হজ্বের বিভিন্ন মাসায়িল

১২ তারিখ রাতে রওনা দিলে পাথর নিক্ষেপ কি জরুরি হয়ে যায়

প্রশ্ন (১১৯৫৯) : হজ্বের সময় আমি ১২ তারিখ পাথর নিক্ষেপ করে রাতের বেলা ধীরে সুস্থে মক্কায় আসি। পরবর্তীতে জানতে পারি, সূর্যাস্তের আগে রওনা না হলে ১৩ তারিখও পাথর মারতে হয়। জানতে চাচ্ছি, উক্তর কারণে আমাদের উপর কি পাথর নিক্ষেপ করা জরুরি হয়ে গিয়েছিল?

ঋণ করে হজ্জ করা যায়?

প্রশ্ন (১১৫৮২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানার বিষয় হলো, ঋণ নিয়ে ফরজ হজ্জ করতে গেলে কি ফরজ হজ্জ আদায় হবে?

তামাত্তু হজ পালনকারী কখন সায়ী' করবে?

প্রশ্ন (১১৫৮০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তামাত্তু হজের ওয়াজিব সায়ী হজের পূর্বে অর্থাৎ জিলক্বদ মাসের ২০/২২ তারিখে একটা নফল তোয়াফ করে যদি একটা সায়ী করে নেই তবে সেই সায়ী দ্বারা তামাত্তু হজের ওয়াজিব সায়ী আদায় হবে কি?

হজ্বে গিয়ে মরা নখ কেটে ফেললে কি জরিমানা ওয়াজিব হবে?

প্রশ্ন (১১৫১১) : একদিন আমি দরজার চৌকাঠে হোঁচট খেয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে প্রচণ্ড ব্যথা পাই। এর কয়েকদিন পর খেয়াল করলাম আঙ্গুলটির নখের নিচে রক্ত জমে গেছে এবং নখটি মরে গেছে। এমতাবস্থায় আমি হজ্বে চলে যাই। সেখানে গিয়ে দেখি, মরা নখটি আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঐ অবস্থায় চলা-ফেরা কষ্ট হাওয়ার কারণে ইহরাম অবস্থায় আমি নখটি কেটে ফেলে দিই। তো ইহরাম অবস্থায় নখটি কেটে ফেলে দেওয়ার কারণে আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি?

হাতে আংটি রেখে হজ্ব করলে কি হজ্ব আদায় হবে?

প্রশ্ন (১১৫১০) : আলহামদুলিল্লাহ আমি গত বছর হজ্ব পালন করি। আমি আমার পূর্ব অভ্যাস অনুযায়ী হাতে আংটি পরেই হজ্বে চলে যাই। হজ্বের পুরো সময় আংটি আমার হাতেই ছিল। হজ্ব শেষে এক সফরসঙ্গী বললেন, ইহরাম অবস্থায় নাকি আংটি পরা যায় না। তার এ কথা ঠিক হয়ে থাকলে আমার হজ্বে কি কোনো সমস্যা হবে?

হায়েযের কারণে তাওয়াফে বিদা ত্যাগ করা যাবে কি

প্রশ্ন (১১৪৪০) : জনৈকা নারীর ১২ ই জ্বিলহজ্ব হায়েয শুরু হয়। ১৮ ই জ্বিলহজ্ব তার কাফেলা মদীনায় রওনা হয়। তার হায়েয চলতে থাকায় সেও বাধ্য হয়ে মদীনায় চলে যায়। জানতে চাচ্ছি, তার উপর কি কোনো জরিমানা আসবে?

হজ্বের আগে তিনটি রোযা না রাখলে করণীয় কী

প্রশ্ন (১১৪৩৭) : জনৈক ব্যক্তি তামাত্তু হজ্বের কুরবানীতে করতে সক্ষম হবে এ আশায় হজ্বের আগে তিনটি রোযা রাখেনি। কিন্তু পরবর্তীতে সে কুরবানীর ব্যবস্থা করতে পারেনি। হজ্ব শেষে সে হালালও হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, তার এখন করণীয় কী?

ব্যাংকের ইনকাম দিয়ে হজ্ব করলে ফরয আদায় হবে কি

প্রশ্ন (১১৪৩৫) : আমি ব্যাংকে চাকুরিরত অবস্থায় হজ্ব করেছিলাম। বর্তমানে চাকরি ছেড়ে দিয়েছি। জানতে চাচ্ছি, হারাম ইনকাম দিয়ে করা হজ্ব কি আমার ফরয হজ্ব হিসেবে আদায় হবে?

অস্বচ্ছল ব্যক্তির ঋণ করে হজ্ব ফরজ হজ্ব হবে কি

প্রশ্ন (১১৪৩২) : আমি অত্যন্ত গরিব ছিলাম। কিন্তু হজ্ব করার খুব ইচ্ছা থাকায় ঋণ করে হজ্বে যাই। এখন আলহামদুলিল্লাহ আমি স্বচ্ছল। জানতে চাচ্ছি, আমার কি পুনরায় হজ্ব করতে হবে?

অপবিত্র কাপড়ে তাওয়াফ করলে জরিমানা আসবে কি

প্রশ্ন (১১৪২৯) : বাচ্চাকে কোলে নিয়ে তাওয়াফ করার সময় বাচ্চার পেশাবে আমার ইহরামের কাপড় ভিজে যায়। উক্ত ব্যাপারটি আমি তাওয়াফ শেষ হওয়ার পর জানতে পারি। প্রশ্ন হল, উক্ত কারণে আমার উপর কোনো জরিমানা আসবে কি?

ফরজ হজ্বের দ্বারা মান্নত পূরণ হবে কি

প্রশ্ন (১১২০৫) : জনৈক ব্যক্তি মান্নত করেছিল যে, অমুক কাজটি হলে হজ্ব করবে। তার উপর আগে থেকেই হজ্ব ফরজ হয়ে আছে। জানতে চাচ্ছি, তার উপর কয়টি হজ্ব আবশ্যক হবে?

পুনরায় মীকাতে গেলে দম মাফ হবে কি

প্রশ্ন (১১২০৪) : জনৈক ব্যক্তি ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করেছিল। পুনরায় সে মীকাতে ফিরে উমরার ইহরাম বাঁধে। জানতে চাচ্ছি, তার কি দম দিতে হবে?

অসুস্থতার কারণে হজ্বের সাঈ পূর্ণ না করলে সমস্যা হবে কি

প্রশ্ন (১১০৩৭) : আমি অসুস্থতার কারণে হজ্বের সাঈ তিন চক্কর দিয়ে হোটেলে চলে যাই। পরবর্তীতে সুস্থ হওয়ার পরও তা আর পূর্ণ করিনি। জানতে চাচ্ছি, এতে কোনো সমস্যা হবে কি?

মিনায় চুল কাটা কি জরুরি

প্রশ্ন (১০৮২২) : হজ্বের কার্যাদি শেষ করার পর মাথার চুল কি মিনায়ই কাটতে হবে? মক্কার অন্য কোথাও কাটলে হবে না?