চাকুরী সংক্রান্ত বিধিবিধান

গীর্জা নির্মাণ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩১০৬) : আমি একজন মুসলিম প্রকৌশলী। মাঝে মাঝে আমার কাছে খৃস্টানরা আসে তাদের গীর্জা তৈরি করে দেওয়ার জন্য। আমি বিভিন্ন কৌশলে তাদেরকে বিদায় করে দেই। আমি জানতে চাচ্ছি, তাদের গীর্জা বানিয়ে দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি?

সার্টিফিকেটে বয়স কমিয়ে লিখলে অতিরিক্ত দিনগুলোর বেতন হালাল হবে কি

প্রশ্ন (২৭০৯) : আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানে চাকরি থেকে অবসর গ্রহণের বয়স হল ৬০ বছর। আমার স্কুলের সার্টিফিকেট অনুসারে আমার চাকরির এখনো ৪ বছর বাকি আছে। কিন্তু আমার প্রকৃত বয়স অনুসারে আমার চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমি যদি এই ৪ বছর চাকরি করি তাহলে এই ৪ বছরের বেতন গ্রহণ করা আমার জন্য হালাল হবে কি?

ঈসালে সওয়াবে যে কষ্ট হয় তার বিনিময় নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৫৪) : কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে দিয়ে তার মায়ের ঈসালে সওয়াবের জন্য কুরআন খতম করায় ও দোয়া করায়। এতে আমার কিছু পরিশ্রমও হয় এবং কষ্টও হয়। উক্ত ব্যক্তি আমার এই পরিশ্রম ও কষ্ট দেখে কিছু টাকা হাদিয়া দিতে চাচ্ছে। আমার প্রশ্ন হল, উক্ত কষ্ট ও পরিশ্রমের বিনিময়ে আমি টাকা নিতে পারব কি?

শুকরের মাংস দ্বারা জীবজন্তুর খাবার প্রস্তুত করার কারখানায় চাকরি করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৪) : আমি জীবজন্তুর খাবার তৈরি করার কারখানায় কাজ করি। এখানে জীবজন্তুর খাবার প্রস্তুত করা হয় শুকরের মাংস থেকে। এগুলো আবার বাজারে বিক্রি করা হয়। প্রশ্ন হল, এ জাতীয় কারখানায় চাকরি করা বৈধ হবে কি?

ডিউটির নির্ধারিত সময়ে কি অন্য কাজ করা যাবে

প্রশ্ন (২৬১৫) : আমি একটি বাড়ির দারোয়ান। আমার ডিউটি হল দৈনিক আট ঘন্টা। অনেক সময় এমন হয় যে, আমি ডিউটির সময় নির্ধারিত স্থানে না থেকে পাশের আরেক বিল্ডিংয়ে গল্পগুজব করতে চলে যাই। এতে কি আমার কোন সমস্যা হবে?

খ্রিস্টানদের ক্রুশ ইত্যাদি বানানোর ফ্যাক্টরিতে কাজ করা যাবে কি

প্রশ্ন (২৪৪৪) : আমি একটি ফ্যাক্টরিতে কর্মরত। সেখানে কাঁচ দিয়ে খ্রিস্টানদের উৎসব ও ইবাদত সংশ্লিষ্ট বিভিন্ন জিনিস বানানো হয়ে থাকে। যেমন, যিশুর মূর্তি, ক্রুশ, ক্রিসমাস ট্রী ইত্যাদি। আমি জানতে চাচ্ছি, আমার জন্য এই ফ্যাক্টরিতে কাজ করা কি বৈধ হচ্ছে?

ব্যাংকে চাকরি করার আবেদনের ফরম পূরণে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (১৮৩২) : আমার একটি কম্পিউটার কম্পোজের দোকান আছে। সেখানো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের ফরম করে থাকি। সে হিসেবে ব্যাংকে চাকরি করার আবেদনের ফরমও পূরণ করে থাকি। প্রশ্ন হলো, এই কাজ করা কি আমার জন্য বৈধ হচ্ছে?

হারাম উপার্জনকারীর হাদিয়া গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৮০) : আমার এক বন্ধু সুদী ব্যাংকে চাকরী করে। পাশাপাশি তার হালাল উপার্জনও রয়েছে। সে মাঝে মাঝে আমাকে হাদিয়া দেয়। আমার প্রশ্ন হলো, তার এই হাদিয়া গ্রহণ করতে কি কোনো সমস্যা আছে?

