বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

কাগজে আমি বিয়ে করিনি লিখলে তালাক হবে কি

প্রশ্ন (৯৫৬১) : আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি। আমা পরিবার সন্দেহ করায় আমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি অস্বীকার করে বলি, আমি বিয়ে করিনি। আমার কোনো স্ত্রী নেই। তারা এ কথা কাগজে লিখিয়ে আমার স্বাক্ষর নেয়। জানতে চাচ্ছি, এর দ্বারা কি আমার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে?

উকিল তিন তালাক লিখে দিলে কয় তালাক হবে

প্রশ্ন (৯৫৬০) : আমার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ায় সে তার বাবার বাড়ি চলে যায়। আমি উকিলের কাছে গিয়ে তাকে বলি তালানামা রেডি করতে। যাতে তাকে এক তালাকের কথা লিখতে বলি। কিন্তু সে তাতে তিন তালাকের কথা লিখে দেয়। আমি মনে করেছিলাম সে এক তালাকই লিখেছে তাই তালাকনামা আর দেখিনি। না দেখেই সাইন করে দেই। পড়ে দেখতে পাই সে তিন তালাক লিখেছে। জানতে চাচ্ছি, কয় তালাক পতিত হয়েছে? আমার নিয়ত এক তালাকই ছিল।

আমি তোমাকে মনে মনে বলেছিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৫৫৯) : আমি আমার স্ত্রীকে লক্ষ্য করে বলি, আমি তোমাকে মনে মনে দিয়েছি। এর দ্বারা তালাকের ইঙ্গিত দিয়েছিলাম। কিন্তু মুখে কিছু বলিনি। আমার স্ত্রীও বুঝেছে যে, আমি তালাকের ইঙ্গিত দিয়েছি। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক পতিত হবে কি?

স্ত্রীর মোহরের টাকা থেকে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪১৭) : আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। পড়াশোনার খরচ চালানোর সামর্থ্যও নেই। জানতে চাচ্ছি, আমি কি পড়াশোনা খরচ চালানোর জন্য স্ত্রীর কাছ থেকে তার মোহরের টাকা ঋণ হিসেবে নিতে পারব কি? ঋণ দেওয়ার জন্য তাকে চাপাচাপি করা যাবে কি?

ভাইয়ের বাড়ি গেলে তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৪১২) : জনৈক ব্যক্তির সাথে তার স্ত্রীর তার ভাইকে নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলেছে, তুই যদি তোর ভাইয়ের বাড়ি যাস, তাহলে এক তালাক। জানতে চাচ্ছি, উক্ত মহিলা তার ভাইয়ের বাড়িতে গেলে তালাক হবে কি?

দ্বিতীয় স্বামীর মেয়ে প্রথম স্বামীর মাহরাম হবে কি

প্রশ্ন (৯৪০৫) : জনৈকা নারীর প্রথমে এক জায়গায় বিয়ে হয়। সেখানো কোনো সন্তান হয়নি। পরবর্তীতে সেখনে তালাক হয়। ইদ্দত শেষ হওয়ার পর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পর এখানে এক মেয়ে হয়। জানতে চাচ্ছি, এই মেয়ে উক্ত নারীর প্রথম স্বামীর মাহরাম হবে কি?

তোর ভাইয়ের সাথে কথা বললে তালাক দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৪০২) : জনৈক ব্যক্তির তার স্ত্রীর ভাইকে নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে, তুই যদি তোর ভাইয়ের সাথে কথা বলিস তাহলে তোকে এক তালাক দিব। জানতে চাচ্ছি, উক্ত নারী তার ভাইয়ের সাথে কথা বললে তালাক হবে কি?

তিন তালাকের পর পর্দা করতে হবে কি

প্রশ্ন (৯৪০১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে। ইদ্দতও শেষ হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত নারীর কি তার প্রাক্তন স্বামীর সাথে পর্দা করতে হবে?

ছাইড়া দিব বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৩৯৮) : জনৈক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, তোরে ছাইড়া দিব। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি তালাক হবে?