হেবা ও সাদাকাহ

হেবা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২০৯০) : আমার আম্মা গত কয়েক মাস আগে মারা গেছেন। মারা যাওয়ার দুই মাস আগে তিনি তার সব জায়গা-সম্পত্তি আমার ছোট ভাইকে হেবা করে গেছেন এবং আমার ছোট ভাই আম্মার মৃত্যুর আগেই সেগুলো আম্মার কাছ থেকে বুঝে নিয়েছে। কিন্তু বিষয়টা আমরা জানতাম না, শুধু আব্বা জানতেন। তাই আম্মার মৃত্যুর পর আমরা জায়গা-সম্পত্তি ভাগ করে নিতে চাইলে আব্বা বাধা দিয়ে বলেন, তোর মা তার জায়গা-সম্পত্তি তোর ছোট ভাইকে হেবা করে গেছে। বিষয়টা আমরা সবাই আব্বার দিকে তাকিয়ে মেনে নিলেও বড় ভাই মানতে পারছেন না। বরং আব্বার সাথে একরকম ঝগড়া করে গ্রামের বাড়িতে আম্মার রেখে যাওয়া একটা জমি দখল করে নেন এবং টিনশেড ঘর বানিয়ে পরিবারসহ তাতে থাকা শুরু করেন। উল্লেখ্য, আমার আম্মা মৃত্যুর আগে কয়েক বছর প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন এবং এ রোগে আক্রান্ত অবস্থায়ই তিনি মারা গেছেন। তবে দীর্ঘদিন প্যারালাইসিসে আক্রান্ত থাকলেও এ কারণে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যায়নি। বরং মৃত্যু পর্যন্ত প্রায় এক অবস্থায় ছিল। তা ছাড়া মৃত্যুর আগে তিনি প্যারালাইসিস ছাড়া ভিন্ন কোনো রোগে আক্রান্ত হননি। এখন মুহতারামের কাছে প্রশ্ন হল, আমার আম্মা তো মৃত্যুর আগে তার ছোট ছেলেকে জায়গা-সম্পত্তি হেবা করার সময় প্যারালাইজড ছিলেন। সুতরাং এ অবস্থায় তিনি যে হেবা করেছেন, তা কি কার্যকর হয়েছে? দয়া করে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

ব্যয়ভার বহন করার শর্তে হেবা করা যাবে কি

প্রশ্ন (১১৭৮৩) : আমার তিন ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে বিয়ে করে আলাদা থাকে। সে আমাদের ভরণ পোষণ দেয় না। মেঝো ছেলে প্রতিবন্ধী। আর ছোট মেয়ে বিবাহিত এবং সে মেঝো ভাইয়ের ব্যয়ভার বহন করে। আমি কি আমার মেঝো ছেলের ব্যয়ভার বহন করার শর্তে আমার ১২ শতাংশ জমি আমার ছোট মেয়েকে হেবা করে দিলে তা বৈধ হবে কি?

অসুস্থ অবস্থার হিবা কার্যকর হবে কি

প্রশ্ন (১১৭৭২) : কেউ যদি অসুস্থ অবস্থায় তার কোনো আত্মীয়কে জমি হেবা করে এবং উক্ত আত্মীয় তা কবজা করে তাহলে এই হেবা সংঘটিত হবে? উল্লেখ্য, হেবা করার দুইমাস পর সেই অসুস্থতায় উক্ত ব্যক্তির মৃত্যু হয়।

বিকাশের টাকা কী করবে

প্রশ্ন (৮৬৫৬) : আমার বিকাশ অ্যাকাউন্টে ১০০০ টাকা এসেছে। কিন্তু কে পাঠিয়েছে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হল, আমি উক্ত টাকা কী করব?

বসের ভাড়া বাঁচিয়ে নিজের জন্য ব্যয় করা যাবে কি

প্রশ্ন (৮৬৫৫) : অফিসের বস যদি ভাড়া দিয়ে আমাকে কোথাও পাঠায়, আর আমি যদি উক্ত ভাড়া বাঁচিয়ে তার কাজ যথাসময়ে সম্পন্ন করি তাহলে উক্ত ভাড়া আমি নিজের কাজে ব্যবহার করতে পারব কি?

ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে ফেরত দিবে

প্রশ্ন (৮৬৪৯) : আমি অনেক দিন আগে একটি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছিলাম। বর্তমানে সেই সিমটি হারিয়ে ফেলেছি। সেই সিমের নম্বরও মনে নেই। জানতে চাচ্ছি, সেই টাকা কিভাবে ফেরত দিব?

হাদিয়ার জিনিস হস্তগত না হলে কি মালিক হবে

প্রশ্ন (৮৩১৩) : আমাকে আমার চাচা এক খণ্ড জমি হেবা করেছেন মৌখিকভাবে। কিন্তু সেটার কাগজপত্র করার আগেই তিনি মারা যান। এখন তার ছেলেরা আমাকে তা দিতে চাইছে না। শরিয়তের দৃষ্টিতে আমি কি ঐ জমিটার মারিক হব?

নগদের ক্যাশব্যাক কি হালাল

প্রশ্ন (৮১৯৩) : নগদের মাধ্যমে কেনাকাটা করলে অনেক সময় তারা ক্যাশব্যাক দিয়ে থাকে। জানতে চাচ্ছি, এই ক্যাশব্যাক কি হালাল হবে?

সার্ভিসিং বিল থেকে ড্রাইভারকে কিছু দিলে সমস্যা আছে কি

প্রশ্ন (৭৫০১) : আমি একটি গাড়ি সার্ভিসিং কোম্পানির মালিক। বিভিন্ন ড্রাইভার আমার কাছে এসে গাড়ি ঠিক করে। উল্লেখ্য, আমি বাজার-রেটে সার্ভিসিং করি এবং মালিকের কাছ থেকে যত টাকা নেই তত টাকারই ভাউচার করি। এখন জানার বিষয় হলো, গাড়ি সার্ভিসিং করার পর আমার লভ্যাংশ থেকে ড্রাইভারকে যদি আমি খুশি হয়ে কিছু বকশিশ দেই তা জায়েয হবে কিনা? আর যদি ড্রাইভার আমার কাছ থেকে তা চেয়ে নেয় তবে তার হুকুম কি?

এক মসজিদে দান করা কুরআন মাজিদ কি অন্য মসজিদে দেওয়া যাবে

প্রশ্ন (৭৪২৭) : আমাদের মসজিদে অনেক কুরআন মাজিদ রয়েছে। এই কুরআন মাজিদগুলো বিভিন্ন মানুষ সদকায়ে জারিয়া হিসেবে মসজিদে দান করেছিল। কিন্তু বর্তমানে অনেক কুরআন মাজিদ বিদ্যমান থাকার কারণে এগুলোর প্রয়োজন না থাকায় অনেকদিন আগে থেকেই সেগুলো তাকে উঠিয়ে রাখা হয়েছে। একদিন আমাদের পাশের এক নতুন মসজিদের সেক্রেটারি বললেন, আপনাদের মসজিদে যেহেতু অতিরিক্ত কুরআন শরিফ আছে সেহেতু আমাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিয়ে দেন। তাহলে মানুষ পড়বে এবং যারা এগুলো দান করেছে তারাও সওয়াব পাবে। মুফতি সাহেবের কাছে জানতে চাই, আমরা কি তাদের মসজিদে কিছু কুরআন শরিফ দিতে পারব?

ঋণ পরিশোধ করা পর্যন্ত ঋণদাতাকে কোনো উপহার দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪০৬) : এক. আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির ডাইরেক্টর। আমি প্রতিষ্ঠানকে দুঃসময়ে আশি লক্ষ টাকা ঋণ দিয়েছিলাম। এখন প্রতিষ্ঠান কিস্তিতে আমার ঋণের টাকা পরিশোধ করছে। আমি যেহেতু দুঃসময়ে সাহায্য করেছিলাম তাই আমার পাওনা পরিশোধ হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান আমাকে পুরস্কার স্বরূপ টাকা দিতে চাচ্ছে। এখন আমি এ টাকা নিতে পারব কিনা? দুই. আমাদের প্রতিষ্ঠানে ইসলামী আইনের খেলাফ কোনো কাজ করা হয় না। তবে আমরা যেহেতু বিদেশের সাথে ব্যবসা করি সেহেতু ব্যাংকের কাজ সাধারণ ব্যাংকের মাধ্যমে করা হয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কী করতে পারি?

