তালাক বা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)

মাকে তালাক দেওয়ার কারণে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (২৩৭৪) : আমার এক বন্ধু তার বাবার সাথে খারাপ ব্যবহার করে। কারণ, তার বাবা তার মাকে তালাক দিয়েছে। আমার প্রশ্ন হল, তার জন্য তার বাবার সাথে খারাপ ব্যবহার করা বৈধ হচ্ছে কি?

মেসেঞ্জারে তালাক লিখে মুছে ফেললে কি তালাক হবে

প্রশ্ন (২৩৩২) : আমার বান্ধবীর হাসবেন্ড তার মেসেঞ্জারে তালাক লিখে পাঠায়। কিন্তু পরক্ষণেই তার ভুল বুঝতে পেরে সে মেসেজটি ডিলেট করে দেয়। এখন কি তার তালাক হয়ে গেছে?

খুলা তালাকপ্রাপ্তা নারীর উপর কি পৃথক তালাক কার্যকর হবে

প্রশ্ন (২১২৩) : কয়েক দিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ে হানিমুনে যায়। কিন্তু তাদের মাঝে কোন সহবাস হয়নি। এর পূর্বেই কোন কারণে খুলা তালাকের মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে আবার তিন তালাক দিয়ে দেয়। এখন আবার তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ করতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।

আত্মহত্যার ভয়ে তিন তালাকপ্রাপ্তা স্ত্রী কি স্বামীর কাছে ফিরে আসতে পারবে

প্রশ্ন (২০৭১) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে। ফলে তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেছে। কিন্তু লোকটি এখন তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে এবং সে বলছে, যদি স্ত্রী ফিরে না আসে তাহলে সে আত্মহত্যা করবে। এমতাবস্থায় কি স্ত্রী ফিরে আসতে পারবে?

মোহর ছাড়া অন্য কোন কিছুর বিনিময়ে খুলা হলে কি স্ত্রী মোহর পাবে

প্রশ্ন (১৭৩৭) : আমার বন্ধু তার স্ত্রীকে মোহর ছাড়া অন্য জিনিসের বিনিময়ে খুলা তালাক দিয়েছে। স্ত্রী এখন তার কাছে মোহর দাবি করছে। প্রশ্ন হল খুলার পর কি স্ত্রী মোহর দাবি করতে পারে?

খুলার পর পুনরায় ফিরিয়ে আনা যাবে কি

প্রশ্ন (১৭৩৬) : আমার স্বামী আমাকে খুলা তালাক দিয়েছিলেন। এখন আবার ফেরত নিতে চাচ্ছেন। আমিও তার কাছে ফেরত যেতে চাই। আমি জানতে চাই, আমি কি তার কাছে ফেরত যেতে পারব?

গর্ভবতী নারী তালাকের পর গর্ভপাত হয়ে গেলে কোন ইদ্দত পালন করবে

প্রশ্ন (১৭১৬) : আমাদের এলাকার এক গর্ভবতী নারীকে তার স্বামী তালাক দেয়। তালাক হওয়ার কিছুদিন পর ঐ মহিলার গর্ভপাত হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ঐ নারী কোন ইদ্দত পালন করবে? তিন হায়েজ, নাকি বাচ্চা প্রসবের?

পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে সাথে সাথে আরেক স্থানে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (১৬৯৬) : জনৈকা নারী পরকিয়ায় লিপ্ত হয়ে তার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক স্বামীকে নিয়ে থাকছে। যে দিন সে ডিভোর্স দিয়েছে সেদিনই সে নতুন স্বামীকে বিবাহ করেছে। তার এ কাজটি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে কি?

স্বামী দীর্ঘদিন বিদেশ থাকার পর তালাক দিলেও কি ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (১৬২১) : এক মহিলার স্বামী ৪ বছর ধরে বিদেশে। সে সেখান থেকে তা স্ত্রীকে তালাক দিয়েছে। এমতাবস্থায়ও কি তার স্ত্রীর ইদ্দত পালন করতে হবে?

স্ত্রী তালাক চাইতে পারবে কি

প্রশ্ন (১৬১৯) : আমার স্বামী দ্বিতীয় একটি বিয়ে করেছে। আমার কোনো হক আদায় করে না। কোনো খোঁজ খবর নেয় না। আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগও করে না। তাই আমি তার কাছে তালাক চেয়েছি। কিন্তু সে আমাকে তালাকও দিচ্ছে না। এমতাবস্থায় আমার করণীয় কী?

