ঠোঁট ও গলার নিচের পশম কাটা জায়েয আছে কি?
প্রশ্ন (১১৬৩৫) : ঠোঁটের নিচে এবং গলার নিচে যে পশমগুলো উঠে সেগুলো ছোট করা কেটে ফেলা জায়েয আছে কি?
প্রশ্ন (১১৬৩৫) : ঠোঁটের নিচে এবং গলার নিচে যে পশমগুলো উঠে সেগুলো ছোট করা কেটে ফেলা জায়েয আছে কি?
প্রশ্ন (১১৬১০) : আমার ছোট ভাই আমার বাসায় কিছু ফল নিয়ে বেড়াতে আসে। তখন আমাদের পারিবারিক বিষয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে আমি বলে ফেলি, “ তুই এই ফল নিয়ে যা, আমি তোর ফল খাব না তোর এই ফল আমার জন্য হারাম”। তখন সে আমার কাছে মাফ চায় এবং অনুনয়-বিনয় করে উক্ত ফলগুলো রেখে যায়। পরবর্তীতে আমিও এই ফল খাই। তো আমার এই কথা বলার পর উক্ত ফল খাওয়ার কারণে কি আমার গুনাহ হয়েছে?
প্রশ্ন (১১৫৯৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১) আমাদের এলাকায় একটি রেস্টুরেন্ট আছে, যার দুইজন মালিক আছে। একজন মালিক মুসলমান এবং আরেকজন মালিক হিন্দু। এই রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া কি ঠিক হবে? ২) আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে কোনো রকমের তথ্য যাচাই-বাছাই করা ছাড়া গরু, মুরগী ইত্যাদির মাংস খাওয়া কি ঠিক?
প্রশ্ন (১১৫৯৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ভুলে আমার স্ত্রীর মাসিকের সময় তার সাথে সহবাস করেছি। আমি বুঝতে পারিনি যে আসলেই তার মাসিক শেষ হয়েছে কি না। তার মাসিক ৭ দিন যাবৎ হয়। সে আমাকে বললো যে, মাসিক ৫ দিন হয়, এর অধিক মাসিক হলে সেটা রোগ হিসেবে ধরা হয়। এজন্য আমি ৬ষ্ঠ দিনে তার সাথে সহবাস করি। তার কথা কি সঠিক? যদি সঠিক না হয়ে থাকে তাহলে আমার এখন করণীয় কী?
প্রশ্ন (১১৫৯০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাশুড়ী বউয়ের নামে ছেলের কাছে সবসময় গিবত করে। উনার এই কাজ কি এটা ঠিক?
প্রশ্ন (১১৫৮৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফজর বা মাগরিবের নামাজের পরে ঘুমানো কি নাজায়েয? অনেকের কাছেই শুনি যে আছরের পরেও নাকি ঘুমানো হারাম। এব্যাপারে সঠিক তথ্য জানাবেন দয়া করে।
প্রশ্ন (১১৫৮৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শরীরের বিভিন্ন অঙ্গের (যেমন- বুক, পিঠ ইত্যাদি) লোম কাটার ব্যাপারে ইসলামের কী বিধান? এটা জায়েয আছে কি?
প্রশ্ন (১১৫৭১) : আমি পরিবারসহ একটি অমুসলিম রাষ্ট্রে বসবাস করি। আমি পড়াশোনা করতাম। বাবার ইনকাম দিয়েই আমাদের পরিবার চলত। কিছুদিন আগে হঠাৎ আব্বু অসুস্থ হয়ে মারা যান। এখন পরিবারের ভরণপোষণের জন্য পড়াশোনার পাশাপাশি আমাকে হোম ডেলিভারির কাজ করতে হয়। সেখানে প্রায়ই বিভিন্নজন মদ বিয়ার বা এজাতীয় হারাম পানীয় অর্ডার করে। অর্ডারকারীরা সাধারণত অমুসলিমই হয়ে থাকে। জানার বিষয় হল, অমুসলিমদের কাছে এসব হারাম বস্তু ডেলিভারির মাধ্যমে যে অর্থ আমি আয় করি তা কি আমার জন্য হালার হবে?
প্রশ্ন (১১৫৫৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ , আমি জানি ইসলামে পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করার অনুমতি আছে। এখন জানার বিষয় হলো, ক. রুপার আংটি ব্যবহারের ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনো পরিমাণ আছে ? থাকলে সর্বোচ্চ কতটুকু পরিমাণ ওজনের রুপার আংটি ব্যবহার করা যাবে? খ. রুপার আংটির মধ্যে কোনো প্রকার পাথর লাগানো যাবে কি?