কুরবানির পশুর অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৪৭০) : আমার চাচা কুরবানির সময় কসাইয়ের সাথে এভাবে চুক্তি করেছে যে, সে চাচার গরু বানিয়ে দিলে চাচা তাকে ২ হাজার টাকা ও এক কেজি গোশত দিবেন। গরু বানানোর পর চাচা তাকে চুক্তি অনুসারে ২ হাজার টাকা ও ১ কেজি গোশত দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি শরিয়ত সম্মত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এখন আমার চাচার করণীয় কী?

দোকানের কর্মচারীর জন্য লভ্যাংশের শতকরা হারে বেতন নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (১৪০০) : আমার একটি মুদি দোকান আছে। দোকানের জন্য একজন কর্মচারী নিয়োগ দিয়েছি। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে যে, আমি শুধু পণ্য কিনে আনব আর ক্যাশে বসব। আর সে পণ্য বিক্রি করা, দোকান খোলা ও বন্ধ করা থেকে নিয়ে যাবতীয় কাজ করবে। এ জন্য প্রতিমাসে তাকে আমি লভ্যাংশের ১০% দিব। আমি জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি আমার জন্য সহিহ হয়েছে?

গরু-ছাগল ইত্যাদি প্রাণী জবাই করে এর বিনিময় গ্রহণ করা কি জায়েয

প্রশ্ন (৯০১) : কুরবানীর দিন অনেক হুজুর পশু জবাই করে টাকা নেয়। কেউ স্বেচ্ছায় দেয়। আর কেউ বলে নেয়। আমার প্রশ্ন হলো, পশু জবাই করে বিনিময় গ্রহণ করা কি জায়েয?

কোনো প্রতিষ্ঠানে সুদ আদান-প্রদানের চাকরি করে বেতন নেওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৫৪৬) : আমি একটি প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজ হলো, মানুষদেরকে কিস্তিতে ঋণ দিয়ে সেই টাকা কিছুটা বেশি করে আদায় করা। প্রতিষ্ঠান থেকে এ কাজের জন্য আমার বেতন হলো আট হাজার টাকা। আমি জানতে চাই, আমার জন্য এ কাজ করা বৈধ হচ্ছে কি? উল্লেখ্য, উক্ত বেতনের মাধ্যমেই আমার পরিবার চলে। এ ছাড়া আমাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই।

বিড়ি-সিগারেট বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৩১৩) : আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পান, বিড়ি-সিগারেট ইত্যাদি সেখানে বিক্রি করি। আমি জানতে পেরেছি, সিগারেট খাওয়া জায়েয নেই। জানতে চাই, আমার জন্য কি বিড়ি-সিগারেট বিক্রি করা জায়েয আছে?

খেজুর গাছ ভাড়া নিয়ে রস বিক্রি করে ভাড়া পরিশোধ করা জায়েয আছে কি

প্রশ্ন (২৩৭) : আমাদের গ্রামে শীতকালে খেজুর গাছ ভাড়া দেওয়া হয়। গাছিরা তা ভাড়া নেয়। তবে তাদের কাছে যেহেতু নগদ টাকা থাকে না তাই তারা নগদ ভাড়া পরিশোধ করতে পারে না। পরবর্তীতে রস বিক্রি করে টাকা পেলে তা থেকে ভাড়া পরিশোধ করে। জানতে চাই,এভাবে ভাড়া গ্রহণ করা এবং পরিশোধ করা জায়েয আছে কি?

গাড়ি ভাড়া নিয়ে যদি ব্যবহার না করে তাহলেও কি পুরা ভাড়া আদায় করতে হবে

প্রশ্ন (২৩৬) : আমরা কয়েক বন্ধু সিলেট যাওয়ার জন্য একটি মাইক্রো ভাড়া করি। মাইক্রোটি আমরা আমাদের বাসার সামনেও নিয়ে আসি এবং তা সারাদিন আমাদের বাসার সামনেই থাকে। কিন্তু কোনো কারণে আমরা সিলেট যেতে পারিনি। এখন কি আমাদের পুরো ভাড়া পরিশোধ করতে হবে?