেররা আল্লাহর নামে জবাই করলে তা খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৫৯৪) : আমি একটি বইয়ে পড়েছি যে, কাফেরের জবাইকৃত পশু মুসলমানদের জন্য খাওয়া জায়েয নেই। জানতে চাচ্ছি, তারা যদি আল্লাহর নাম নিয়েই পশু জবাই করে তাহলেও কি খাওয়া যাবে না?

জবাই কি আড়াই পোঁচে করতে হয়

প্রশ্ন (৩৫২৫) : গত কুরবানিতে আমি আমাদের গরু জবাই করতে গেলে এক মুরব্বী বললেন, জবাই আড়াই পোঁচে করতে হয়। অন্যথায় তা মাকরূহ হবে। উনার কথা অনুযায়ী আমি আড়াই পোঁচে কুরবানি করতে চেষ্টা করি। কিন্তু সফল হয়নি। জানতে চাচ্ছি, আমার সেদিনের কুরবানি কি মাকরূহ হয়েছে?

টেঁটা দিয়ে মাছ শিকার করা যাবে কি

প্রশ্ন (২৮৭৩) : আমাদের গ্রামে অনেককে দেখি টেঁটা দিয়ে মাছ ধরতে। একজন লোককে বলতে শুনলাম, এই টেঁটা দিয়ে মাছ ধরা বৈধ হবে না। জানতে চাচ্ছি, এভাবে টেঁটা দিয়ে মাছ ধরা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?