অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

বাড়ি নির্মাণের পারিশ্রমিক শতকরা হারে নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৭৪২৩) : জনৈক ব্যক্তি নিজ জমিতে নিজ খরচে বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছে। সে একটি কোম্পানির সঙ্গে এই মর্মে চুক্তি করতে যাচ্ছে যে, কোম্পানি তার বাড়ি নির্মাণ করে দিবে এবং এই কাজের বিনিময় হিসেবে তারা নির্মাণ ব্যয়ের এক-দশমাংশ সমপরিমাণ টাকা নিয়ে নিবে। তার এ চুক্তি বৈধ হবে কি?

গাছে আম আসার পূর্বেই আম বিক্রি করে দেওয়া কি জায়েয

প্রশ্ন (৭৪১৯) : আমাদের এলাকায় অধিকাংশ আম বাগানের মালিক গাছে আম আসার পূর্বেই ব্যবসায়ীদের কাছে অগ্রিম আম বিক্রি করে দেয়। এ ধরণের ক্রয়-বিক্রয় বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে কিভাবে করলে সঠিক হবে তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

গরু-ছাগল ইত্যাদি প্রাণী জবাই করে এর বিনিময় গ্রহণ করা কি জায়েয

প্রশ্ন (৭৪১৮) : কুরবানীর দিন অনেক হুজুর পশু জবাই করে টাকা নেয়। কেউ স্বেচ্ছায় দেয়। আর কেউ বলে নেয়। আমার প্রশ্ন হলো, পশু জবাই করে বিনিময় গ্রহণ করা কি জায়েয?

বিদেশী কারেন্সি গ্রহণ করে তার পরিবর্তে দেশীয় কারেন্সি প্রদান করার বিধান কী

প্রশ্ন (৭৪০৯) : এক ব্যক্তি মালয়েশিয়া থাকে। সে ওখানকার বাঙ্গালীদের নিকট থেকে রিংগিত (মালেশিয়ান কারেন্সি) গ্রহণ করে এবং বাংলাদেশে তার প্রতিনিধির নিকট ফোন করে দেয়। বাংলাদেশের প্রতিনিধি উক্ত রিংগিতের বাংলাদেশি মূল্যমানের টাকা উক্ত প্রবাসীর আত্মীয়দেরকে দিয়ে দেয়। এভাবে লেনদেন করা বৈধ হবে কি? এবং এর জন্য কোনো ফি গ্রহণ করা জায়েয আছে কি?

ঋণ পরিশোধ করা পর্যন্ত ঋণদাতাকে কোনো উপহার দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪০৬) : এক. আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির ডাইরেক্টর। আমি প্রতিষ্ঠানকে দুঃসময়ে আশি লক্ষ টাকা ঋণ দিয়েছিলাম। এখন প্রতিষ্ঠান কিস্তিতে আমার ঋণের টাকা পরিশোধ করছে। আমি যেহেতু দুঃসময়ে সাহায্য করেছিলাম তাই আমার পাওনা পরিশোধ হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান আমাকে পুরস্কার স্বরূপ টাকা দিতে চাচ্ছে। এখন আমি এ টাকা নিতে পারব কিনা? দুই. আমাদের প্রতিষ্ঠানে ইসলামী আইনের খেলাফ কোনো কাজ করা হয় না। তবে আমরা যেহেতু বিদেশের সাথে ব্যবসা করি সেহেতু ব্যাংকের কাজ সাধারণ ব্যাংকের মাধ্যমে করা হয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কী করতে পারি?

ইসলামে ভিক্ষাবৃত্তি নেই- এ কথার মানে কী

প্রশ্ন (৭৪০০) : আমাকে একজন লোক বলেন যে, ইসলামে ভিক্ষাবৃত্তি নেই। রাসূল (সা.) আমাদেরকে মেহনত করতে শিখিয়েছেন। ভিক্ষা করতে বলেননি। যদি আমরা মানুষকে ভিক্ষা দেই তাহলে তারা অকর্মা হয়ে পড়বে। এখন আমার প্রশ্ন হলো, রাস্তায় যে সমস্ত ভিক্ষুক রয়েছে তাদের সবাইকে কি ভিক্ষা দেয়া যাবে?

বাধ্য হলে ঘুষ প্রদান করা যাবে কি

প্রশ্ন (৭৩৮৬) : বর্তমান সমাজে ঘুষের প্রচলন ও আদান-প্রদান একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অথচ এটা অত্যন্ত গর্হিত কাজ। কিন্তু ঘুষ না দিলেও আমাদের অনেক কাজ হয় না। এমতাবস্থায় ঘুষ আদান-প্রদান সংক্রান্ত শরীয়তের বিধান জানিয়ে কৃতজ্ঞ করবেন।

কোম্পানীর মিটিং না করে ভাতা উত্তলোন করার বিধান কী

প্রশ্ন (৭৩৮৫) : আমাদের একটা সংস্থা আছে যা আমরা শরিয়া মোতাবেক চালাতে চাই। সংস্থার নিয়ম হলো যে, ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা মাঝে মধ্যে মিটিং করবেন। সংস্থার সমস্যা, অগ্রগতি, অবনতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন এবং দিকনির্দেশনা দিবেন। সে মোতাবেক সংস্থার নিয়োগপ্রাপ্ত এমডি সংস্থা চালাবেন। মিটিং এ যারা বা যে সদস্য উপস্থিত হবেন তিনি যাওয়া-আসা এবং খানা বাবদ সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণে ভাতা পাবেন যিনি উপস্থিত হবেন না তিনি ভাতা পাবেন না। এটা সংস্থার আইন এবং দীর্ঘদিন যাবৎ এই নিয়ম চলে আসছে। প্রশ্ন হলো, সংস্থার ম্যানেজিং কমিটি যদি কোনো মিটিং না করে ভুয়া মিটিং দেখিয়ে ভাতা উত্তোলন করে তাহলে উক্ত ভুয়া মিটিং দেখিয়ে সংস্থা থেকে যে ভাতা গ্রহণ করেছে তা বৈধ হয়েছে কিনা? এ বিষয়ে শরিয়া মোতাবেক সমাধান জানিয়ে বাধিত করবেন।

