অসুস্থতার কারণে উমরায় যেতে না পারলে কী করবে
প্রশ্ন (১১৪৩১) : আমার চাচা ইহরাম করে উমরার জন্য বের হন। এয়ারপোর্ট পৌঁছার আগে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হন। ফলে দুই মাস তাকে বেডরেস্টে থাকতে হবে। জানতে চাচ্ছি, এখন তিনি কি করবেন?
প্রশ্ন (১১৪৩১) : আমার চাচা ইহরাম করে উমরার জন্য বের হন। এয়ারপোর্ট পৌঁছার আগে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হন। ফলে দুই মাস তাকে বেডরেস্টে থাকতে হবে। জানতে চাচ্ছি, এখন তিনি কি করবেন?
প্রশ্ন (১১৪৩০) : আমি একবার উমরার ইহরামরত অবস্থায় প্রচন্ড গরমের কারণে রুমাল ভিজিয়ে মাথায় রাখি। হঠাৎ মনে পড়ায় সাথে সাথে সরিয়ে ফেলি। ৫/৬ মিনিটের মত ছিল। জানতে চাচ্ছি, আমার উপর কোনো জরিমানা আসবে কি?
প্রশ্ন (১১৪২৯) : বাচ্চাকে কোলে নিয়ে তাওয়াফ করার সময় বাচ্চার পেশাবে আমার ইহরামের কাপড় ভিজে যায়। উক্ত ব্যাপারটি আমি তাওয়াফ শেষ হওয়ার পর জানতে পারি। প্রশ্ন হল, উক্ত কারণে আমার উপর কোনো জরিমানা আসবে কি?
প্রশ্ন (১১৪২৮) : ইহরাম করার পর কোনো পুরুষ যদি ভুলবশত ৪ ঘণ্টা মাথায় টুপি দিয়ে রাখে তাহলে কোনো জরিমানা আসবে কি?
প্রশ্ন (১১৩৭৭) : আমার ও মায়ের মাহরাম পুরুষ সবাই প্রবাসী। বাবা সৌদীতে আছেন। আমরা কি মাহরাম ছাড়া উমরার জন্য সৌদীতে যেতে পারব? সৌদীতে পৌঁছলে বাবা সাথে থাকবেন।
প্রশ্ন (১১২১০) : জনৈক ব্যক্তি উমরা শেষ করে তায়েফ সফরে যায়। সেখান থেকে ইহরাম ছাড়াই মক্কায় ফিরে আসে। পরবর্তীতে মসজিদে আয়শা থেকে ইহরাম বেঁধে উমরা করে। জানতে চাচ্ছি, তার উপর কি কোনো জরিমানা আসবে?
প্রশ্ন (১১২০৯) : আমার বয়স কম। তাই এজেন্সির লোক বলল, একজন নারীকে তোমার মাহরাম বানিয়ে উমরায় যাও। জানতে চাচ্ছি, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে উমরায় যাওয়া যাবে কি?
প্রশ্ন (১১২০৮) : কিছুদিন আগে আমি ব্যবসায়িক উদ্দেশ্যে জেদ্দায় গমন করি। তখন আমার ইহরাম বাঁধা হয়নি। কারণ আমার উমরার কোনো নিয়ত ছিল না। জেদ্দায় কাজ শেষ করার পর উমরার ইচ্ছা করি এবং সেখান থেকে ইমরাম বেঁধে উমরা করে দেশে ফিরে আসি। আমি জানতে চাচ্ছি, ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করার কারণে কোনো জরিমানা এসেছিল কি?
প্রশ্ন (১১২০৭) : যাকে দিয়ে বদলী হজ্ব করানো হবে তার কি আগে নিজের হজ্ব করতে হবে? নাকি যে নিজের হজ্ব করেনি তাকে দিয়েও বদলী হজ্ব করানো যাবে?
প্রশ্ন (১১২০৬) : এক ব্যক্তি আমাকে বদলী হজ্বে পাঠিয়েছে। সে হজ্বের জন্য যে টাকা দিয়েছে তা থেকে কিছু উদ্বৃত্ত থেকে গিয়েছে। উক্ত টাকার ব্যাপারে সে কিছু বলেনি বা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি। জানতে চাচ্ছি, উক্ত টাকার মালিক কে হবে?
