অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য

নারীরা ব্যবসা করতে পারবে কি

প্রশ্ন (৩৪৮৭) : আমার স্বামী মারা গিয়েছেন অনেকদিন আগে। আমার দুই সন্তান রয়েছে। বর্তমানে আমার পরিবার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমার কিছু জমানো টাকা আছে। আমি চাচ্ছি সেগুলো দিয়ে ব্যবসা করতে। প্রশ্ন হল, নারীরা ব্যবসা করতে পারবে কি?

কোম্পানীর দেওয়া ফ্রি জিনিস গ্রাহককে না দেওয়া সুযোগ আছে কি

প্রশ্ন (৩২৮৫) : অনেক সময় বিভিন্ন কোম্পানী তাদের পণ্যের সাথে অন্য আরেকটি জিনিস ফ্রি দেয়। এখন কেউ যদি পণ্যের উপর থেকে ফ্রি লেখার স্টীকারটি তুলে ফেলে এবং ফ্রি দেওয়া পণ্যটি আলাদা করে বিক্রি করে তাহলে জায়েয হবে কি?

কম দামে কাপড় কিনে বাকি টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৮৪২) : আমি পাঞ্জাবীর কাপড় ভালো কিনতে পারি। এ কারণে আমার বন্ধুরা সকলেই আমাকে দিয়ে পাঞ্জাবীর কাপড় কেনায়। দোকানদাররা আমার পরিচিত, তাই তারা আমার কাছে নির্ধারিত মূল্যের চেয়ে কম রাখে। আমি জানতে চাচ্ছি. আমার বন্ধুরা আমাকে কাপড় কেনার জন্য যে নির্ধারিত টাকা দেয়, আমি যদি তা থেকে কমে আনতে পারি তাহলে অবশিষ্ট টাকা আমি গ্রহণ করতে পারব কি?

ভাড়াটিয়া কি প্রি-এমশন দাবি করতে পারে

প্রশ্ন (২১৯৬) : আমার পাশের দোকান বিক্রি হচ্ছে। আমি কি তার প্রি-এমশন দাবি করতে পারব? উল্লেখ্য, বর্তমানে আমি যে দোকান চালাচ্ছি, সেটার মালিক আমি নই। বরং তা ভাড়া নিয়ে চালাচ্ছি।

লন্ড্রিতে কাপড় পুড়ে গেল তার কাছ থেকে জরিমানা নেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৪৬) : আমি একটি লন্ড্রিতে কাপড় ইস্ত্রি করতে দিই। কিন্তু লন্ড্রিওয়ালা কাপড়ের একাশং পুড়ে ফেলে। এখন কি আমি তার কাছ থেকে জরিমানা নিতে পারব?

সুদী ব্যাংকে ট্রাঞ্জেকশন করা যাবে কি

প্রশ্ন (১৫৩৬) : আমি ব্যবসা করি। বিভিন্ন প্রয়োজনে সুদী ব্যাংকে ট্রাঞ্জেকশন করার দরকার পড়ে। আমার প্রশ্ন হলো, সুদী ব্যাংকে ট্রাঞ্জেকশন করার ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী?

ডাক্তারের জন্য রোগী পাঠানোর শর্তে কমিশন নেওয়া বৈধ কি

প্রশ্ন (১৫২৩) : আমার একটি হেয়ারিং এইডের ব্যবসা আছে। আমি বিভিন্ন কানের ডাক্তারদের কমিশন দিয়ে থাকি যেন তারা কানের পরীক্ষা করার জন্য রোগীদের আমাদের কাছে পাঠায়। এখন আমার প্রশ্ন হলো, এভাবে লেনদেন করা বৈধ হবে কি?

কোনো কাজে চুক্তির বিপরীত করা যাবে কি

প্রশ্ন (১৪৫৬) : আমার একটি প্রিন্টিং প্রেস আছে। অনেক সময় এমন হয় যে, কেউ বই, ডায়েরি ইত্যাদি ছাপাতে এলে আমি যে দাম বলি তারা তারচেয়ে কম বলে থাকে। এতে তাদের বলা দামেই চুক্তি করে থাকি। কিন্তু যে কাগজ দেওয়ার চুক্তি হয় তা না দিয়ে কিছুটা নিম্নমানের কাগজ দেই। কারণ তাদের দামে চুক্তিতে উল্লেখিত কাগজ দেওয়া সম্ভব হয় না। এখন আমার প্রশ্ন হলো, আমার এভাবে ব্যবসা করাটা কি বৈধ হচ্ছে?

