সমিতির টাকা দিতে দেরি করলে জরিমানা আরোপ করা যাবে কি
প্রশ্ন (৭৫২২) : সমিতির টাকা দিতে দেরি করলে জরিমানা আরোপ করা যাবে কি
প্রশ্ন (৭৫২২) : সমিতির টাকা দিতে দেরি করলে জরিমানা আরোপ করা যাবে কি
প্রশ্ন (৭৫১৮) : আমি এক ব্যক্তির মাইক্রোবাস এ মর্মে নিয়েছি যে, মাইক্রোবাস থেকে যা আয় হবে তা থেকে যাবতীয় খরচাদি বাদ দিয়ে যা থাকবে তার ৫০ পার্সেন্ট আমি নিব আর ৫০ পার্সেন্ট মালিক নিবে। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি শরিয়ত সমর্থিত? যদি না হয়, তাহলে সঠিক পদ্ধতিটি কী?
প্রশ্ন (৭৫১৭) : আমি একজন মাদরাসার ছাত্র। আমি একটি সুদী ব্যাংকে দুই ওয়াক্ত নামাজের ইমামতি করি। তারা আমাকে এই জন্য বেতন দিয়ে থাকে। আমার প্রশ্ন হলো, আমার জন্য এই বেতন নেওয়া বৈধ হবে কি?
প্রশ্ন (৭৫১৪) : আমার একটি মুদি দোকান আছে। দোকানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছি। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে যে, আমি শুধু পণ্য কিনে আনব আর ক্যাশে বসব। আর সে পণ্য বিক্রি করা, দোকান খোলা ও বন্ধ করা থেকে নিয়ে যাবতীয় কাজ করবে। এ জন্য প্রতিমাসে তাকে আমি লভ্যাংশের ১০% দিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য সহিহ হয়েছে?
প্রশ্ন (৭৫০৬) : ফরজ হজ ব্যতীত প্রতিবছর কোনো উস্তাদ নফল হজে গেলে তিনি এ সময়ের বেতন পাবেন কি?
প্রশ্ন (৭৫০৫) : আমি একটি দোকান ভাড়া নিতে গেলে দোকানের মালিক আমাকে বলে, তাকে সিকিউরিটি হিসেবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। যদি কখনো আমি দোকানের ভাড়া ছেড়ে দিই তাহলে তিনি আমাকে এই পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিবেন। জানতে চাই, দোকানের মালিককে ভাড়ার অতিরিক্ত পঞ্চাশ হাজার দিয়ে দোকান ভাড়া নিলে সেটা জায়েয হবে?
প্রশ্ন (৭৫০১) : আমি একটি গাড়ি সার্ভিসিং কোম্পানির মালিক। বিভিন্ন ড্রাইভার আমার কাছে এসে গাড়ি ঠিক করে। উল্লেখ্য, আমি বাজার-রেটে সার্ভিসিং করি এবং মালিকের কাছ থেকে যত টাকা নেই তত টাকারই ভাউচার করি। এখন জানার বিষয় হলো, গাড়ি সার্ভিসিং করার পর আমার লভ্যাংশ থেকে ড্রাইভারকে যদি আমি খুশি হয়ে কিছু বকশিশ দেই তা জায়েয হবে কিনা? আর যদি ড্রাইভার আমার কাছ থেকে তা চেয়ে নেয় তবে তার হুকুম কি?
প্রশ্ন (৭৪৯৬) : আমরা কয়েকজন মিলে একটি ইসলামী সেবামূলক সংস্থা প্রতিষ্ঠিত করেছি। সদস্যদের জমাকৃত আমানত ও চাঁদার ৯০% নিজস্ব এবং ১০% কল্যাণ বা গোরাবা তহবিলে জমা হয়, যা দ্বারা সেবামূলক কাজ করা হয়। উক্ত সংস্থার টাকা সুদমুক্ত ঋণদান কর্মসূচি হিসেবে প্রতি হাজারের জন্য ২০ টাকা মূল্যের সংস্থায় ছাপানো ফরম ঋণগ্রহীতার নিকট বিক্রি করে উক্ত টাকা কল্যাণ তহবিলে জমা করার সিদ্ধান্ত হয়েছে। ইসলামি শরিয়তে উক্ত কর্মসূচি সঠিক কিনা?
প্রশ্ন (৭৪৯৪) : কোনো ব্যক্তি ব্যবসার নিয়তে অপরকে কিছু টাকা দিয়ে বলল, আমাকে মুনাফা দিতে হবে না বরং আমার সংসারের খরচাদি দিতে হবে এবং মূলধনও পরিশোধ করতে হবে। তা শরিয়ত মোতাবেক বৈধ হবে কিনা?
