হালাল ও হারাম

কিতাব হাতে পাওয়ার আগে তা অন্যত্র বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৮৬৩) : আমি এক লাইব্রেরির সাথে একটি কিতাবের ১০০ সেটের চুক্তি করেছি ১০ লক্ষ টাকার বিনিময়ে। টাকাও পরিশোধ করে দিয়েছি। তারা চুক্তিমত ৬ মাস পর তা আমার কাছে হস্তান্তর করবে। জানতে চাচ্ছি, আমি তা হাতে পাওয়ার আগে অন্যত্র বিক্রি করতে পারব?

অ্যাপে অ্যাড দিয়ে আয় করা যাবে কি

প্রশ্ন (১০৮৬১) : আমি একটি ইসলামিক অ্যাপ বানিয়েছি। তাতে বিভিন্ন ইসলামি বিষয় শেয়ার করি। জানতে চাচ্ছি, উক্ত অ্যাপে অ্যাড দিয়ে আয় করা যাবে কি?

অর্ডার বেশি হলে অন্যদেরকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮৬০) : আমার একটি বিরিয়ানির দোকান আছে। আমার দোকানের বিরিয়ানি মজাদার হওয়ায় বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার দেওয়া হয়। কখনো কখনো অর্ডার এত বেশি হয় যে, আমার আশে পাশের কিছু দোকানে তা দিয়ে দেই। তবে অর্ডারদাতারা আমার দোকানের বিরিয়ানিই খেতে চায়। অন্য দোকানের নয়। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি বৈধ হচ্ছে?

অগ্রিম ১০ মণ গম কমে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০৮৫৮) : আমি এক ব্যক্তির সাথে ২০ হাজার টাকার বিনিময়ে চুক্তি করেছি যে, ১ বছর পর সে উন্নত জাতের ২০ মণ গম দিবে। কিন্তু কিছুদিন আগে টাকার খুব প্রয়োজন পড়ায় আরেক ব্যক্তির সাথে চুক্তি করেছি, তুমি আমাকে ৮ হাজার টাকা দাও আমি ১ বছর পর তোমাকে ১০ মণ গম দিব। জানতে চাচ্ছি, এই চুক্তি কি বৈধ হয়েছে?

ভুলে পূজার ডিসকাউন্টের জামা কিনলে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৮৩৭) : আমি এক দোকান থেকে বিশাল মূল্যছাড়ে পাঞ্জাবী ক্রয় করি। পরবর্তীতে জানতে পারি তা পূজা উপলক্ষ্যে ছাড় দেওয়া হয়েছিল। জানতে চাচ্ছি, উক্ত পাঞ্জাবী ব্যবহার করা বৈধ হবে কি?