সমিতির টাকা না দিলে জরিমানা আরোপ করা যাবে কি

প্রশ্ন (১৪১৩) : আমাদের একটি সমিতি আছে। এই সমিতির নিয়ম হলো, প্রতিমাসের ৫ তারিখে সমিতির প্রত্যেক সদস্যকে ২০০ টাকা করে জমা দিতে হবে। যদি কেউ লাগাতার ২ মাস টাকা না দেয় তাহলে নির্ধারিত টাকার সাথে ২০ টাকা জরিমানা দিতে হয়। আমি জানতে চাচ্ছি, সমিতির এ নিয়ম কি শরিয়তসম্মত?

ক্রয়-বিক্রয়ের পর বিক্রয় চুক্তি ভেঙ্গে দিতে চাইলে বিক্রেতা বায়নাকৃত টাকা থেকে কিছু কর্তন করতে পারবে …

প্রশ্ন (১৩৬৫) : আমি এক ব্যক্তির কাছ থেকে একটি বস্তু ক্রয় করি। ব্যক্তিগত একটি সমস্যার কারণে আমি বস্তুটি ফেরত দিতে চাচ্ছি। কিন্তু বিক্রেতা এই শর্তে বস্তুটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে যে সে ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রেখে দিবে। উল্লেখ্য, আমি বস্তুটি যে অবস্থায় ক্রয় করেছি সে অবস্থায় বিদ্যমান আছে। কোনোরূপ পরিবর্তন হয়নি। আমার প্রশ্ন হলো, তার এই শর্তারোপ কি সঠিক হয়েছে? সে কি ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রাখতে পারবে?

নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ বেতন পাওয়ার পরও সে কাজের জন্য কারও কাছ থেকে ‘হাদিয়া’ নেয়া যাব…

প্রশ্ন (৬৪৩) : আমি যশোর জেলায় কর্মরত একজন পুলিশ সদস্য এবং একটি অফিসের ক্লার্ফ হিসেবে কর্মরত আছি। অত্র অফিসের সকল পুলিশ সদস্যদের ভ্রমণ ব্যয় বিল করার জন্য কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে। এমতাবস্থায় উক্ত বিল করার কারণে অনেকে আমাকে চা-নাস্তা/খরচের টাকা হিসেবে/খুশি করার জন্য/কষ্ট করেছেন ইত্যাদি মর্মে বিভিন্ন পরিমাণের অর্থ দিয়ে থাকেন। প্রশ্ন হলো, উক্ত টাকা গ্রহণ করা আমার জন্য জায়েজ কিনা? যদি না হয় তাহলে যাদের থেকে ইতিপূর্বে এমন অর্থ নিয়েছে তা ফেরত দিতে হবে কি?

সরিষার বিনিময়ে সরিষার তেলের লেনদেন জায়েয আছে কি

প্রশ্ন (২৮০) : আমাদের গ্রামে সরিষা হয়। কিন্তু সরিষা ভাঙানোর মিল দূরে থাকার কারণে কেউ কেউ সরিষা না ভাঙিয়ে আরেকজনকে সরিষা দিয়ে দেয়। এর বিনিময়ে তার থেকে সরিষার তেল নিয়ে নেয়। যেমন পাঁচ কেজি সরিষার বিনিময়ে এক লিটার সরিষার তেল দেওয়া হয়। যদিও পাঁচ কেজি সরিষা ভাঙালে সাধারণত এগারশ গ্রাম তেল হয়। জানতে চাই, এভাবে লেনদেন করা কি জায়েয আছে?

কারও থেকে নির্দিষ্ট কাজের জন্য জমি নিয়ে সে জমি অন্য কাজে ব্যবহার করা

প্রশ্ন (১৪৭) : আমি গ্রামে বাস করি। আমার এক আত্মীয় আমাকে তার জমি চাষাবাদ করার জন্য দিয়েছে। আমি চাচ্ছি,নিজে চাষাবাদ না করে জমিটি অন্য কাউকে ভাড়ায় দিব। প্রশ্ন হল,আমার জন্য কি তা বৈধ হবে?