বিয়ের বিধিবিধানসমূহ

যিনাকারী ভাসুরের ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০০০২) : জনৈকা মহিলা তার ভাসুরের ছেলের সাথে যিনা করেছে। কিছুদিন পর তার মেয়েকেই ঐ ছেলের সাথে বিয়ে দিয়েছে। প্রশ্ন হল, এই বিয়ে কি শুদ্ধ হয়েছে?

কথা প্রসংঙ্গে বাবা বললে বিয়ের সমস্যা হবে কি

প্রশ্ন (৯৯৭২) : কথা বলার সময় একটি বিষয়ে স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলে, আরে বাবা, আমি যেটা বলেছি সেটাই সঠিক। জানতে চাচ্ছি, এভাবে বলার কারণে বিয়ের কোনো সমস্যা হবে কি?

মেয়ে চেহারা না দেখাতে চাইলে করণীয় কী

প্রশ্ন (৯৯৫৯) : আমি শুনেছি, বিয়ের জন্য মেয়ে দেখা জায়েয। কিন্তু আমার বড় ভাইয়ের জন্য একটি প্রস্তাব এসেছে। কিন্তু সমস্যা হল, পর্দার লঙ্ঘন হবে দেখে মেয়ে নিজেকে দেখাতে চাচ্ছে না। প্রশ্ন হল, এক্ষেত্রে আমার ভাই কী করবেন?

স্ত্রীকে মা বলে পরিচয় করিয়ে দিলে যিহার হবে কি

প্রশ্ন (৯৭৭০) : আমি একবার একটি অনুষ্ঠানে দাওয়াতে যাই। সেখানে আমার স্ত্রী আমার সাথে ছিল। এক বন্ধু আমার স্ত্রীর পরিচয় জানতে চাইলে দুষ্টামি করে তাকে আমার মা বলে পরিচয় দেই। জানতে চাচ্ছি, এ কারণে কি আমার যিহার হয়েছে?

বিয়ের প্রয়োজন থাকা অবস্থায় বিয়ে করলে মা বাবার বদদোয়া কার্যকর হবে কি

প্রশ্ন (৯৭৬২) : আমি বিয়ের উপযুক্ত। পিতা মাতাকে জানিয়েছি। কিন্তু তারা এখন বিয়ে দিতে চাচ্ছেন না। এদিকে বিয়ে না করলে আমার গুনাহে লিপ্ত হওয়ার প্রবল আশংকা রয়েছে। জানতে চাচ্ছি, আমি যদি পিতা মাতার কথা না শুনে বিয়ে করে ফেলি এবং এ কারণে তারা আমাকে বদদোয়া করেন তাহলে তা কার্যকর হবে কি?

বিয়ে বাড়িতে টেবিল পাতা যাবে কি

প্রশ্ন (৯৭৬১) : বর্তমানে বিয়ে বাড়িগুলোতে দেখা যায়, খাবারের স্থানে টেবিল পাতা হয়। সেখানে উপস্থিত মেহমানদের আনীত হাদিয়া গ্রহণ করা হয় এবং নাম লিখে রাখা হয়। জানতে চাচ্ছি, এভাবে টেবিল পাতা কি বৈধ?

বিয়ে আগে না পরিবার

প্রশ্ন (৯৭৬০) : আমি একটি মেয়েকে ভালোবাসি। কিন্তু তার পরিবার মেনে নিবে না। আমার পড়ালেখা শেষ হয়নি তাই আমার পরিবারও মেনে নিবে না। সেই আমাকে পালিয়ে গিয়ে বিয়ে করতে চাচ্ছে। জানতে চাচ্ছি, আমি তাকে পালিয়ে গিয়ে বিয়ে করব নাকি পবিারের কথা শুনবো?

না জেনে তালাক দিয়ে বিয়ে করলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৯৭৫৮) : আমার বাবা মা আমার অমতে আমাকে বিয়ে দেয়। তাই আমি আমার স্বামীকে কাজীর মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দেই এবং আরেকজনকে বিয়ে করি। তখন আমার শরিয়তের বিধান জানা ছিল না যে তালাকের পর ইদ্দত পালন করতে হয়। বর্তমানে দ্বিতীয় স্বামীর ঘরে আমার এক সন্তান আছে। জানতে চাচ্ছি, আমার কি দ্বিতীয় বিয়ে শুদ্ধ হয়েছিল?