বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

বিদেশ থেকে তালাক দিলে স্ত্রী মোহর পাবে কি

প্রশ্ন (৯৯৯৫) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বিদেশ থেকে তিন তালাক দিয়েছে। চার বছর যাবৎ তাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তবে তাদের একটি সন্তান আছে। প্রশ্ন হল, এই নারী কি মোহর পাবে?

পর্দা রক্ষা না হলে আলাদা থাকার দাবি করা যাবে কি

প্রশ্ন (৯৯৯৩) : আমার স্বামী বাবা মায়ের সাথে থাকেন। আমার দেবরও একই সাথে থাকে। আমি পরিপূর্ণ পর্দা করার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু ফ্লাট ছোট হওয়ার কারণে দিনে চার পাঁচবার আমার দেবরের সামনে পড়ে যাই। এমতাবস্থায় পর্দা রক্ষার্থে স্বামীর কাছে আলাদা বাসায় থাকার দাবি করা যাবে কি?

তৃতীয়পক্ষের কথার ভিত্তিতে তালাক দিলে হবে কি

প্রশ্ন (৯৯৮৮) : স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না। তাই স্ত্রীর পক্ষ থেকে এক ব্যক্তি স্বামীকে ফোন দিয়ে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তখন স্বামী বলে, তালাক দিলাম। জানতে চাচ্ছি, এতে কি তালাক পতিত হবে?

তুমি চাইলে তালাক দিতে পার বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৮৪) : পারিবারিক অশান্তির কারণে স্ত্রী তালাক চাইলে স্বামী বলে আমি তালাক দিব না। তুমি চাইলে তালাক নিতে পার। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক হবে?

তালাক দেওয়ার কসম ভঙ্গ করা যাবে কি

প্রশ্ন (৯৯৮৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, খোদার কসম, তুই অমুক কাজ করলে তোকে তালাক দিব। জানতে চাচ্ছি, স্ত্রী উক্ত কাজ করলে স্বামী কী করবে? তালাক দিবে নাকি কসমের কাফফারা দিবে?

তালাক দিচ্ছি ওয়েট বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৮২) : ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী তালাক চাইলে স্বামী তাকে বলে, তোমার তালাক চাই? তালাক দিচ্ছি, ওয়েট কর। জানার বিষয় হল, এভাবে বলার দ্বারা কি তালাক হবে?

চল তোমাকে ছেড়ে দিয়ে আসি বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৮১) : অনেক সময় স্ত্রীকে কোথাও ঘুরতে নিয়ে গেলে বলি, চল তোমাকে অমুক জায়গায় ছেড়ে দিয়ে আসি। ঘুরা শেষ হলে ফোন দিয়। এসে নিয়ে যাব। জানতে চাচ্ছি, এভাবে বলার দ্বারা কি তালাক হবে?

গত মাসে তালাক দিয়েছিলাম মিথ্যা বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৭৯) : ঝগড়ার সময় স্ত্রীকে ভয় দেখানোর জন্য স্বামী বলে, গত মাসে তালাক তোকে তালাক দিয়েছিলাম। আসলে বাস্তবে স্বামী কোনো তালাক দেয়নি এবং বর্তমানে তালাক দেওয়ার কোনো ইচ্ছাও করেনি। বরং শুধু ভয় দেখাতে চেয়েছে। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক পতিত হবে?

খোদার কসম অমুক কাজ করলে তালাক দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৯৭৮) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, খোদার কসম, তুই অমুক কাজ করলে তোকে তালাক দিব। জানতে চাচ্ছি, এর দ্বারা কি কোনো তালাক হবে?