মৃত্যুশয্যায় দেওয়া হাদিয়া গ্রহণযোগ্য হবে কি

প্রশ্ন (৭২৫২) : আমার বাবার মৃত্যুশয্যায় আমি তার সেবাশুশ্রূষা করায় তিনি আমাকে সে সময় চার শতক জমি হেবা করে যান। কিন্তু আমার মৃত্যুর পর আমার ভাইয়েরা তা মানতে চাইছে না। এখন আমার করণীয় কী?

সন্তানকে জমি লিখে দেওয়ার পর তা ফেরত নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৬৩৩) : জনৈক পিতা তার এক ছেলেকে একটি জমি লিখে দিয়েছে। কিন্তু ছেলেটি বখাটে তাই উক্ত ব্যক্তি চাচ্ছে জমিটি ফিরিয়ে নিতে। জানতে চাচ্ছি, সে কি তার জমিটি ফিরিয়ে নিতে পারবে?

চাওয়া ছাড়া ক্লায়েন্ট টাকা দিলে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭৯২) : আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দেই। টাকার জন্য তাদের কাজ আটকে রাখি না। তাদের কাজ করে দেওয়ার জন্য আমি কোনো টাকাও চাই না। কিন্তু তারপরও কেউ কেউ তাদের কাজ শেষ হওয়ার পর আমাকে টাকা দিয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

কুড়িয়ে পাওয়া টাকা নিজের সন্তানকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭৪৯) : কিছুদিন আগে আমি দুই হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। যে জায়গায় টাকা পেয়েছি সেখানে দাড়িয়ে কয়েকদিন এলানও করেছি। কিন্তু প্রকৃত মালিক খুঁজে পাইনি। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমি আমার প্রাপ্ত বয়স্ক অস্বচ্ছল সন্তানকে দান করতে পারব কি?

সুদের টাকা মাদরাসার ছাত্রকে দান করা যাবে কি

প্রশ্ন (৪৭৩০) : আমার কাছে কিছু সুদের টাকা আছে। আমি শুনেছি, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হয়। আমাদের এলাকায় আমার পরিচিত এক মাদরাসার ছাত্র আছে। আমি কি সে টাকা তাকে দিতে পারব?

পণ্য ক্রয় করে ক্র্যাচ কার্ড গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৭১৫) : সামনে কুরবানীর ঈদ। বিভিন্ন ফ্রিজ বিক্রেতা কোম্পানী অফার দিচ্ছে যে, ফ্রিজ কিনলে একটি ক্র্যাচ কার্ড দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। জানতে চাচ্ছি, সেই ক্র্যাচ কার্ড গ্রহণ করা এবং তা থেকে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে কি?

ব্যাংক প্রদত্ত শিক্ষাবৃত্তি গরিব শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৪৬৪৩) : আমি আর্থিকভাবে অস্বচ্ছল। বিভিন্ন ব্যাংক কর্তৃক গরিব শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, সে সকল শিক্ষাবৃত্তি গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

হেবাকৃত জমি ফিরিয়ে নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৫৯১) : আমার মামাকে তার ফুফু একটি জমি হেবা করেছে। জমিটি তাকে রেজিস্ট্রি করে বুঝিয়েও দিয়েছে। কিছু দিন পর তার ফুফু ইন্তেকালও করেছে। কিন্তু এখন তার ফুফাত ভাইয়েরা সেই জমিটি ফেরত দেওয়ার দাবি করছে। শরিয়ত অনুযায়ী তারা কি জমিটি আর ফেরত নিতে পারবে?