অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

জামানতের টাকা ভাড়াদাতা ব্যবহার করতে পারবে কি

প্রশ্ন (৪৩৩৭) : আমি এক ব্যক্তির কাছে আমার একটি দোকান ভাড়া দিয়েছি। জামানত স্বরূপ তার কাছ থেকে ১ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছি। সে দোকান ছেড়ে দিলে সেই টাকা আবার ফিরিয়ে দিব। জানতে চাচ্ছি, এই জামানতের টাকা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারব কি?

মোবাইলের ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৪৩১৭) : আমি একটি মোবাইলের দোকান দিতে চাচ্ছি। মোবাইল দিয়ে তো খারাপ কাজও করা যায়। জানতে চাচ্ছি, মোবাইলের ব্যবসা কি বৈধ হবে?

মেমোরি কার্ড বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪২৯৮) : আমার একটি মোবাইলের রিচার্জের দোকান আছে। সেখানে অনেকে মেমোরি কার্ডও কিনতে আসে। মেমোরি কার্ড মানুষ খারাপ কাজেও ব্যবহার করে থাকে। জানতে চাচ্ছি, বিক্রির জন্য মেমোরি কার্ড দোকানে রাখা যাবে কি?

অডিও রেকর্ডার বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪২৭৬) : আমার একটি ঘড়ির দোকান আছে। আমি চাচ্ছি, সেখানে বিক্রির জন্য অডিও রেকর্ডার রাখতে। প্রশ্ন হল, অডিও রেকর্ডার বিক্রি করা বৈধ হবে কি?

বাকীতে মাল দিয়ে গেলে ক্রয়-বিক্রয় শুদ্ধ হবে কি

প্রশ্ন (৪২০১) : আমার একটি সুপারশপ রয়েছে। সেখানে বিভিন্ন কোম্পানী তাদের প্রচারের জন্য আমাকে তাদের মাল বাকীতে দিয়ে যায়। তারা বলে থাকে, মাল বিক্রি করে তারপর তাদের টাকা দিতে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় চুক্তি শুদ্ধ হবে কি?

দালালি বাবদ উভয় পক্ষ থেকে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৪১৯৪) : আমি জমির দালালি করি। ক্রেতার সাথে এভাবে চুক্তি করি যে, আমি তোমাকে ভালো একটি জমি ক্রয় করে দেওয়ার দায়িত্ব নিলাম। তুমি আমাকে এত টাকা দিবে। আবার বিক্রেতার সাথে চুক্তি করি এভাবে যে, আমি তোমার জমি ভালো দামে বিক্রি করে দেওয়ার দায়িত্ব নিলাম। তুমি আমাকে এত টাকা দিবে। জানতে চাচ্ছি, এভাবে উভয় পক্ষ থেকে দালালি বাবদ টাকা নেওয়া বৈধ হবে কি?

হুণ্ডি ব্যবসা বৈধ কি

প্রশ্ন (৪১৮৪) : বর্তমানে প্রচলিত হুণ্ডি ব্যবসা বৈধ হবে কি? আমি প্রবাসে থাকি। তাই হুণ্ডি ব্যবসায়ীদের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে থাকি। তারা এর বিনিময়ে কিছু চার্জ আমার কাছ থেকে নিয়ে থাকে। উত্তরটি জানিয়ে আমাকে বাধিত করবেন।

অমুসলিমদের জন্য আল্লাহর নাম ছাড়া জবাইকৃত মুরগী সেল করা যাবে কি

প্রশ্ন (৪১৭৬) : আমি আমেরিকায় থাকি। এখানে আমার একটি সুপারশপ রয়েছে। এদেশের এক মুরগীর সাপ্লায়ারের সাথে আমার চুক্তি হয়েছে যে, তারা আমার শপে জবাই করা মুরগী সাপ্লাই দিবে। কিন্তু তারা মুসলিম রীতি অনুসারে জবাই করে না। জানতে চাচ্ছি, সেই মুরগীগুলো যদি আমি অমুসলিমদের কাছে বিক্রি করি তাহলে তা বৈধ হবে কি?

মসজিদের মালিকানাধীন মার্কেটে টিভির দোকান ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪০৭২) : আমাদের এলাকার মসজিদের একটি মার্কেট রয়েছে। যার আয় মসজিদ ফান্ডে জমা হয়। জানতে চাচ্ছি, সেই মার্কেটে টিভি বিক্রির দোকান ভাড়া দেওয়া যাবে কি?

বন্ধকী জমিন হিলা করে ভোগ করা যাবে কি

প্রশ্ন (৪০৫৮) : আমাদের গ্রামে বন্ধকী জমিন ভোগ করার একটি পদ্ধতি প্রচলিত আছে যে, কোনো ব্যক্তি তার জমিন একজনের কাছে বন্ধক রাখলে যার কাছে বন্ধক রাখা হয় সে ঋণ দেওয়ার পাশাপাশি একশত টাকা বাড়তি দেয়, যা ঐ জমিনের ভাড়া হিসেবে গণ্য করা হয়। এরপর ঋণদাতা উক্ত বন্ধকী জমিন ভোগ করতে থাকে। জানতে চাচ্ছি, এই পদ্ধতিটি কি জায়েয হবে?

পারফিউম বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪০৪৯) : আমার একটি কসমেটিকস-এর দোকান রয়েছে। সেখানে বিভিন্ন ধরণের পারফিউম বিক্রি করে থাকি। বর্তমানে তো পারফিউমে অ্যালকোহল থাকে। জানতে চাচ্ছি, এ সকল পারফিউম বিক্রি করা কি আমার জন্য বৈধ হচ্ছে?

বাধ্য হয়ে পতিতাবৃত্তি করা যাবে কি

প্রশ্ন (৪০৩২) : আমি এক নারী সম্পর্কে জানি, সে বাধ্য হয়ে পতিতাবৃত্তিতে লিপ্ত। তার উপার্জনের কোনো মাধ্যম নেই। পরিবারে কোনো পুরুষ সদস্যও নেই যে তার জন্য উপার্জন করে দিবে। তাছাড়া বাসায় তার মা অসুস্থ। তার চিকিৎসার খরচসহ অন্যান্য খরচাদি চালানোর জন্য সে বাধ্য হয়ে এই পেশা গ্রহণ করেছে। জানতে চাচ্ছি, তার জন্য এটি কি বৈধ হচ্ছে?

বিড়ি কোম্পানীর গোডাউনের দারোয়ানের কাজ করা যাবে কি

প্রশ্ন (৪০২৯) : আমি একটি বিড়ি কোম্পানীর গোডাউনে দারোয়ান হিসেবে কর্মরত। এক ব্যক্তি বলল, আমার এ চাকরিটি বৈধ হচ্ছে না। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

পূজা উপলক্ষ্যে আয়োজিত মেলা থেকে বিভিন্ন জিনিস ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৪০২৬) : আমাদের গ্রামে পূজা উপলক্ষ্যে প্রতি বছর মেলার আয়োজন করা হয়ে থাকে। সেখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস কম দামে বিক্রি করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, সেখান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করা বৈধ হবে কি?

বিউটি পার্লারের জন্য দোকান ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৯৯১) : আমার একটি দোকান রয়েছে। এক ব্যক্তি তাতে বিউটি পার্লার করার জন্য ভাড়া চাচ্ছে। জানতে চাচ্ছি, বিউটি পার্লার করার জন্য দোকান ভাড়া দেওয়া বৈধ হবে কি?