হালাল ও হারাম

চরিত্রহীন ছেলের দোষ বর্ণনা কি গীবত হবে

প্রশ্ন (৪৭৯৭) : আমাদের পাশের বাসার এক মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলের চরিত্র ভালো না। কিন্তু বিষয়টি মেয়ের পরিবার জানে না। এখন আমি যদি সেই ছেলের দোষ তাদের কাছে বলি তাহলে কি তা গীবত হবে?

চাওয়া ছাড়া ক্লায়েন্ট টাকা দিলে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭৯২) : আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দেই। টাকার জন্য তাদের কাজ আটকে রাখি না। তাদের কাজ করে দেওয়ার জন্য আমি কোনো টাকাও চাই না। কিন্তু তারপরও কেউ কেউ তাদের কাজ শেষ হওয়ার পর আমাকে টাকা দিয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

কোম্পানীর পণ্য বিক্রি করে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭৭৬) : আমি একটি কোম্পানীর সাথে জড়িত যারা বিভিন্ন ইলেক্ট্রনিক জিনিস তৈরি করে বিক্রি করে। তাদের সাথে আমার চুক্তি এমন যে, আমি তাদের পণ্য বিক্রি করে দিতে পারলে তারা আমাকে নির্দিষ্ট হারে একটি কমিশন দিবে। জানতে চাচ্ছি, উক্ত কমিশন গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

কারো অর্ডারকৃত পণ্য আরেকজনের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪৭৪১) : আমি স্টীলের বিভিন্ন পণ্য তৈরি করে বিক্রি থাকি। অনেক সময় কোনো ক্রেতা বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে থাকে। পণ্যটি তৈরি করার পর তা অন্য কারো কাছে বেশি দামে বিক্রি করা যাবে কি? উল্লেখ্য, নির্ধারিত সময়ের মাঝেই আমি আগের ক্রেতার অর্ডারকৃত পণ্য পুনরায় তৈরি করে দিতে পারি।

সুদের টাকা মাদরাসার ছাত্রকে দান করা যাবে কি

প্রশ্ন (৪৭৩০) : আমার কাছে কিছু সুদের টাকা আছে। আমি শুনেছি, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হয়। আমাদের এলাকায় আমার পরিচিত এক মাদরাসার ছাত্র আছে। আমি কি সে টাকা তাকে দিতে পারব?

মাংস পুড়িয়ে খাওয়া যাবে কি

প্রশ্ন (৪৭২২) : বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে গ্রিল তৈরি করা হয়। মূলত আগুনে পুড়িয়ে এগুলো তৈরি করতে হয়। জানতে চাচ্ছি, এভাবে আগুনে পুড়িয়ে তৈরি করা মাংস খাওয়া যাবে কি?

পণ্য ক্রয় করে ক্র্যাচ কার্ড গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৭১৫) : সামনে কুরবানীর ঈদ। বিভিন্ন ফ্রিজ বিক্রেতা কোম্পানী অফার দিচ্ছে যে, ফ্রিজ কিনলে একটি ক্র্যাচ কার্ড দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। জানতে চাচ্ছি, সেই ক্র্যাচ কার্ড গ্রহণ করা এবং তা থেকে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে কি?

ট্যাটু অঙ্কনের ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৪৭০৭) : বর্তমানের ট্রেন্ড হল শরীরে ট্যাটু অঙ্কন করা। ট্যাটু অঙ্কনের ব্যবসাটিও একটি লাভজনক ব্যবসা। আমিও ইচ্ছা করেছি, একটি দোকান দিয়ে ট্যাটু অঙ্কনের ব্যবসা শুরু করব। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি আমার জন্য বৈধ হবে? উপার্জন কি হালাল হবে?