ঈদুল আযহা ও কুরবানী

কুরবানীর পশুর চামড়া কি নিজে ব্যবহার করা জায়েয আছে?

প্রশ্ন (১২২২২) : কিছুদিন আগে আমি আমার বড় খালামণির বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর খালাতো ভাই বড় একটি চামড়া এনে তাতে বসতে বলল। আমি বললাম, এটা কিসের চামড়া? কোত্থেকে কিনেছ? সে বলল, এটা আমাদের গত কুরবানীর গরুর চামড়া। আমি বললাম, কুরবানীর চামড়া তো গরীবদের দিয়ে দিতে হয়। এটা তাদেরই হক। সে বলল, নিজরাও ব্যবহার করা যায়। হুজুরের কাছে কুরবানীর চামড়ার বিষয়টি বিস্তারিত জানতে চাচ্ছি।

নিজের জমাকৃত টাকা অন্যকে ধার দিয়ে দিলে কি কুরবানী করতে হবে?

প্রশ্ন (১২২০৫) : আমি পড়াশোনার পাশাপাশি টিউশনি করি। টিউশনি থেকে প্রাপ্ত টাকা দিয়ে প্রয়োজন পূর্ণ করার পর অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখি। এভাবে ৫৫ হাজার টাকা জমা হয়েছে। তিন মাস আগে এক বন্ধুর একটি বিপদে এই টাকাগুলো তাকে ঋণ দিয়েছি। বর্তমানে আমার কাছে প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ নেই। আমার জানার বিষয় হল, এ অবস্থায় আমার উপর কি কুরবানী ওয়াজিব? কুরবানী করতে হলে আমাকে ঋণ নিয়ে কুরবানী করতে হবে। এখন আমার করণীয় কী? মাসআলাটির সমাধান জানালে কৃতজ্ঞ হব।

রাতে কুরবানী দিলে কি কোনো সমস্যা আছে?

প্রশ্ন (১২১৮১) : কুরবানীর সময় কসাই খুঁজে পাওয়া যায় না। তাই আমরা কয়েকজন মিলে নাটোর থেকে ভালো একদল জাত কসাইয়ের ব্যবস্থা করে থাকি। গরু অনেক হওয়ায় প্রায় দেখা যায়, কারো কারো গরু রাতে জবাই দিতে হচ্ছে। হুযূরের কাছে জানতে চাচ্ছি, রাতে কুরবানী দিলে কি কোনো সমস্যা আছে?

ঈদের নামাযের আগে কুরবানী করলে কি কুরবানী আদায় হবে?

প্রশ্ন (১২১৭৭) : আমি চট্টগ্রামে থাকি। কোনো কারণে গত কুরবানীর ঈদটি ঢাকার একটি এতীমখানায় করতে হয়। মুসাফির থাকায় আমার উপর তো আর কুরবানী ওয়াজিব ছিল না। কিন্তু আমার স্ত্রী ও বড় মেয়ে ছাহেবে নেসাব হওয়ায় তাদের পক্ষ হতে কুরবানী আদায়ের উদ্দেশ্যে একটি গরু ক্রয় করি এবং তাদের অনুমতিক্রমে গোশত এতীমখানায় দিয়ে দেওয়ার ইচ্ছা করি। ঈদের আগের রাতে শুনি যে, ফজরের আগেই একটি গরু জবাই করা হবে। কারণ অনেক ছাত্র আছে, যাদের কাছে খাবার পৌঁছানো সম্ভব নয় বিধায় আগেই তাদের জন্য খাবার প্রস্তুত করতে হয় এবং তা পিকআপ ভ্যানে ছাত্রদের সাথে দিয়ে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ফজর নামাযের ২৫ মিনিট পূর্বে আমার গরুটি জবাই করা হয় এবং তা রান্না করে ছাত্রদের সাথে দিয়ে দেওয়া হয়। হুযূরের কাছে জানতে চাচ্ছি যে, মুসাফির থাকা অবস্থায় ঈদের নামাযের আগে আমার গরুটি জবাই করা কি সহিহ হয়েছে এবং এর দ্বারা আমার স্ত্রী ও মেয়ের কুরবানী কি আদায় হয়েছে?

ল্যাংড়া গরু দিয়ে কুরবানী করলে হবে কি

প্রশ্ন (১১৮১২) : আমার ভাইয়ের উপর কুরবানী আবশ্যক নয়। কিন্তু গত বছর গরুর দাম কম হওয়ায় তিনি কুরবানী করার একটি গরু ক্রয় করেন। কিন্তু গাড়ি থেকে নামানোর সময় গরুটির পা ভেঙ্গে যায়। পরবর্তীতে তিনি ঐ গরুই কুরবানী করেন। জানতে চাচ্ছি, তার উক্ত কুরবানী শুদ্ধ হয়েছে কি?