প্রশ্ন (৭৪৯৩) : কোল্ডস্টোরে জমাকৃত আলু বেশি দামে বিক্রির জন্য অপেক্ষা করা যাবে কি? বছরের মাঝামাঝি একটা সময় ধরে তখন যা দাম হবে সেটাতে বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (৭৪৯২) : আমি ঔষধ ফার্মেসির মালিক। আমাদের এলাকার বড় একটি বাজারে ফার্মেসি দেওয়ার জন্য একটি লাইসেন্স বানাই। কেননা বড় বাজারে ফার্মেসী করতে লাইসেন্স আবশ্যক। সরকারিভাবে যে কোনো সময় চেক আসার সম্ভাবনা থাকে। কিন্তু যে কোনো কারণে বড় বাজার থেকে ফার্মেসীটি ছোট বাজারে নিয়ে আসি, যেখানে চেক আসার সম্ভাবনা নেই। এখানে আর লাইসেন্সের প্রয়োজন নেই। অনেক ফার্মেসীওয়ালা লাইসেন্সটি বিক্রি করতে বলছে। এটা এখন আমার কাছে থাকাটা অনর্থক। কোনো কাজে আসছে না। আর আমার টাকারও প্রয়োজন। তাই জানার বিষয় হলো এই লাইসেন্স কারো কাছে বিক্রি করতে পারব কি?
প্রশ্ন (৭৪৯১) : আমার বাড়িতে এক ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। একদিন পুলিশ এসে দরজা ভেঙ্গে তাকে ধরে নিয়ে যায়। জানা গেছে সে মাদক-ব্যবসায়ী ছিল। এলাকায় কেউ তাকে চিনে না। পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে তাও জানা নেই। উক্ত ফ্ল্যাটে তার কিছু মাল-সামানা আছে। তার কারণে পুলিশ কর্তৃক আমার ফ্ল্যাটটিতে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে। প্রশ্ন হলো, আমি তার মাল-সামানা বিক্রয় করে ক্ষয়ক্ষতি ও ভাড়া উসুল করতে পারব কি? আর বিক্রয় করতে না পারলে কত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানালে উপকৃত হব?
প্রশ্ন (৭৪৯০) : মানিচেঞ্জের ব্যবসা অর্থাৎ এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রা দ্বারা কিছু কম-বেশির সাথে পরিবর্তন করা, এমনিভাবে দেশীয় মুদ্রাকে দেশি মুদ্রার বিনিময়ে পরিবর্তনের শরয়ি হুকুম কী?
প্রশ্ন (৭৪৮৯) : আমাদের দেশে প্রচলিত বাজারের যে ট্যাক্স উঠানো হয় তা কি বৈধ?
প্রশ্ন (৭৪৮৮) : এক ব্যক্তি সমিতির এ শর্ত পালনের অঙ্গীকার করে সমিতির সদস্য হয়েছে যে, সঞ্চিত টাকার লভ্যাংশের ৩০% জনকল্যাণ খাতে খরচ হবে। কিন্তু দেখা গেল লভ্যাংশের টাকা বণ্টনের সময় উল্লিখিত ব্যক্তি লভ্যাংশের ৩০% টাকা জনকল্যাণমূলক খাতে দিতে চাচ্ছে না। এমতাবস্থায় ওই ব্যক্তির লভ্যাংশের ৩০% টাকা তার অসম্মতিতে জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে কি?
প্রশ্ন (৭৪৮৭) : সরকারিভাবে জনগণ থেকে যে টেক্স নেওয়া হয় তা আদায় না করার কোনো পলিসি গ্রহণ করলে শরিয়তে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন (৭৪৮৬) : একটি ইন্স্যুরেন্স কোম্পানির সদস্য হতে হলে ১৫ বছর পর্যন্ত প্রত্যেক বছর জমা দিতে হবে ৮৬২০ টাকা। পাঁচ বছর পর বা দুই বছর পর পর ১৫ হাজার টাকা করে বোনাস দেবে। ১৫ বছর পর ২ লক্ষ ৪০ হাজার টাকা দেবে। জানার বিষয় হলো উক্ত ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম কি শরিয়তসম্মত?
প্রশ্ন (৭৪৮৫) : যায়েদ জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি গাড়ি কেনার ইচ্ছা করে। কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় সে আবু বকরকে সিএনজি কেনায় শরিক করে এ শর্তে যে, তাকে ভাড়ার অর্ধেক দৈনিক বা মাসিক হিসেবে দেওয়া হবে। এই চুক্তি শরিয়ত মোতাবেক কি না? যদি আবুবকর বলে যে, এত দীর্ঘ সময় টাকা ব্যস্ত রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাই দৈনিক ভাড়ার অংশ পরিমাণ মূলধন থেকে যাবে। যেদিন মূলধন পরিশোধ হয়ে যাবে সেদিন যায়েদ সম্পূর্ণ সিএনজির মালিক হয়ে যাবে। এ চুক্তিটি কি শরিয়তসম্মত?
প্রশ্ন (৭৪৮৪) : মাল্টিলেভেল মার্কেটিং কী কী কারণে হারাম?
প্রশ্ন (৭৪৮৩) : শরিয়তের পরিভাষায় ইন্স্যুরেন্স শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী? প্রচলিত ইন্স্যুরেন্সের পাশাপাশি আমাদের দেশে যে ইসলামী ইন্স্যুরেন্স পদ্ধতি চালু আছে তা কতটা শরিয়তসম্মত?