তিনটি চিঠিতে তালাকের কথা লিখে পাঠালে কয় তালাক হবে

প্রশ্ন (১৫৮৫) : আমার স্বামীর সাথে ঝগড়া হওয়ার একপর্যায়ে আমি রাগ করে বাবার বাড়ি চলে আসি । আমার স্বামী পর্যায়ক্রমে আমার কাছে তালাকের কথা লিখে তিনটি চিঠি পাঠায়। এখন আমার প্রশ্ন হলো, এই তিনটি চিঠির দ্বারা কয়টি তালাক পতিত হবে?

তালাক হয়ে যাওয়ার পরও কি মোহর দিতে হবে

প্রশ্ন (১৫৭০) : আমি কিছুদিন আগে এক মেয়েকে ২ লক্ষ টাকা মোহর নির্ধারণ করে বিয়ে করি। কিন্তু তার মাঝে কিছু সমস্যা থাকার কারণে তাকে তালাক দিতে বাধ্য হই। এখন আমার প্রশ্ন হলো, আমি যে মোহর নির্ধারণ করেছিলাম তা কি পরিশোধ করতে হবে? উল্লেখ্য, আমি তার পিছনে ২ লক্ষ টাকার বেশি খরচ করেছি।

আমার সাথে থাকা মানে তোমার মায়ের সাথে থাকা- এর দ্বারা কি তালাক হবে

প্রশ্ন (১৫৬৫) : আমার এক বন্ধুর স্ত্রী তার সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, আমার সাথে রাতে শোয়া মনে তোমার মায়ের সাথে শোয়া। এখন প্রশ্ন হলো, এর দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে?

মোবাইলের ম্যাসেজে তালাক লিখলে কি তালাক হবে

প্রশ্ন (১৫৫৭) : আমার স্বামীর সাথে গত পরশু ঝগড়া হয়। এরপর আমি আমার বাবার বাড়ি চলে আসি। এতে সে রাগান্বিত হয়ে মোবাইলের ম্যাসেজে ৩ তালাকের কথা লিখে পাঠায়। প্রশ্ন হলো, এভাবে ম্যাসেজে ৩ তালাক লিখে পাঠালে কি তালাক হবে?

না বুঝে তালাক দেওয়ার দাবি করলে তালাক পতিত হবে কি

প্রশ্ন (১৫৪৮) : আমার স্বামীর সাথে ফোনে ঝগড়ার এক পর্যায়ে সে ৩ তালাক দেয়, এমনকি ১০০ তালাকও দেয়। পরবর্তীতে সে বলে, সে না বুঝে তালাক দিয়েছে। এমতাবস্থায় কি তালাক পতিত হবে?

খোলা তালাকের ইদ্দত চলাকালে স্ত্রীর ভরণ-পোষণ কে বহন করবে

প্রশ্ন (১৫৩১) : এক ব্যক্তির সাথে তার স্ত্রী খোলা করেছে। এমতাবস্থায় স্ত্রী ইদ্দত পালনকালে তার ভরণ-পোষণ কে দিবে? স্বামী? নাকি স্ত্রী নিজেই বহন করবে?

স্বামী কাফের হয়ে যাওয়ার কারণে বিচ্ছেদ ঘটলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১৫১৬) : আমাদের এলাকার এক ব্যক্তি খ্রিষ্টান হয়ে গিয়েছে। আমরা জানি যে, স্বামী বা স্ত্রীর যেকোনো একজন কাফের হয়ে গেলে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, উক্ত মহিলার কি ইদ্দত পালন করতে হবে?

স্বামী কাদিয়ানী হয়ে গেলে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকবে কি

প্রশ্ন (১৪৮৩) : আমাদের এলাকার এক ব্যক্তি কাদিয়ানী হয়ে গিয়েছে। তার পরিবারের লোকেরা তাকে বুঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে ঠিক হয়নি। এখন আমার প্রশ্ন হলো, স্বামী কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কি?

বিবাহিত হয়ে নিজেকে অবিবাহিত দাবী করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (১৪৬৮) : আমার এক বন্ধু এক প্রাইভেট ফার্মে চাকরী নেওয়ার সময় বলেছে সে অবিবাহিত। অথচ সে বিবাহিত। অপর এক ব্যক্তি বলল, এই মিথ্যা কথা বলার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? আমার বন্ধুর স্ত্রী কি তালাক হয়ে গেছে?