দালালি করে টাকা নেওয়ার বিধান কী

প্রশ্ন (৭৩৭৭) : এক. আমরা তিন বন্ধু জমির ব্যবসা করি। এক্ষেত্রে আমরা জমির দালালকে কিছু টাকা দিয়ে থাকি। এ পদ্ধতি সঠিক কিনা? দুই. আমাদের নিকট এক ব্যক্তি এসে বললো, আমার ১০ শতাংশ জমি আছে আপনারা তা বিক্রি করে দেন। তখন আমরা বললাম বিক্রি করে দিতে পারি, তবে আমাদেরকে প্রতি শতাংশে ১০০০ টাকা দিতে হবে। অথবা বললাম, আমরা আপনার নিকট ক্রেতা এনে দিব, প্রতি শতাংশে ৩০০০ টাকা আমাদেরকে দিতে হবে। জমির মালিক রাজি হয়ে যায়। আমাদের এ চুক্তি সঠিক কিনা?

মুদারাবায় রব্বুল মালের জন্য লাভ নির্দিষ্ট করা যাবে কি

প্রশ্ন (৭৩৭৩) : রব্বুল মাল যদি মুদারিবকে ব্যবসার জন্য পুঁজি দিয়ে বলে আমি প্রতি মাসে আপনাকে মুনাফা হিসেবে দুই হাজার টাকা দিব। এরপর মুদারিবকে কোনো কোনো মাসে নির্ধারিত টাকা আবার কোনো কোনো মাসে তার থেকেও কিছু বেশি দেয় তাহলে উক্ত লেনদেনটি বৈধ হবে কি?

একাউন্টে সুদ জমা হলে করণীয় কী

প্রশ্ন (৭৩৭২) : ব্যাংকে টাকা রাখার দ্বারা যে সুদ হয়, তা স‌ওয়াবের নিয়ত ব্যতিরেকে কোন ফকির বা মিসকিনকে দেয়া যাবে কিনা? যদি দেয়া না যায় তাহলে করণীয় কী?

বিকাশ একাউন্টের ইন্টারেস্ট কী করবে

প্রশ্ন (৭৩৬৩) : বিকাশ একাউন্টে বিভিন্ন সময়ে ইন্টারেস্ট দেওয়া হয়। উদাহরণত তারা মোবাইলে এসএমএস দেয় যে, আপনি বিকাশের ৬.৯৪ টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এক্ষেত্রে আমাদের করণীয় কী?

হারাম টাকা থেকে প্রেসক্রিপশন ফি নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৩৬১) : সুদী ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তি যদি কোনো চিকিৎসকের কাছ থেকে ফি পরিশোধ করে প্রেসক্রিপশন নেয় তাহলে উক্ত ফি এর টাকা ব্যবহার করা কি উক্ত চিকিৎসকের জন্য হালাল হবে? যদি না হয় তাহলে করণীয় কী?

পারিশ্রমিক নির্দিষ্ট না করে দালালি করা যাবে কি

প্রশ্ন (৭৩৬০) : জনৈক ব্যক্তি একটি জমি বিক্রয় করার ইচ্ছে করেছে। তা শুনে এক ব্যক্তি বলল, ঠিক আছে আমি এক হাজার টাকায় বিক্রি করে দিব। আমি এক হাজারের বেশি যা বিক্রয় করব তা আমার হবে। এরপর সে উক্ত জমিটি ১২০০ টাকায় বিক্রয় করে জমির মালিককে এক হাজার টাকা দেয়, আর দুই শত টাকা নিজে নিয়ে নেয়। এভাবে চুক্তি করে বিক্রয় করা এবং অতিরিক্ত টাকা গ্রহণ করা কি জায়েয আছে?

ফটো এডিটিং করে জীবিকা নির্বাহ করা যাবে কি

প্রশ্ন (৭৩৫১) : আমি একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ হলো ফটো এডিটিং বা ছবির কাজ। এতে মহিলা মডেলের ছবিতে কাজ করতে হয়। কাজ হলো মুখের তিল, ব্রণ, ফাটা দাগ দূর করা, অমসৃণকে মসৃণ করা, চেহারাকে সুন্দর করা, শরীরে কোনো দাগ থাকলে তা পরিষ্কার করা ইত্যাদি। এছাড়াও মাঝে মাঝে শুধু এমন পণ্যের কাজ করতে হয় যেখানে কোনো ছবি থাকে না।

ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭৩৫০) : বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণ‌ও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?

মৃত্যুশয্যায় দেওয়া হাদিয়া গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (৭২৫২) : আমার বাবার মৃত্যুশয্যায় আমি তার সেবাশুশ্রূষা করায় তিনি আমাকে সে সময় চার শতক জমি হেবা করে যান। কিন্তু আমার মৃত্যুর পর আমার ভাইয়েরা তা মানতে চাইছে না। এখন আমার করণীয় কী?