ব্লক না ছুটালে তালাক দিব বললে তালাক হবে কি
প্রশ্ন (১০২২৫) : আমার স্ত্রী তার বাবার বাড়ি যাওয়ার পর তার সাথে ওয়াটসঅ্যাপে ঝগড়া হয়। তাই সে আমাকে ব্লক দেয়। আমি অন্য নম্বর থেকে তাকে মেসেজ পাঠিয়ে বলি, যদি আজকের ভিতরে আনব্লক না কর তাহলে তোমাকে তালাক দিব। সে আর ঐ দিন ব্লক খুলেনি বরং পরের দিন খুলেছে। প্রশ্ন হল, এতে কি তালাক হয়েছে?