হালাল ও হারাম

অ্যামব্রয়ডারি করা পাঞ্জাবি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৮৮৭) : আমার একটি পাঞ্জাবির দোকান আছে। সেখানে আমি অ্যামব্রয়ডারি করা বিভিন্ন ধরণের পাঞ্জাবি বিক্রি করে থাকি। জানতে চাচ্ছি, অ্যামব্রয়ডারি করা পাঞ্জাবি বিক্রি করতে কোনো সমস্যা আছে কি?

শবে বরাত উপলক্ষ্যে আতশবাজি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৮৭৮) : আমার একটি মুদি দোকান রয়েছে। শবে বরাতে সাধারণত মানুষ আতশবাজি ফুটিয়ে থাকে। এ কারণে শবে বরাত উপলক্ষ্যে আতশবাজির ব্যবসা একটি লাভজনক ব্যবসা। জানতে আমি কি শবে বরাত উপলক্ষ্যে আতশবাজির ব্যবসা করতে পারব?

মাংসের টুকরায় রাসূল (সা.)-এর নাম থাকলে তা খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৮৪৭) : আমি একবার আমাদের কুরবানির গরুর মাংসে রাসূল (সা.)-এর নাম দেখতে পাই। সেই মাংসের টুকরাটি আমি আর খাইনি। বরং রেখে দেই। পরবর্তীতে তা নষ্ট হয়ে যায়। জানতে চাচ্ছি, সেই মাংসের টুকরাটি খাওয়া কি আমার জন্য বৈধ ছিল?

চুক্তি করে ওয়াজ করা যাবে কি

প্রশ্ন (৩৮৩৬) : বর্তমানে বিভিন্ন বক্তাকে দেখা যায় চুক্তি করে ওয়াজ মাহফিল করে থাকেন যে, এত টাকা তাকে দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করে ওয়াজ মাহফিল করা কি বৈধ হবে?

সুদের ভিত্তিতে ঋণ নেওয়া প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৮২৬) : আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটি আইটি ফার্মে চাকরির জন্য আবেদন করেছি। ফার্মটি ব্যাংক থেকে সুদী ঋণ নিয়ে থাকে। জানতে চাচ্ছি, এমন ফার্মে চাকরি করা বৈধ হবে কি?

ভাতের পোকা খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৮১৯) : ভাত রান্না করার পর অনেক সময় ভাতে কিছু পোকা পাওয়া যায়। জানতে চাচ্ছি, সেই পোকা খাওয়া বৈধ হবে কি?

ভাতে পোকা পাওয়া খেলে সে ভাত খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৮১৮) : অনেক সময় চালে কালো এক ধরণের পোকা হয়। চাল ধোয়ার সময় সেগুলো পরিপূর্ণভাবে দূর করা সম্ভব হয় না। জানতে চাচ্ছি, ভাত রান্না করার পর সেই পোকা পাওয়া গেলে সে ভাত খাওয়া যাবে কি?

বেনামে গীবত করা যাবে কি

প্রশ্ন (৩৮১৭) : আমি শুনেছি, গীবত করা মারাত্মক পর্যায়ের কবীরা গুনাহ। জানতে চাচ্ছি, কেউ যদি নাম উল্লেখ না করে গীবত করে তাহলে গুনাহ হবে কি?

বাধ্য হয়ে গীবত শুনলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৮১৫) : আমি একবার আমার বন্ধুদের সাথে বসা ছিলাম। জনৈক বন্ধু এক ব্যক্তির নামে গীবত করছিল। আমি তাকে বারবার বাধা দিচ্ছিলাম। একপর্যায়ে তার সাথে ঝগড়া লেগে যাওয়ার আশংকা দেখা দেয় তাই আমি চুপ করে যাই। কিন্তু সে গীবত করা চালিয়ে যেতেই থাকে। বিশেষ এক কারণে ঐ মজলিস থেকে উঠে আসা আমার জন্য সম্ভব ছিল না। ফলে বাধ্য হয়ে তা শুনতে হয়। জানতে চাচ্ছি, এ কারণে কি আমার গুনাহ হবে?

ফলের পোকা খাওয়া যাবে কি

প্রশ্ন (৩৮১৪) : কিছুদিন আগে এক ব্যক্তির কাছে শুনলাম, ফলের পোকা খাওয়া নাকি বৈধ। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা কী?

বন্ধকী ফ্ল্যাট ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৩৭৮৩) : আমার এক বন্ধু তার একটি ফ্ল্যাট দুই লক্ষ টাকার বিনিময়ে আমার কাছে বন্ধক রেখেছে। সে উক্ত ফ্ল্যাট আমাকে ব্যবহারের অনুমতিও দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত ফ্ল্যাট আমি ব্যবহার করতে পারব কি?

সমকামীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৩৭৬৬) : শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি সমকামিতার মত নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়েছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে কি?

সমকামী কি চিরদিনের জন্য অভিশপ্ত

প্রশ্ন (৩৭৬৫) : আমি একটি বইয়ে একটি হাদিস পড়েছি যে, আল্লাহ তাআলা সমকামীদের প্রতি অভিশম্পাত করেন। জানতে চাচ্ছি, তারা কি চিরদিনের জন্য অভিশপ্ত? তওবা করে ভালো হয়ে গেলেও কি তারা অভিশপ্ত থাকবে?

শ্যালিকার সাথে খারাপ কাজে লিপ্ত হলে স্ত্রী তালাক হয়ে যাবে কি

প্রশ্ন (৩৭৬১) : আমার পরিবারের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

হজ্ব এজেন্সী হজ্বের কাজে সুদের উপর ঋণ নিতে পারবে কি

প্রশ্ন (৩৭২৩) : আমি একটি হজ্ব এজেন্সী চালাই। অনেক সময় এমন হয় যে, যারা আমার এজেন্সীর মাধ্যমে হজ্বে যাবে তারা সময়মত টাকা পরিশোধ করতে পারে না। ফলে আমাকে হজ্বে যাওয়ার বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক থেকে সুদের উপর ঋণ নিতে হয়। প্রশ্ন হল, এভাবে হজ্বের কাজের জন্য ব্যাংক থেকে সুদের উপর ঋণ নেওয়া যাবে কি?

মসজিদের কাজে সুদখোরের হালাল টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩৭১২) : আমাদের গ্রামের এক ব্যক্তি সুদী কারবারের সাথে জড়িত। কিন্তু মাঝে মাঝে মসজিদে দান করে। তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে: এই টাকা হালাল টাকা থেকেই দেয়। তার কথার উপর ভিত্তি করে মসজিদের জন্য তার দান গ্রহণ করা যাবে কি?

সুদের সাথে জড়িত এজেন্সীতে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৬৬৭) : আমি একটি হজ্ব এজেন্সীতে চাকরিরত। আমার এজেন্সী বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে থাকে। জানতে চাচ্ছি, এই এজেন্সীতে চাকরি করা আমার জন্য বৈধ হচ্ছে কি?

মিথ্যার আশ্রয় নিয়ে চাকরি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫৯) : আমি একটি প্রতিষ্ঠানের শিক্ষক। উক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল তা থেকে আমার যোগ্যতা কিছুটা কম ছিল। তারপরও আমি মিথ্যার আশ্রয় নিয়ে আবেদন করি। কিন্তু ঘটনাক্রমে আমি সেখানে মনোনীত হয়ে যাই। আমার সে সময় চাকরিটি খুবই প্রয়োজন ছিল। তাই এ কাজটি করতে বাধ্য হয়েছি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে? আমার প্রাপ্ত বেতন বৈধ হবে কি? উল্লেখ্য,