পশু মরে গেলে কুরবানী দিতে হবে কি

প্রশ্ন (১১৮০৯) : আমার উপর কুরবানী আবশ্যক নয়। কিন্তু গত বছর গরুর দাম হঠাৎ কমে যাওয়ায় কুরবানী করার জন্য একটি গরু ক্রয় করি। কিন্তু হঠাৎ সেটি ঈদের দিন ভোরে মারা যায়। জানতে চাচ্ছি, আমার উপর কি আরেকটি গরু কুরবানী করা আবশ্যক হবে?

ঈদের নামায পড়ে হলে কুরবানী হবে কি

প্রশ্ন (১১৮০৭) : আমি ঢাকায় থাকি। কুরবানীও ঢাকায় করি। কুরবানীর পশু কেনার পর বিশেষ কারণে চিটাগাং আসি। ঈদের দিন সকাল ৭.৩০ টায় ঈদের নামাযের পর আমার কুরবানীর পশু ঢাকায় জবাই হয়। কিন্তু চিটাগাং-এ আমি যেখানে ছিলাম সেখানে ঈদের নামায ছিল ৮ টায়। জানতে চাচ্ছি, আমার কুরবানী কি হয়েছে?

কুরবানির পশুর চামড়া ইমাম সাহেবকে দেওয়া যাবে কী?

প্রশ্ন (১১৭১৮) : আমাদের এলাকায় কুরবানির পশুর চামড়া ইমাম সাহেবকে দেওয়ার প্রচলন আছে। আমি জানতে চাচ্ছি, কুবানির পশুর চামড়া ইমাম সাহেবকে দেওয়া কি জায়েয আছে?

গরুর হাঁটে হাসিল দেওয়া কি আবশ্যক?

প্রশ্ন (১১৫৮৪) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাজার থেকে কুরবানীর পশু কিনতে গেলে বাজার কমিটিকে হাসিল দিতে হয়। অনেকে হাসিল না দিয়ে চলে আসে। এই কারণে দেখা যায় তারা মাইকে ঘোষণা দিয়ে বলে, ‘হাসিল না দিলে কুরবানী হবে না’। তো আমি জানতে চাচ্ছি হাসিল না দিলে কি আসলেই কুরবানী হবে না?

কুরবানীর পশু হারিয়ে গেলে করনীয়

প্রশ্ন (১১৫৮৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন গরিব মানুষ। আমার উপর কুরবানী ওয়াজিব নয়। আমি সওয়াবের নিয়তে কুরবানী করার উদ্দেশ্যে ঈদের দুই দিন আগে একটি পশু ক্রয় করি। কিন্তু সে পশুটি হারিয়ে যায়। অতঃপর আমি আরেকটি পশু ক্রয় করে কুরবানী করি। কিন্তু কুরবানীর একদিন পরে সে হারিয়ে যাওয়া পশুটিকে খুঁজে পাই। তো এখন আমি উক্ত পশুটিকে কি করতে পারি?

মাদরাসায় নামায হলে কুরবানী করা যাবে কি

প্রশ্ন (১১৩০৩) : আমাদের এলাকায় একটি মাদরাসা আছে। সেখানে ঈদুল আযহার নামায এলাকার মসজিদের চেয়ে দেড় ঘণ্টা আগে হয়। জানতে চাচ্ছি, সেখানের হুজুর দিয়ে মহল্লার মসজিদের নামাযের আগে পশু কুরবানী করা যাবে কি?

জুমআর দিন ঈদ হলে কি জুমআ মাফ

প্রশ্ন (১০৯২৫) : জুমআর দিন যদি ঈদ হয় তাহলে কি জুমআর নামায মাফ? জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, জুমআর দিন ঈদ হলে নাকি জুমআ পড়তে হয় না!

পায়ে হালকা ভর দিয়ে চলতে পারলে কুরবানী হবে কি

প্রশ্ন (১০৯১০) : কুরবানীর গরু ক্রয় করার পর গাড়ি করে বাড়ি নিয়ে আসি। গাড়ি থেকে নামানোর সময় গরুটির পিছনের একটি পা ভেঙ্গে যায়। তবে গরুটি সেই পায়ে হালকা ভর দিয়ে চলতে পারে। জানতে চাচ্ছি, তা দ্বারা কুরবানী শুদ্ধ হবে কি?