অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

হাতি দিয়ে টাকা উঠানো বৈধ কি

প্রশ্ন (৩৫০৭) : বর্তমানে অনেক জায়গায় হাতির মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করা হয়। প্রশ্ন হল, এভাবে টাকা উঠানো কতটুকু বৈধ?

সুদভিত্তিক ঋণ নিয়ে বাড়ি বানানো যাবে কি

প্রশ্ন (৩৫০৬) : আমি ইসলাম সম্পর্কে তেমন একটা ধারনা রাখতাম না। আলহামদুলিল্লাহ, এখন ইসলাম সম্পর্কে বুঝ এসেছে। আমি শুনেছি ইসলামে সুদ হারাম। বুঝ আসার আগে আমি ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ নিয়ে একটি বাড়ি বানিয়েছিলাম। প্রশ্ন হল, সুদভিত্তিক ঋণের মাধ্যমে তৈরিকৃত বাড়িটি কি হারাম হবে?

সুদ ভিত্তিক ঋণ নিয়ে তওবা করলে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৩৫০৫) : আমি জানি যে সুদ হারাম। কিন্তু একটি গাড়ির প্রয়োজন দেখা দেওয়ায় আমি ব্যাংক থেকে সুদের উপর ঋণ নেই। এখন আমার জানার বিষয় হল, আমি যদি খাঁটি মনে তওবা করি তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে কি?

লন্ড্রি থেকে কাপড় হারিয়ে গেলে জরিমানা কে দিবে

প্রশ্ন (৩৪৯৮) : আমার একটি লন্ড্রির দোকান আছে। কখনো এমন হয়, আমি পূর্ণ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও দোকান থেকে কাপড় হারিয়ে যায়। এমতাবস্থায় জরিমানা আমার কি সেই কাপড়ের জরিমানা দিতে হবে?

নারীরা ব্যবসা করতে পারবে কি

প্রশ্ন (৩৪৮৭) : আমার স্বামী মারা গিয়েছেন অনেকদিন আগে। আমার দুই সন্তান রয়েছে। বর্তমানে আমার পরিবার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমার কিছু জমানো টাকা আছে। আমি চাচ্ছি সেগুলো দিয়ে ব্যবসা করতে। প্রশ্ন হল, নারীরা ব্যবসা করতে পারবে কি?

জুয়া কাকে বলে

প্রশ্ন (৩৩৬৯) : আমি শুনেছি, ইসলামি শরিয়তে জুয়াকে হারাম করা হয়েছে। আমার কোনো কাজ জুয়ার অন্তর্ভুক্ত কিনা, তা বুঝব ‍কিভাবে? জুয়া কাকে বলে?

মোবাইল ফোন ব্যবহার করার পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৪৪) : আমাদের গ্রামে মোবাইল ব্যবহারকারী খুবই কম। গ্রামের লোকেরা তাদের মোবাইল দিয়ে বিভিন্ন প্রয়োজনে ফোন করে থাকে। তাদের ফোনে কারো কল আসলে তারা সেই কল বাবদ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে কিছু টাকা নিয়ে থাকে। যদিও কল আসলে মালিকের কোনো টাকা খরচ হয় না। প্রশ্ন হল, এইভাবে টাকা নেওয়া কি বৈধ?

ফ্লেক্সিলোডের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৩৯) : ফ্লেক্সিলোডের দোকানগুলোতে ৩০ টাকার কম রিজার্চ করলে ১ টাকা বেশি নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ১ টাকা বেশি নেওয়া কি সুদ হবে?

ফ্লেক্সিলোডের উপর কোম্পানীকর্তৃক অতিরিক্ত কমিশন গ্রহণ বৈধ কি

প্রশ্ন (৩৩৩৭) : আমি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। কোম্পানী ফ্লেক্সিলোডের উপর সাধারণত ১০% কমিশন দিয়ে থাকে। অর্থাৎ, আমি যদি ১০০০০ টাকার ফ্লেক্সি ক্রয় করি তাহলে কোম্পানী আমার কাছ থেকে ৯০০০ টাকা নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ক্রয় বিক্রয় কি বৈধ হচ্ছে?

ইন্টারনেট কার্ডের মূল্য কম বেশি করে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৩২৪) : মোবাইল রিজার্চের দোকানে বর্তমানে বিভিন্ন মূল্যের ইন্টারনেট কার্ড পাওয়া যায়। দোকানদেরকে দেখা যায় তারা কার্ডের গায়ের মূল্যের চেয়ে কম বেশি করে কার্ড বিক্রি করে থাকেন। প্রশ্ন হল, এটি কি সুদের অন্তর্ভুক্ত হবে?

মুদারাবায় ব্যবসায়িক সফরের খরচ মুদারিবের উপর বর্তানো যাবে কি

প্রশ্ন (৩৩০৯) : দুই ব্যক্তি যদি এভাবে মুদারাবা চুক্তি করে যে, ব্যবসায়িক প্রয়োজনে কখনো দূরে যেতে হলে সফরের ভাড়া ব্যবসা থেকে যাবে। কিন্তু পানাহারের খরচ মুদারিব দিবে। তাহলে সেটা সহিহ হবে কি?

মুদারাবা ব্যবসায় সফরের পানাহারের খরচ কে দিবে

প্রশ্ন (৩৩০৮) : আমরা দুই বন্ধু মিলে মুদারাবা ব্যবসা শুরু করি। আমার বন্ধু টাকা দিয়েছে। আমি শ্রম দিব। তো এখন যদি ব্যবসায়িক প্রয়োজনে আমাকে দূরে কোথাও সফর করতে হয় তাহলে সে ক্ষেত্রে পানাহারের খরচ কি আমাকেই দিতে হবে না ব্যবসার টাকা থেকে নেওয়া যাবে?

ভাড়া নেওয়া বাড়ি অতিরিক্ত মূল্যে ভাড়া দিলে করণীয় কী

প্রশ্ন (৩৩০৪) : আমি একটি বাড়ির দুই তলা ভাড়া নিয়েছি। অতঃপর মালিক থেকে অনুমতি নিয়ে এক তলা অন্য আরেকজনের কাছে কিছু বেশি মূল্যে ভাড়া দিয়েছি। আমি যে বেশি মূল্যে ভাড়া দিয়েছি, এতে কি আমার গুনাহ হবে?

ভাড়া নির্ধারণ না করে রিকশায় উঠা জায়েয আছে কি

প্রশ্ন (৩৩০৩) : কখনো কখনো দেখা যায়, কেউ কেউ রিকশার ভাড়া ঠিক না করে নির্দিষ্ট গন্তব্যে যায়। অতঃপর ভাড়া নিয়ে রিকশাওয়ালার সাতে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

বাকি লেনদেনে নগদ লেনদেনের চেয়ে বেশি টাকা রাখা কি সুদ

প্রশ্ন (৩৩০১) : আমি আমার এক বন্ধুর কাছে একটি ঘড়ি এভাবে বিক্রি করেছি যে, তুমি এটা নগদ নিলে দুইশ টাকা। আর বাকিতে নিলে আড়াইশ টাকা। সে বাকিতে নিয়েছে। আমার আরেক বন্ধু বলল, এভাবে বিক্রি করা নাকি সুদ হয়েছে। বিষয়টি জানতে চাচ্ছি।