উত্তরাধিকার সংক্রান্ত অন্যান্য

মৃতের ব্যাংকে গচ্ছিত টাকার মালিক কে হবে

প্রশ্ন (৫১৬৫) : কিছুদিন আগে আমার চাচার মৃত্যু হয়। ব্যাংকে তার কিছু জমানো টাকা আছে, যার নমিনি আমার চাচিকে করে গিয়েছেন। জানতে চাচ্ছি, সেই টাকার হকদার এখন কে হবে? আমার চাচি? নাকি চাচার ওয়ারিশরা?

ত্যাজ্যপুত্র বলতে কিছু আছে কি

প্রশ্ন (৫০৫২) : বর্তমান সমাজে ত্যাজ্যপুত্র করার একটি প্রবণতা দেখা যায়। জানতে চাচ্ছি, ইসলামি শরিয়তে ত্যাজ্যপুত্র বলতে কোনো টার্ম আছে কি?

মেয়েরা পিতার ঘরের মিরাছ পাবে কি

প্রশ্ন (৫০৪৫) : আমাদের এলাকার রীতি হল, পিতার ঘরের মিরাছ মেয়েরা পায় না। মেয়েদেরকে শুধু জমি জমা থেকে মিরাছ দেওয়া হয়। জানতে চাচ্ছি, এটি কতটুকু শরিয়ত সম্মত?

মেয়েরা কি অস্থায়ী সম্পদের মিরাছ পায় না

প্রশ্ন (৫০৪৪) : আমাদের এলাকায় নিয়ম হল, মেয়েরা শুধু তার পিতার স্থায়ী সম্পদের মিরাছ পায়। অস্থায়ী সম্পদের মিরাছ পায় না। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের নির্দেশ কী?

সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে কি পিতা গুনাহগার হবে

প্রশ্ন (৫০১৬) : কোনো পিতা তার নির্দিষ্ট সন্তানকে বঞ্চিত করার জন্য তার সমুদয় সম্পত্তি যদি অপর সন্তানকে সুস্থাবস্থায় লিখে দেয় তাহলে সেই পিতা গুনাহগার হবে কি?

ওয়ারিশদের জন্য ওসিয়ত করা যাবে কি

প্রশ্ন (৪৫১৫) : আমার নানা জীবনের শেষ প্রান্তে। তিনি চাচ্ছেন, মৃত্যুর পূর্বে তার এক ছেলের জন্য চার শতক জমি ওসিয়ত করে যেতে। শরিয়তের দৃষ্টিতে তিনি এটা করতে পারবেন কি?

জীবদ্দশায় মেয়ে ও স্ত্রীকে সম্পদ লিখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪১০৪) : আমার সন্তান একজনই। একটি মেয়ে। আমি চাচ্ছি, আমার সকল সম্পত্তি আমার জীবদ্দশায় আমার মেয়ে ও আমার স্ত্রীকে সমান সমান করে ভাগ করে লিখে দিয়ে যাব। জানতে চাচ্ছি, এমনটি করা আমার জন্য বৈধ হবে কি?

যিনাকারী স্বীকার করলে জারজ সন্তান উত্তরাধিকারী হবে কি

প্রশ্ন (৪০২০) : আমাদের এলাকায় এক ব্যক্তি এক নারীর সাথে যিনা করে। সে নারীর এ সন্তানও হয়। কিছুদিন আগে সেই নারী অন্য জায়গায় বিয়ে বসে। এখন উক্ত যিনাকারী পুরুষটি দাবি করছে যে, উক্ত সন্তানটি তার। জানতে চাচ্ছি, এই দাবির কারণে কি উক্ত সন্তানের বংশ সেই যিনাকারী ব্যক্তি থেকে সাব্যস্থ হবে? সেই সন্তান কি ঐ ব্যক্তির উত্তরাধিকারী হবে?

বাচ্চার মা কে হবে

প্রশ্ন (৩৮৪৩) : আমাদের এলাকার এক ব্যক্তির দুই স্ত্রী। সে টেস্টটিউবের মাধ্যমে বাচ্চা গ্রহণ করেছে। সেক্ষেত্রে তার বীর্যের সাথে তার বড় স্ত্রীর ডিম্বানু নিষিক্ত করে তার ছোট স্ত্রীর গর্ভে প্রবেশ করানো হয়েছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে বাচ্চার প্রকৃত মা কে হবে?

