ব্যক্তিগত ও সামাজিক জীবনে হালাল ও হারাম

পর্দার বিধান লঙ্ঘন করে এমন ব্যক্তির ইমামতি বৈধ কি

প্রশ্ন (১৪২৪) : আমাদের এলাকার এক ব্যক্তি প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে পর্দাহীনভাবে প্রাইভেট পড়ায়। মসজিদ কমিটি তাকে এলাকার মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছে। আমি জানতে চাচ্ছি, এমন ব্যক্তির পিছনে নামাজ হবে কি?

অনৈসলামী কাপড় সেলাই করা যাবে কি

প্রশ্ন (১৩৭৯) : আমার টেইলার্সে অনেকে বিভিন্ন স্টাইলের কাপড় সেলাই করতে দিয়ে যায়, যা বাহ্যত মনে হয় শরিয়ত অনুমোদিত নয়। এমন কাপড় সেলাই করা কি আমার জন্য বৈধ হবে?

হস্তমৈথুনের বিধান কী

প্রশ্ন (১৩৭৮) : আমি অবিবাহিত। বিয়ে করার সামর্থ্য নেই। কিন্তু প্রবল যৌনকামনার কারণে কখনো কখনো হস্তমৈথুন করে ফেলি। আমি জানতে চাচ্ছি, ইসলামে কি হস্তমৈথুন করার অনুমোদন রয়েছে? যদি না থাকে, তাহলে কিভাবে যৌনকামনা প্রশমিত করা যাবে?

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১৩৩৭) : আমি একটি নতুন ঘর উঠিয়েছি। কিন্তু সরকার কর্তৃক নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকায় আমার ঘরে গ্যাস সংযোগ পাইনি। অনেককেই দেখি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে। এখন আমিও যদি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করি তাহলে এতে গুনাহ হবে কি?

কোনো জিনিস ধার নেওয়ার পর তার পরিবর্তে মূল্য ফেরত দিতে চাইলে বর্তমান মূল্য দিবে না পূর্বের মূল্য দিবে

প্রশ্ন (৫৫৮) : আমাদের এক প্রতিবেশী থেকে আমার আম্মা বেশ কিছু দিন পূর্বে দুই কেজি মশারি ডাল ধার নিয়েছিলেন। আজকে ঐ প্রতিবেশী আমাকে বলছে, তোমাদের থেকে যে, আমরা ডাল নিয়েছিলাম তার পরিবর্তে তোমাদেরকে টাকা দিয়ে দিই। তোমরা তা কিনে নিও। এই বলে তিনি আমাকে একশ বিশ টাকা দিলেন। অথচ যখন তিনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন তখন দুই কেজি ডালের মূল্য ছিল একশ টাকা। প্রশ্ন হলো, আমাদের জন্য কি তার থেকে একশ টাকার বেশি নেওয়া জায়েয আছে?

একজনের ক্লাস আরেকজন করানোর বিধান কি

প্রশ্ন (১৪৬) : আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই। মাঝে মধ্যে কোনো কারণে ক্লাস নিতে যেতে পারি না। তখন আমার এক কলিগকে ক্লাস নিতে বলি। প্রশ্ন হল, আমার কলিগকে দিয়ে ক্লাস করালে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না?