সম্পর্ক স্থাপন ও সম্পর্কচ্ছেদ

বন্ধুত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার বিধান

প্রশ্ন (১১৬৭০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা চারজন বান্ধবী ছিলাম। আমাদের প্রায় ৫-৬ বছরের সম্পর্ক ছিল। তো আমার তিনজন বান্ধবীর মধ্য থেকে দুইজনের মাঝে কোনো কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। তাদের মধ্যে একজন দ্বীনদার, আরেকজন ফ্যাশন্যাবল। এখন আমি তাদের মধ্যে সম্পর্ক জুড়ে দিতে চাচ্ছি। এটা কি আমার জন্য ঠিক হবে?

মুসলিম নারীদের বিধর্মী নারীদের সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন (৮০৪২) : আমাদের বাসায় এক হিন্দু মহিলা আসে। এমনিতেই তাদের সাথে আমার স্ত্রীর একটা সম্পর্ক আছে। তার সাথে কি আমার স্ত্রীর কোন প্রকার পর্দা করা লাগবে?

অসৎ বন্ধুদের সাথে চলা যাবে কি

প্রশ্ন (৪৯২৯) : আমার ফ্রেন্ড সার্কেলে কিছু অসৎ বন্ধু আছে, যারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। জানতে চাচ্ছি, তাদের সাথে সম্পর্ক রাখব নাকি সম্পর্কচ্ছেদ করব?

সর্বপ্রথম ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করে কে

প্রশ্ন (৩০৯২) : মানুষের মাঝে মিল মুহাব্বত থাকা, একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকা এটিই আল্লাহর নির্দেশ। কিন্তু এরপরও মানুষের মাঝে ঝগড়াঝাটি হয়। মারামারি-হানাহানি হয়। আমি জানতে চাচ্ছি, সর্বপ্রথম ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করেছে কে?

ভাইদের পারস্পরিক সম্পর্ক ভালো না হলে কিভাবে তা সুন্দর করা যায়

প্রশ্ন (২৭৫৮) : আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ভালো নয়। দীর্ঘ দিন যাবত তার সাথে আমার কথাবার্তা নেই। আমি চাচ্ছি, তার সাথে আমার সম্পর্ক সুন্দর করে নিব। এই বিষয়টি আমি কীভাবে করতে পারি? দয়া করে পরামর্শ দিয়ে উপকৃত করবেন।

হিন্দু ভাই মারা গেলে তার শেষকৃত্যে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (২৬৮৪) : আমি একজন নও মুসলিম। কিছুদিন আগে আমার এক আপন হিন্দু ভাই মারা যায়। পরিবারের লোকেরা আমাকে চাপ দেয় তার শেষকৃত্যে অংশগ্রহণ করতে। কিন্তু আমি তার শেষকৃত্যে অংশগ্রহণ করিনি। এজন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন আমার প্রশ্ন হল, আমার জন্য কি তার শেষকৃত্যে অংশগ্রহণ করা বৈধ ছিল?

সহকর্মীদের সাথে কথা বলা বন্ধ করে দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (২৩৭৮) : কিছুদিন আগে আমার কিছু সহকর্মীর সাথে আমার ঝগড়া হয়। এরপর থেকে তাদের সাথে আমার কথা বলা বন্ধ। মূলত দোষ তাদের ছিল। এ কারণে তাদের দেখলে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। প্রশ্ন হল, তাদের সাথে কথা না বলার কারণে কি আমার গুনাহ হবে?

গুনাহ থেকে বাঁচার জন্য কারও কাছ থেকে দূরে থাকা যাবে কি

প্রশ্ন (১৯৭৮) : আমার এক বন্ধুর সাথে আমার গভীর সম্পর্ক। সে বিভিন্ন খারাপ কাজে জড়িত। তার সাথে চলতে চলতে আমিও বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়ে যাচ্ছি। আমি চাচ্ছি, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু আবার শুনেছি, কোন মুসলমানের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েয নেই। এখন আমি কী করি?

ধর্মীয় কারণে তিনদিনের বেশি কথা বলা বন্ধ রাখা যাবে কি

প্রশ্ন (১৮৮৮) : আমি শুনেছি হাদিসে নাকি আছে, তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে কথা বলা বন্ধ রাখা হারাম। কিন্তু আমাদের এলাকার এক বিদআতী ব্যক্তি রয়েছে। আমার সাথে দেখা হলেই সে বিদআতের দিকে ডাকতে থাকে। তাই তার ফিতনা থেকে দূরে থাকার জন্য তার সাথে কয়েকদিন ধরে কথা বলি না। আমি জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি হারাম হচ্ছে?

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি বৈধ

প্রশ্ন (১০১৩) : আমার চাচাত ভাইয়ের সাথে কিছুদিন আগে ঝগড়া হয়। তার সাথে এখন আমার আর কোনো যোগাযোগ নেই। আমি জানতে চাচ্ছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে কি আমার গুনাহ হবে?

অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কি

প্রশ্ন (১০০৭) : আমাদের এলাকার এক মুসলমান ও এক হিন্দুর মাঝে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। তারা একই সাথে চলাফেরা করে। আমার জানার বিষয় হলো, ইসলাম কী তাদের এই সম্পর্ককে সমর্থন করে?