প্রশ্ন (১১৫৪৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিয়ের সময় শ্বশুড় বাড়ি থেকে আমাকে উপহার হিসেবে সোনার চেইন দেওয়া হয়। আমি শুনেছি পুরুষের জন্য নাকি স্বর্ণ ব্যবহার করা জায়েয নেই। দয়া করে এ ব্যাপারে সঠিক তথ্য জানাবেন।
প্রশ্ন (১১৫২৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন চিত্রশিল্পী। আমি বিভিন্ন দৃশ্য,গাছ-পালা, নদী-নালা ইত্যাদির ছবি আঁকি। কখনো মানুষ বা অন্যান্য প্রাণী্র ছবিও আঁকি।তো আমার জানার বিষয় হলো এই সমস্ত জিনিসের ছবি আঁকা কি জায়েয আছে?
প্রশ্ন (১১৫১৮) : আমাদের একটি পোশাকের গার্মেন্ট আছে। এতে মেয়েদের থ্রী-পিছ, ফ্রকসহ বিভিন্ন আইটেমের পোশাক তৈরি করা হয়। তো যারা এধরণের ব্যবসা করে, প্রায় সকলে তাদের পোশাকের গায়ে গার্মেন্টের নাম এবং এ কাপড়টি পরিহিতা একজন মেয়ের ছবি সম্বলিত একটি লেভেল লাগায়। আমার জানার বিষয় হল, নারীর ছবি সম্বলিত এধরনের লেভেল লাগানো কি জায়েয আছে? দয়া করে দলিলসহ জানাবেন।
প্রশ্ন (১১৪৯৯) : আমাদের গ্রামে একটা প্রচলন আছে, কুরবানী করার পর অনেকে তাড়াতাড়ি রান্না করার জন্য কিছু গোশত কেটে আগেই ভাগ করে নেয়। রান্নার আগে এই গোশত কেউ কেউ ধুয়ে নেয় না। কারণ তাতে কোনো ময়লা থাকে না। তবে গোশতের সাথে হালকা কিছু রক্ত থাকে। এখন গোশতে থেকে যাওয়া রক্তসহ এভাবে গোশত রান্না করা কি জায়েয?
প্রশ্ন (১১৪৮৫) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গরু ছাগল এর ভুড়ি খাওয়া যাবে কি?
প্রশ্ন (১১৪৬০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেলুনে চুল কাটার কাজ করা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? দয়া করে জানাবেন প্লিজ ।
প্রশ্ন (১১৪৪২) : আমি এক সরকারি অফিসে চাকরি করি। এখানে সরকারি কাজের জন্য সরিষার তেল আনা হয়। অনেকে এখান থেকে সরিষার তেল শরীরে মাখে। জানতে চাচ্ছি, এমনটি করা কি বৈধ হবে?
প্রশ্ন (১১৪৪১) : আমার আমেরিকাতে একটি সুপারশপ আছে। তাতে এক কোম্পানী থেকে মুরগী সাপ্লাই দেওয়া হয়। এগুলো জবাইয়ের আগে বিসমিল্লাহ বলা হয় না। জানতে চাচ্ছি, এই মুরগীগুলো শুধু অমুসলিমদের কাছে বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (১১২৪২) : আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সেখান থেকে যে সুদ আসে আমি কি তা আমার নিকট আত্মীয়কে দিতে পারব কি?
প্রশ্ন (১১২৪১) : আমার গার্মেন্টেসের ব্যবসা। এখানে মেয়েদের জামা কাপড় তৈরি হয়। কাপড় প্যাকেট করার সময় প্যাকেটের গায়ে উক্ত কাপড় পরিহিতা নারীর ছবি সম্বলিত লেভেল লাগানো হয়। জানতে চাচ্ছি, এভাবে নারীদের ছবি যুক্ত করা বৈধ হবে কি?
প্রশ্ন (১১২৪০) : ঈদ উপলক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ নির্দিষ্ট পণ্য ক্রয়ের উপর কুপনের ব্যবস্থা রাখে। জানতে চাচ্ছি, ক্রেতা পণ্য ক্রয় করে কুপন গ্রহণ করতে পারবে কি?