প্রশ্ন (১১২০৫) : জনৈক ব্যক্তি মান্নত করেছিল যে, অমুক কাজটি হলে হজ্ব করবে। তার উপর আগে থেকেই হজ্ব ফরজ হয়ে আছে। জানতে চাচ্ছি, তার উপর কয়টি হজ্ব আবশ্যক হবে?
প্রশ্ন (১১২০৪) : জনৈক ব্যক্তি ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করেছিল। পুনরায় সে মীকাতে ফিরে উমরার ইহরাম বাঁধে। জানতে চাচ্ছি, তার কি দম দিতে হবে?
প্রশ্ন (১১২০৩) : আমি সৌদীতে ক্লিনার হিসেবে কাজ করি। হজ্বের মৌসুমে কখনো কখনো আরাফায় ডিউটি পড়ে। জানতে চাচ্ছি, আরাফার দিন কি আমিও যোহর আসর এক সাথে পড়ব?
প্রশ্ন (১১২০২) : জনৈক ব্যক্তি হজ্বের কাজ শেষ করে তায়েফ ঘুরতে যায়। তায়েফ থেকে ইহরাম করা ছাড়াই মক্কায় প্রবেশ করে এবং পরের দিন বাংলাদেশে চলে আসে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির উপর কোনো কিছু আবশ্যক হবে কি?
প্রশ্ন (১১২০১) : আমাদের এলাকার এক অতিশয় বৃদ্ধা নারী (৮০ বছর) আছে। তার খুব ইচ্ছা তিনি উমরায় যাবেন। কিন্তু তাকে নিয়ে যাওয়ার মত কোনো মাহরাম পুরুষ নেই। আমি ফ্যামিলি নিয়ে উমরায় যাব। তিনি আমাদের সাথে যেতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, তার জন্য মাহরাম ছাড়া যাওয়ার কোনো সুযোগ আছে কি?
প্রশ্ন (১১০৪২) : জনৈক ব্যক্তি এজেন্সিতে হজ্বের টাকা জমা দিয়ে ইন্তেকাল করেছে। জানতে চাচ্ছি, উক্ত টাকা কী করবে? তা দিয়ে কি কাউকে বদলী হজ্বে পাঠাবে নাকি মিরাস হিসেবে সন্তানরা বণ্টন করে নিবে? উল্লেখ্য, তিনি হজ্বের অসিয়ত করে যেতে পারেননি।
প্রশ্ন (১১০৪১) : জনৈক ব্যক্তির মেয়ে ও মেয়ের জামাইয়ের এ বছর হজ্বে যাওয়ার কথা ছিল। কিন্তু হজ্বের দুই মাস আগে মেয়ে জামাই মারা যায়। জানতে চাচ্ছি, এখন মেয়ের সাথে তার পিতা হজ্বে যেতে পারবে কি?
প্রশ্ন (১১০৪০) : জনৈক ব্যক্তি সপরিবারে অস্ট্রেলিয়া থাকে। সেখানে তার মৃত্যু হয়। লাশ বাংলাদেশে এনে দাফন করা হয়। তার উপর হজ্ব ফরয ছিল। মৃত্যুর আগে তার পক্ষ থেকে হজ্ব করানোর অসিয়ত করে গিয়েছে। জানতে চাচ্ছি, বদলী হজ্ব কোন দেশ থেকে করাতে হবে?
প্রশ্ন (১১০৩৯) : ঘরে যদি বিয়ের উপযুক্ত মেয়ে থাকে তাহলে পিতা আগে হজ্বে যাবে নাকি মেয়ের বিয়ে দিবে?
প্রশ্ন (১১০৩৮) : আমার দোকানে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল রয়েছে। এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। এ ছাড়া আমার আর কোনো সম্পত্তি নেই। হজ্বে যাওয়ার জন্য যদি সব মালামাল বিক্রি করে দেই তাহলে আমি আর চলতে পারব না। জানতে চাচ্ছি, আমার উপর কি হজ্ব ফরজ হবে?