ঋণ ও করজে হাসানা

মনে মনে ঋণ মাফ করলে মাফ হবে কি

প্রশ্ন (১৫১২) : আমি এক ব্যক্তির কাছে দশ হাজার টাকা পেতাম। সে আট হাজার টাকা পরিশোধ করে। কিন্তু বাকি টাকা সে পরিশোধ অক্ষম ছিল, তাই মনে মনে আমি তাকে মাফ করে দেই। বর্তমানে সে অনেক টাকা পয়সার মালিক। এখন আমি কি তার কাছে আমার ঋণের অবশিষ্ট দুই হাজার টাকা চাইতে পারব?

পড়ার জন্য ধার নেওয়া বই অন্যের হাত থেকে চুরি হয়ে গেলে কী করবে

প্রশ্ন (১৫০২) : আমি আমার বন্ধুর কাছ থেকে পড়ার জন্য একটি বই নেই। আমার পড়া শেষ হয়ে যাওয়ার পর আমার আরেক বন্ধু বইটি চাইলে তাকে পড়তে দেই। কিন্তু ঐ বন্ধুটি বইটি হারিয়ে ফেলে। এখন আমার প্রশ্ন হলো, আমার কি ঐ বইটির জরিমানা দিতে হবে?

আমানতের টাকা ব্যবসায় খাটানোর পর লস হলে কার পক্ষ থেকে যাবে

প্রশ্ন (১৪৯১) : আমার কাছে এক ব্যক্তি এক লক্ষ টাকা আমানত হিসেবে রাখে। টাকাটা তার কোনো কাজে না লাগায় তার অনুমতি সাপেক্ষে আমি ঐ টাকা ব্যবসায় খাটাই। প্রথমে লাভ হলেও পরবর্তীতে লস হয়। এমনকি মূলধনেরও ক্ষতি হয়। আমার প্রশ্ন হলো, যেহেতু উক্ত ব্যক্তির অনুমতি নিয়েই ব্যবসা করেছি তাই তার সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিতে হবে কি?

ঋণের পরিমাণ হিসেবে ফরম বানিয়ে ঋণগ্রহীতার সাথে সেই ফরমের মাধ্যমে চুক্তি করা যাবে কি

প্রশ্ন (১৩৮৫) : আমাদের এলাকার একটি কল্যাণমূলক সংস্থা মানুষকে বিভিন্ন প্রয়োজনে ঋণ দিয়ে থাকে। তবে তাদের ঋণ দেওয়ার পদ্ধতি হলো, তারা ঋণের পরিমাণ হিসেবে বিভিন্ন অ্যামাউন্টের ফরম তৈরি করেছে। কেউ ঋণ নিতে চাইলে সেই ফরম পূরণ করে নির্দিষ্ট মেয়াদে চুক্তি করতে হয়। সময়মত ঋণ পরিশোধ করতে না পারলে পুনরায় ফরম কিনে নতুন মেয়াদে চুক্তি করতে হয়। উল্লেখ্য, ফরমের দাম খরচের চেয়ে বেশি রাখা হয়। আমার প্রশ্ন হলো, এ ধরনের চুক্তি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ?

ঋণ পরিশোধ করা পর্যন্ত ঋণদাতাকে কোনো উপহার দেওয়া যাবে কি

প্রশ্ন (৮৮৪) : এক. আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরির ডাইরেক্টর। আমি প্রতিষ্ঠানকে দুঃসময়ে আশি লক্ষ টাকা ঋণ দিয়েছিলাম। এখন প্রতিষ্ঠান কিস্তিতে আমার ঋণের টাকা পরিশোধ করছে। আমি যেহেতু দুঃসময়ে সাহায্য করেছিলাম তাই আমার পাওনা পরিশোধ হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান আমাকে পুরস্কার স্বরূপ টাকা দিতে চাচ্ছে। এখন আমি এ টাকা নিতে পারব কিনা? দুই. আমাদের প্রতিষ্ঠানে ইসলামী আইনের খেলাফ কোনো কাজ করা হয় না। তবে আমরা যেহেতু বিদেশের সাথে ব্যবসা করি সেহেতু ব্যাংকের কাজ সাধারণ ব্যাংকের মাধ্যমে করা হয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কী করতে পারি?

জমাকৃত আমানতের টাকা থেকে প্রয়োজনে করয নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৩৮) : যাকাতের টাকা বা অন্য কোনো আমানতের টাকা মাদরাসার প্রিন্সিপালের কাছে জমা আছে। এমতাবস্থায় প্রিন্সিপালের জন্য তার কোনো জরুরি কাজে উক্ত জমাকৃত টাকা থেকে করযের নিয়তে নেওয়া বৈধ হবে কি?

জিপি ফান্ডে বেতনের অংশ কেটে রাখার পর তার সুদ গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৭৩) : আমি একজন সরকারি চাকুরিজীবী। আমাদের মূল বেতনের কিছু টাকা বাধ্যতামূলক এবং কিছু টাকা ঐচ্ছিকভাবে কেটে রাখার নিয়ম রয়েছে। পরবর্তীতে চাকুরি শেষ হলে কেটে রাখা টাকা সুদসহ ফিরিয়ে দেওয়া হয়। জানতে চাই, আমাদের জন্য উক্ত টাকা এবং সুদ গ্রহণ করা জায়েয হবে কি?

সাধারণ ধান করয নিয়ে পরবর্তীতে উন্নত মানের ধান করয হিসাবে পরিশোধ করা

প্রশ্ন (২২৪) : আমার আমার জমি এক ব্যক্তির কাছে বর্গা দেই। বর্গার হিসেবে আমি তার থেকে চার মণ আউশ ধান পাই। কিন্তু তিনি আমাকে তা না দিয়ে আমার প্রাপ্য চার মণ ধান করজ হিসেবে রেখে দেন। অতপর আমনের মৌসুমে করজ পরিশোধ করার সময় দুই মণ সাধারণ ধান আর দুই মণ পোলাওর ধান দেন। পোলাওর ধানের দাম বেশি হওয়ায় আমি প্রথমে নিতে না চাইলেও পরবর্তীতে প্রয়োজনের কারণে নেই। এখন প্রশ্ন হল, সাধারণ ধানের পরিবর্তে পোলাওর ধান গ্রহণ করা আমার জন্য বৈধ হয়েছে কি না? এটা কি সুদ হবে?

ডলারের পরিবর্তে টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে কি জায়েয হবে

প্রশ্ন (১৫১) : আমেরিকা থাকাকালীন আমি এক বাঙ্গালি থেকে এক হাজার ডলার ঋণ নিয়েছিলাম। এখন বাংলাদেশে আসার পর তা আদায় করতে চাচ্ছি। জানার বিষয় হল,ডলারের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিনের হিসেবে? নাকি ঋণ আদায়ের দিনের হিসাবে?