বিভিন্ন উৎসব ও উপলক্ষ্য

রাসূল (সা.) কি মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন

প্রশ্ন (২৫৪০) : একটি বইয়ে রাসূল (সা.)-এর মেরাজ সম্পর্কে পেয়েছি যে, রাসূল (সা.) মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন। কিন্তু কোনো রেফারেন্স সে বইয়ে পাইনি। আমি জানতে চাচ্ছি, হাদিসে কি এ জাতীয় কোনো ঘটনা বর্ণিত আছে?

মেরাজ থেকে ফিরে এসে রাসূল (সা.) কি দরজার শিকল কাঁপা অবস্থায় পেয়েছিলেন

প্রশ্ন (২৫২৭) : জনৈক বক্তা মেরাজ যে মুজেযা তা প্রমাণ করার জন্য বলেছেন, রাসূল (সা.) যখন মেরাজ থেকে ফিরে আসেন, তখন তাঁর ঘরের দরজার শিকল যেভাবে কাঁপা কাঁপা অবস্থায় রেখে গিয়েছিলেন সেভাবে কাঁপা অবস্থায় পান। আমার জানার বিষয় হল, এই বর্ণনাটি কি সঠিক? এই বিষয়টি কি হাদিসের কোনো কিতাবে বর্ণিত আছে?

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে কি

প্রশ্ন (২৪৫৩) : আমার বন্ধু প্রতি বছর আমাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকে। আমিও তাকে শুভেচ্ছা জানায়। আমার এক আত্মীয় বললেন, মুসলমানদের জন্য নববর্ষের শুভেচ্ছা জানানো ঠিক। এখন আমার প্রশ্ন হল, তার বক্তব্য কি সঠিক?

ইংরেজি নববর্ষ উদযাপন করা যাবে কি

প্রশ্ন (২৪৫০) : আমি ও আমার বন্ধুরা প্রতি বছর ইংরেজি নববর্ষ উদযাপন করে থাকি। সারাদিন ঘুরাফেরা করি। একসাথে খাওয়া দাওয়া করি। কিন্তু আমার বড় ভাই নববর্ষ উদযাপন করতে নিষেধ করেন। আমি জানতে চাচ্ছি, শরিয়তে কি নববর্ষ উদযাপন করা নিষেধ?

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা কি বৈধ

প্রশ্ন (২৪৪২) : আমরা সব বন্ধুরা মিলে সিন্ধান্ত নিয়েছি যে, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে বারবিকিউ পার্টির আয়োজন করব। কিন্তু আমার এক ধার্মিক বন্ধু বলল, থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা বৈধ নয়। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হল, এ ব্যাপারে ইসলাম কী বলে?

দূর্গাপূজা উপলক্ষ্যে হিন্দুদেরকে শুভেচ্ছা জানানো যাবে কি

প্রশ্ন (২৪৪১) : আমার বন্ধুর একজন হিন্দু প্রতিবেশী আছে। একবার আমার বন্ধুকে দেখলাম তার প্রতিবেশীকে দূর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছে। আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে, প্রতিবেশী হিসেবে তাকে শুভেচ্ছা জানিয়েছে। প্রশ্ন হল, এভাবে হিন্দুদেরকে পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো বৈধ কি?

বিবাহ বার্ষিকী পালন করা বৈধ কি

প্রশ্ন (২৪৩৬) : আমি বিয়ে করেছি তিন বছর পূর্বে। প্রতি বছরই বিবাহ বার্ষিকী পালন করেছি। কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, বিবাহ বার্ষিকী পালন করা নাকি জায়েয নেই। আমার প্রশ্ন হল, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

কুরবানির দিন নখ-চুল কখন কাটবে

প্রশ্ন (২৪০৩) : দুই তিন দিন পরই জিলহজ্ব মাস শুরু হবে। আমি জিলহজ্বের প্রথম দশকে নখ-চুল না কাটার নিয়ত করেছি। আমি জানতে চাই, ঈদের দিন কখন আমি এগুলো কাটব?

মিরাজের রাত্রিতে রাসূল (সা.) কি আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন

প্রশ্ন (২৩৯৩) : কেউ কেউ বলে মিরাজের রাত্রিতে রাসূল (সা.) আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন আবার কেউ কেউ বলেন, দেখেননি। এর মধ্যে কোনটি সঠিক?

শিং ভাঙ্গা গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি

প্রশ্ন (২৩৬৫) : আমরা বাজার থেকে গরু নিয়ে আসার সময় রাস্তায় একটি ট্রাকের সাথে গরুটি ধাক্কা খেয়ে তার একটি শিং পুরোটা ভেঙ্গে যায়। এখন কি এই গরুটি দ্বারা কুরবানি সহিহ হবে?

দুর্বল পশু দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন (২৩৬১) : আমার কয়েকটি ছাগল আছে। এর মধ্যে একটি সব সময় দুর্বল থাকে। আমি নিয়ত করেছি, এবার কুরবানিতে তা দ্বারা কুরবানি করব। আমি জানতে চাচ্ছি, এতে কোন সমস্যা হবে কি?

জবাই করার উত্তম পদ্ধতি কী

প্রশ্ন (২৩৫৯) : অনেক সময় দেখা যায়, যারা গরু জবাই করে তাদের ছুরিতে তেমন ধার থাকে না। ফলে পশু অনেক কষ্ট পায়। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?