হালাল ও হারাম

মাছ বিক্রি করে দিয়ে অতিরিক্ত লভ্যাংশ নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৪৩২) : আমার ও আমার ছোট ভাইয়ের যৌথ মালিকানাধীন একটি পুকুর আছে। প্রত্যেকের জমির অংশ ৫০%। তার সাথে আমার এভাবে চুক্তি হয়েছে, আমি উভয়ের অংশের মাছ বিক্রি করে দিব। তবে মাছ বিক্রির টাকার ৬০% আমি নিব। আর ৪০% সে নিবে। জানতে চাচ্ছি, উক্ত চুক্তিটি কি বৈধ হয়েছে?

প্রাণির ছবি বিশিষ্ট পানির গ্লাস ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৫৪১৫) : বর্তমানে দোকানে সুন্দর সুন্দর ডিজাইনের কিছু গ্লাস পাওয়া যায়। যেগুলোতে বিভিন্ন প্রাণির ছবি অঙ্কিত থাকে। জানতে চাচ্ছি, সে সকল গ্লাস ব্যবহার করা যাবে কি?

পাহারার কুকুর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৫৪১২) : বাড়ি পাহারা দেওয়ার জন্য আমি দুইটি কুকুর ক্রয় করেছিলাম। বর্তমানে কুকুর দুইটির কোনো প্রয়োজন নেই। জানতে চাচ্ছি, আমি কুকুর দুইটি বিক্রি করে দিতে পারব?

নির্ধারিত বিলের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৩৯২) : আমি একজন সফটওয়্যার নির্মাতা। সরকারি বিভিন্ন প্রজেক্টের কাজ আমি করে থাকি। প্রজেক্টের দায়িত্বে যে সকল কর্মকর্তা থাকে তারা আমার সাথে যে টাকার চুক্তি হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা সরকারের কাছ থেকে গ্রহণ করে। আমার নির্ধারিত ফি আমাকে দিয়ে অতিরিক্ত অংশ সে বা তারা রেখে দেয়। জানতে চাচ্ছি, এটি কি বৈধ হচ্ছে?

কলেজের ফাংশনের জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৩৬৯) : আমার মাইক ও সাউন্ডবক্সের দোকান রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে মানুষ এগুলো ভাড়া নিয়ে থাকে। আমাদের এলাকার বিভিন্ন কলেজ থেকে তাদের ফাংশনের জন্য মাইক ভাড়া নিতে আসে। তারা তাদের ফাংশনে গানও করে থাকে। জানতে চাচ্ছি, উক্ত ক্ষেত্রে মাইক ভাড়া দেওয়া যাবে কি?