হালাল ও হারাম

কোনো জিনিস ধার নেওয়ার পর তার পরিবর্তে মূল্য ফেরত দিতে চাইলে বর্তমান মূল্য দিবে না পূর্বের মূল্য দিবে

প্রশ্ন (৫৫৮) : আমাদের এক প্রতিবেশী থেকে আমার আম্মা বেশ কিছু দিন পূর্বে দুই কেজি মশারি ডাল ধার নিয়েছিলেন। আজকে ঐ প্রতিবেশী আমাকে বলছে, তোমাদের থেকে যে, আমরা ডাল নিয়েছিলাম তার পরিবর্তে তোমাদেরকে টাকা দিয়ে দিই। তোমরা তা কিনে নিও। এই বলে তিনি আমাকে একশ বিশ টাকা দিলেন। অথচ যখন তিনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন তখন দুই কেজি ডালের মূল্য ছিল একশ টাকা। প্রশ্ন হলো, আমাদের জন্য কি তার থেকে একশ টাকার বেশি নেওয়া জায়েয আছে?

কোনো প্রতিষ্ঠানে সুদ আদান-প্রদানের চাকরি করে বেতন নেওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৫৪৬) : আমি একটি প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজ হলো, মানুষদেরকে কিস্তিতে ঋণ দিয়ে সেই টাকা কিছুটা বেশি করে আদায় করা। প্রতিষ্ঠান থেকে এ কাজের জন্য আমার বেতন হলো আট হাজার টাকা। আমি জানতে চাই, আমার জন্য এ কাজ করা বৈধ হচ্ছে কি? উল্লেখ্য, উক্ত বেতনের মাধ্যমেই আমার পরিবার চলে। এ ছাড়া আমাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই।

পিতামাতা কখনো সন্তানকে বদ দোয়া দেওয়ার পর যদি সন্তান ক্ষমা চায় এবং তারা মাফ করে দেয় তাহলেও কি বদ দোয়…

প্রশ্ন (৩১৯) : পিতামাতা কখনো সন্তানকে বদ দোয়া দেওয়ার পর যদি সন্তান ক্ষমা চায় এবং তারা মাফ করে দেয় তাহলেও কি বদ দোয়া কার্যকর হবে?

কোনো ব্যক্তির উপর যদি পিতামাতা বদ দোয়া দেয় তাহলে তাদের বদ দোয়া থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?

প্রশ্ন (৩১৮) : কোনো ব্যক্তির উপর যদি পিতামাতা বদ দোয়া দেয় তাহলে তাদের বদ দোয়া থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী?

বিড়ি-সিগারেট বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৩১৩) : আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পান, বিড়ি-সিগারেট ইত্যাদি সেখানে বিক্রি করি। আমি জানতে পেরেছি, সিগারেট খাওয়া জায়েয নেই। জানতে চাই, আমার জন্য কি বিড়ি-সিগারেট বিক্রি করা জায়েয আছে?

সরিষার বিনিময়ে সরিষার তেলের লেনদেন জায়েয আছে কি

প্রশ্ন (২৮০) : আমাদের গ্রামে সরিষা হয়। কিন্তু সরিষা ভাঙানোর মিল দূরে থাকার কারণে কেউ কেউ সরিষা না ভাঙিয়ে আরেকজনকে সরিষা দিয়ে দেয়। এর বিনিময়ে তার থেকে সরিষার তেল নিয়ে নেয়। যেমন পাঁচ কেজি সরিষার বিনিময়ে এক লিটার সরিষার তেল দেওয়া হয়। যদিও পাঁচ কেজি সরিষা ভাঙালে সাধারণত এগারশ গ্রাম তেল হয়। জানতে চাই, এভাবে লেনদেন করা কি জায়েয আছে?

নিজের জমিন ভাড়া দিয়ে পুনরায় ভাড়াটিয়া থেকে ভাড়া নেওয়া

প্রশ্ন (২২৩) : আমি আমাদের এলাকার এক লোকের কাছে ৪০ শতাংশ জমি ১০ হাজার টাকায় ভাড়া দেই। তিনি সেই জমি নিজে কোনো কাজে ব্যবহার না করে তার ভাইয়ের নিকট বর্গা দেন। কিন্তু পরবর্তীতে আমার টাকার প্রয়োজন হওয়ায় আমি তাকে বললাম, আপনি বর্গা হিসাবে এই জমি থেকে যে পরিমাণ ফসল পাবেন ঐ পরিমাণ ফসল আমি আপনাকে দিয়ে দিব। তবে আমি এ জমিটা আপনার কাছ থেকে নিয়ে অন্য একজনকে ভাড়া দিতে চাই। জানতে চাই, এ প্রস্তাবে তিনি সম্মত হলে এমন করা জায়েয হবে কি?

একজনের ক্লাস আরেকজন করানোর বিধান কি

প্রশ্ন (১৪৬) : আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই। মাঝে মধ্যে কোনো কারণে ক্লাস নিতে যেতে পারি না। তখন আমার এক কলিগকে ক্লাস নিতে বলি। প্রশ্ন হল, আমার কলিগকে দিয়ে ক্লাস করালে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না?