সুস্থ অবস্থায় মেয়েদেরকে সম্পত্তি লিখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৮২৭) : আমার চার মেয়ে। কোনো পুত্র সন্তান নেই। আমি চাচ্ছি, আমার জীবদ্দশায় আমার সকল সম্পত্তি আমার চার মেয়ের নামে লিখে দিতে। এ ব্যাপারে শরিয়তের বিধান জানতে চাচ্ছি। আমি কি আমার চার মেয়েকে আমার সকল সম্পত্তি লিখে দিতে পারব?

ত্যাজ্য সম্পদ বণ্টনের আগে লাভ হলে তা বণ্টন হবে কি

প্রশ্ন (৩৭৭৪) : আমার চাচা মারা যাবার পর তার সম্পত্তি এখনো বণ্টন হয়নি। আমার এক চাচাত ভাই সেখান থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা করেছে। এতে তার অনেক লাভ হয়েছে। এখন আমার চাচাত ভাইয়েরা ত্যাজ্য সম্পত্তি বণ্টন করতে চাচ্ছে। জানতে চাচ্ছি, ঐ চাচাত ভাই ব্যবসা করে যে লাভ করেছে তাও কি ত্যাজ্য সম্পত্তি হিসেবে সকল ওয়ারিশের মাঝে বণ্টিত হবে?

একতৃতীয়াংশের বেশি দ্বারা কুরবানি করা যাবে কি

প্রশ্ন (৩৩৫৮) : আমরা তিন ভাই। আমাদের পিতা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছেন, আমরা যেন তার সম্পত্তি থেকে এ বছর একটি গরু কুরবানি করি। আমরা শুনেছি, ওসিয়ত পূর্ণ করতে হয় মৃতের একতৃতীয়াংশ সম্পদ থেকে। আমাদের পিতার রেখে যাওয়া সম্পত্তির একতৃতীয়াংশ স্বল্প হওয়ার কারণে তা দ্বারা বর্তমান বাজারে গরু ক্রয় করা অসম্ভব। প্রশ্ন হল, এক্ষেত্রে একতৃতীয়াংশের বেশি সম্পদ দ্বারা গরু ক্রয় করতে কোনো সমস্যা আছে কি?

মহর নির্ধারণ না করে স্বামী মারা গেলে স্ত্রী কি মীরাস পাবে

প্রশ্ন (৩২৭২) : আমার এক বন্ধু মহর নির্ধারণ না করেই বিবাহ করেছে। কিন্তু বিয়ের দিন বিবাহ সম্পন্ন হওয়ার পর বিদ্যুতের তারের সাথে লেগে ওখানেই মৃত্যুবরণ করে। এখন তার স্ত্রী কি তার কাছ থেকে মীরাস লাভ করবে? তাদের সাথে কিন্তু সহবাসও হয়নি।

জীবিত অবস্থায় নির্দিষ্ট ছেলেকে সম্পত্তি লিখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩১৪৫) : আমার দাদী অল্প কিছু সম্পদের মালিক যা দিয়ে তার ব্যয়ভার নির্বাহ হয় না। আমার পিতাই তার ব্যয়ভার বহন করেন। এখন আমার দাদী চাচ্ছেন, তার সম্পূর্ণ সম্পদ আমার বাবকে লিখে দিতে। প্রশ্ন হল, দাদীর এ কাজটি কি বৈধ হবে? উল্লেখ্য, আমার দাদীর আমার পিতা ছাড়াও আরো দুই ছেলে ও তিন মেয়ে আছে।

মিরাছ হিসেবে প্রাপ্ত হারাম সম্পদ কী করবে

প্রশ্ন (৩১১৪) : আমার চাচা একজন ব্যাংকার ছিলেন। কিছুদিন আগে তার ইন্তেকাল হয়। তার মৃত্যুর পর তার সন্তানরা মিরাছ বণ্টন করে নেয়। প্রশ্ন হল, যেহেতু চাচা ব্যাংকার ছিলেন, তাই সেই মিরাছের সম্পত্তি আমার চাচাত ভাইদের জন্য গ্রহণ করা বৈধ হয়েছে কি? যদি বৈধ না হয়ে থাকে তাহলে বর্তমানে করণীয় কী?