বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

মামা শ্বশুরের দেওয়া নেকলেস মোহর হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৮৪৯৬) : আমার মামা শ্বশুর আমার বিয়ের সময় একটি নেকলেস দেন। আমার স্বামী চাচ্ছে সেটা মোহর হিসেবে গণ্য করতে। যদিও আমার মামা শ্বশুর আমার মামি শাশুড়ির মাধ্যমে সরাসরি তা আমার কাছে পাঠিয়েছেন। জানতে চাচ্ছি, আমার স্বামী কি তা মোহর হিসেবে গণ্য করতে পারবেন?

বিয়ের উপযুক্ত যুবক নিজে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (৮৪৮৯) : আমি বিয়ের উপযুক্ত হয়েছি। শারীরিক ও আর্থিক উভয় ধরণের সক্ষমতা আমার আছে। কিন্তু তারপরও পিতা মাতা বিয়ে দিচ্ছেন না। জানতে চাচ্ছি, আমি কি নিজে নিজে বিয়ে করে নিতে পারব?

দ্বিতীয় কাবিনের মোহর মোহর হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৮৪৭০) : আমি যখন বিয়ে করি, তখন কাবিন করা হয়েছিল এবং মোহর নির্ধারণ করা হয়েছিল দেড় লক্ষ টাকা। কিন্তু বিয়ের কয়েক বছর পর বিশেষ এক প্রয়োজনে নতুন করে আবার কাবিন করার দরকার পড়ে। সেই কাবিন করার সময় কাজির চার্জ কমানোর জন্য মোহর কমিয়ে ৫০ হাজার ধরা হয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে কোনটা আসল মোহর হিসেবে ধর্তব্য হবে?

ঘটককে মেয়ের ছবি দেখানো যাবে কি

প্রশ্ন (৮৪৫৯) : আমাদের দেশে যারা ঘটকালি করে তাদের কাছে মেয়েদের ছবি দেওয়া হয়, জানতে চাচ্ছি, তাদের কাছে মেয়ের ছবি দেওয়া বৈধ হবে কি?

অবিবাহিতরা কি জাহান্নামে যাবে

প্রশ্ন (৮৪৩৬) : আমার এক বন্ধু বিবাহ করতে ইচ্ছুক নয়। তার এক আত্মীয় তাকে বলেছে যে, অবিবাহিত ব্যক্তিরা জাহান্নামে যাবে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

স্বামীর বোন কোন কিছু হাদিয়া দিলে কি তা মোহর হিসেবে ধরা যাবে

প্রশ্ন (৮৪২৬) : আমার বিয়ের সময় আমার ননদ আমাকে একটি হার উপহার দিয়ে বলেছিলেন, এটা তার পক্ষ থেকে গিফট। পরবর্তীতে কোন কারণে আমাদের ডিভোর্স হয়ে যায়। এখন আমার স্বামী মোহরের হিসাব করতে গিয়ে ঐ হারটির মূল্যও হিসাব করছেন। এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?

স্ত্রীর মহর মাফ করার শর্তে খুলা করা যাবে কি

প্রশ্ন (৮৪২৫) : জনৈকা মহিলা তার স্বামীর সাথে খুলা করতে চাচ্ছে। স্বামী শর্ত দিয়েছে তার মোহর মাফ করে দিতে হবে। প্রশ্ন হল, স্বামীর জন্য কি এমন করা জায়েয হবে?

স্ত্রী মারা যাওয়ার পর শাশুড়ির সাথে কি আর দেখা করা যাবে

প্রশ্ন (৮৪২২) : স্ত্রীর কারণেই তো শাশুড়ি মাহরাম হয়ে যায় এবং তার সাথে দেখা সাক্ষাত করা যায়। এখন স্ত্রী যদি মারা যায় তাহলে কি আর শাশুড়ির সাথে দেখা সাক্ষাত করতে পারবে?

স্তীর সাথে সহবাসের পূর্বে কি শাশুড়ির সাথে সাক্ষাত করা যায়

প্রশ্ন (৮৪১৯) : আমি জানি, শাশুড়ি মাহরামের অন্তর্ভুক্ত। তার সাথে দেখা করা বৈধ। কিন্তু প্রশ্ন হল, স্ত্রীর সাথে সহবাসের পূর্বে কি শাশুড়ির সাথে দেখা করা যাবে?

শাশুড়িকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৮৪০৬) : আমাদের এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। এক মহিলার স্বামী নেই। তার মেয়েকে জনৈক ব্যক্তির কাছে বিবাহ দিয়েছে। কিন্তু ঘটনাক্রমে ঐ মেয়ে কিছু দিন পর মারা যায়। তারপর থেকে মেয়ের জামাই শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। ব্যভিচার করেনি। তবে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেছে। তারা কি একে অপরকে বিয়ে করতে পারবে?

ব্যভিচারীর সাথে ব্যভিচারিণীর বিয়ে সহিহ হবে কি

প্রশ্ন (৮৩৭৭) : আমাদের এলাকায় দুজন পুরুষ মহিলা ব্যভিচার করেছে বলে অভিযোগ রয়েছে। এখন এলাকাবাসী চাচ্ছে, তাদের দুজনের মাঝে বিবাহ পড়িয়ে দিতে। জানতে চাই, তাদের মাঝে কি বিবাহ সহিহ হবে?

ব্যভিচারীর সাথে বিবাহ দিলে কি তার থেকে বংশ সাব্যস্ত হবে

প্রশ্ন (৮৩৭৬) : জনৈকা মহিলার সাথে এক যুবকের অবৈধ সম্পর্ক ছিল। পরে এলাকার মানুষ জানতে পেরে তাদের দুজনের মাঝে বিবাহ পড়িয়ে দেয়। বিবাহের চার মাস পর তাদের একটি মেযে হয়েছে। এই মেযের বংশ কি তার বাবার থেকে সাব্যস্ত হবে?

বিধবা স্ত্রীর শোক পালন করা কি কুসংস্কার

প্রশ্ন (৮৩৭২) : আমাদের সমাজে কোন মহিলার স্বামী মারা গেলে তিনি সাজগোজ ত্যাগ করেন। সাদা কাপড় পরিধান করেন। আমার এক বান্ধবী বলল, এগুলো নাকি কুসংস্কার। ইসলামে এগুলো নেই। তাই এ বিষয়টি আপনাদের কাছে জানতে চাচ্ছি।