পরিবার ও সমাজ সংক্রান্ত অন্যান্য

কোনো মহিলার সাথে পরকীয়া করার পর তার মেয়েকে বিবাহ করলে উক্ত বিবাহ সহিহ হবে কি?

প্রশ্ন (১৩০৪৬) : এক ব্যক্তির সাথে কোন এক মহিলার অনৈতিক সম্পর্ক ছিল। কয়েক বছর পর ঐ লোক একটি মেয়েকে বিবাহ করে। পরবর্তীতে জানা যায়, যে মহিলার সাথে ঐ লোকের অনৈতিক সম্পর্ক ছিল এই মেয়েটি হল ঐ মহিলার সন্তান অর্থাৎ মেয়ের মা ঐ লোকের শ্বাশুড়ী। এখন প্রশ্ন হল এই বিবাহ কি বাকি থাকবে নাকি মেয়েকে তালাক দিতে হবে? অনুগ্রহপূর্বক দলীলসহ জানালে বাধিত থাকব।

ঘরে টিভি রাখে এমন পরিবারকে ঘর ভাড়া দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৮০২) : বর্তমানে প্রায় পরিবারই ঘরে টিভি রাখে। আর টিভিতে ডিশলাইন ব্যবহার করে। আমার জানার বিষয় হলো, জেনেশুনে এমন পরিবারকে ঘর ভাড়া দেওয়া জায়েয হবে কি? এমন পরিবারকে ঘর ভাড়া দিলে কি ঘরের মালিক গুনাহগার হবে? এবং তাদের থেকে প্রাপ্ত ভাড়া কি তার জন্য বৈধ হবে?

মহিলার জন্য তার স্বামীর পক্ষের গাইরে মাহরাম পুরুষের সাথে কথা বলা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭০৯) : কোনো মহিলার জন্য তার দেবর বা ভাসুর কিংবা তার স্বামীর ভগ্নিপতি এবং অন্যান্য গাইরে মাহরাম আত্মীয়স্বজন যেমন স্বামীর মামা, খালু, ফুফা ইত্যাদি এদের সাথে পর্দার অন্তরালে থেকে বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলা কিংবা খোঁজখবর নেওয়া জায়েয হবে কি? বা ঐ সকল লোকেরা ঐ মহিলার সাথে কথাবার্তা বলতে গেলে জায়েয হবে কি না? এমনিভাবে স্বামীর জন্য তার স্ত্রীর ঐ সকল আত্মীয়স্বজন যাদের সাথে পর্দা করা ফরয তাদের সাথে পর্দা করে বা ফোনের মাধ্যমে কথাবার্তা বলা বা খোঁজ-খবর নেওয়া জায়েয হবে কি? বা ঐ সকল মহিলারা ঐ পুরুষের সাথে কথা বলতে চাইলে তা জায়েয হবে কি?

ব্যভিচারীর সাথে বিবাহ দিলে কি তার থেকে বংশ সাব্যস্ত হবে

প্রশ্ন (৮৩৭৬) : জনৈকা মহিলার সাথে এক যুবকের অবৈধ সম্পর্ক ছিল। পরে এলাকার মানুষ জানতে পেরে তাদের দুজনের মাঝে বিবাহ পড়িয়ে দেয়। বিবাহের চার মাস পর তাদের একটি মেযে হয়েছে। এই মেযের বংশ কি তার বাবার থেকে সাব্যস্ত হবে?

বিধবা স্ত্রীর শোক পালন করা কি কুসংস্কার

প্রশ্ন (৮৩৭২) : আমাদের সমাজে কোন মহিলার স্বামী মারা গেলে তিনি সাজগোজ ত্যাগ করেন। সাদা কাপড় পরিধান করেন। আমার এক বান্ধবী বলল, এগুলো নাকি কুসংস্কার। ইসলামে এগুলো নেই। তাই এ বিষয়টি আপনাদের কাছে জানতে চাচ্ছি।

বাবার নিষেধাজ্ঞা অমান্য করে ভাইকে রক্ত দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৮৭) : আমার ভাই বাবার কথা অমান্য করে নিজের মনমত বিয়ে করেছিল। বাবা এতে কষ্ট পেয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। এবং আমাদরকেও ছিন্ন করতে বলেন। আমরা তা-ই করে আসছি। বাবা এক বছর আগে মারা যান। এখন আমার ভাই গুরুতর অসুস্থ থাকায় তার রক্তের প্রয়োজন। আমি বাবার নিষেধ অমান্য করে ভাইকে রক্ত দিতে পারব?

রাস্তা বন্ধ করে মাহফিল করা কতটুকু শরিয়ত সম্মত

প্রশ্ন (৬১০১) : আমাদের এলাকায় প্রতিবছর রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার লোকদের অনেক কষ্ট হয়। জানতে চাচ্ছি, এভাবে রাস্তা বন্ধ করে মাহফিলের আয়োজন করা কতটুকু শরিয়ত সম্মত?

ভাগ্নিদের কারণে মামার জবাবদিহি করতে হবে কি

প্রশ্ন (৫৯৯৩) : আমার দুইজন ভাগ্নি আছে। তারা দ্বীন মানার ব্যাপারে উদাসীন। আঁটসাঁট পোশাক তারা পরিধান করে থাকে। জানতে চাচ্ছি, তারা দ্বীনের পথে না আসে তাহলে কিয়ামতের দিন কি আমাকেও জবাবদিহি করতে হবে? উল্লেখ্য, তাদের বাবা জীবিত।

বাবার অনুপস্থিতিতে অভিভাবক কে হবে

প্রশ্ন (৪২৯৫) : আমার বন্ধুর পিতা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার বন্ধু পরিবারের বড় ছেলে এবং প্রাপ্তবয়স্ক। জানতে চাচ্ছি, পরিবারের অভিভাবক কে হবে? আমার বন্ধুর মা, নাকি বন্ধু?

গভীর রাতে মাইকে যিকির করা শরিয়ত সম্মত কি

প্রশ্ন (৪০৪৭) : কিছুদিন আগে আমাদের গ্রামে একদল লোক গভীর রাতে মাইকে যিকির শুরু করে দেয়। তাদেরকে নিষেধ করলে তারা বলে, যিকির করা একটি ইবাদত। তাই মাইকে করছি। যেন সবাই সওয়াব লাভ করতে পারে। প্রশ্ন হল, এভাবে মাইকে যিকির করে মানুষকে কষ্ট দেওয়া কতটুকু শরিয়ত সম্মত?