বিবিধ

প্রয়োজনে মসজিদের দোতালা ভেঙ্গে তার সামানা অন্য কাজে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৭৩৮১) : আমাদের গ্রামে শতাধিক বছর পূর্বে স্থাপিত জামে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়লে ইতিমধ্যে সংস্কার করে মসজিদটিকে অনেকটা যুগোপযোগী করা হয়েছে। প্রয়োজনের তাগিদে দোতালায় পশ্চিমের একটা অংশে তিনদিকে দেয়াল ও ছাদ নির্মাণ করা হয়। যেখানে শুধুমাত্র জুমার নামাজে ব্যবহার হত। কিন্তু বিদেশী অর্থায়নে অত্যন্ত কাছে আরেকটি মসজিদ চালু হ‌ওয়ায়, অত্র মসজিদের দোতলার অংশ স্থায়ীভাবে অব্যবহৃত থাকছে। আমাদের ধারণা, আগামী ২০/৩০ বছর উক্ত কক্ষ অব্যবহৃত হয়ে পড়ে থাকবে। এবং ততদিনে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। কক্ষটির জানালা ও দরজা না থাকায় বর্ষার পানি ঢুকে কক্ষটি ক্রমশ: জরাজীর্ণ হয়ে পড়ছে।পক্ষান্তরে নীচতলা সম্প্রসারণ করে সামনে অন্তত দুই কাতারের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। অথচ মসজিদের খাতে যে টাকা আছে তা দিয়ে উক্ত কাজ সম্পন্ন করা যাবে না। তাই নষ্ট প্রায় দোতলার কক্ষটি ভেঙ্গে তার উপকরণাদি দিয়ে এবং অতিরিক্ত উপকরণাদি বিক্রয় করে নীচতলার সম্প্রসারণ কাজ করার ইচ্ছা আমরা পোষণ করছি।উল্লেখ্য যে, সেক্ষেত্রে অতিরিক্ত উপকরণাদি যাতে খারাপ কাজে ব্যবহৃত না হয় সেই জন্য ভিন্ন মসজিদের কাজে বাজার মূল্যের বিনিময়ে ব্যবহার করা হবে। উল্লিখিত বিবরণ অনুযায়ী ধর্মীয় নিয়ম কানুনের আলোকে কক্ষটি ভাঙ্গা যাবে কি?

ওয়াকফকৃত কুরআনের অনুবাদ বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭৩৫০) : বহু পূর্বে সৌদি সরকার বাংলাদেশি জনগণের মাঝে ফ্রি বিতরণের জন্য বাংলায় অনূদিত অনেকগুলো কোরআন শরীফের মুদ্রণ করে এদেশে পাঠায় এবং তা বিতরণ‌ও করা হয় বেশ। তবে পরবর্তীতে তা বিতরণ বন্ধ করে দেয় সে দেশের সরকার। তবে এখন সচরাচর ঐরকম কপিগুলোই লাইব্রেরি বা ব্যক্তি বিশেষের কাছে কিনতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে ঐগুলো ক্রয় করা জায়েয় হবে কি? এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে বা লাভের খাতিরে তা বিক্রি করা যাবে কি?

উশরের প্রমাণ কি কুরআন হাদিসে আছে

প্রশ্ন (৭৩২৬) : আমরা শুনে আসছি, সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। কিন্তু উশরের কথা তো কখনো শুনিনি। উশরের বিষয়টি কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত?

মৃত ব্যক্তির বাড়িতে আত্মীয়দের জন্য খাবার ব্যবস্থা করায় কোন সমস্যা আছে কি

প্রশ্ন (৭২৪৯) : আমার খালা মৃত্যুবরণ করেছে। আগামীকাল তার দাফন। বাড়িতে অনেক আত্মীয়-স্বজন আসবে। তাদের বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করলে কোন সমস্যা হবে কি?

মুসলমানির অনুষ্ঠান কি বৈধ

প্রশ্ন (৭২৪৪) : আমাদের সমাজে প্রচলিত রয়েছে, কোন বাচ্চাকে মুসলমানি করানো হলে একটি ভোজসভা করা হয়। এটি কি বৈধ আছে?

মিনস চলা অবস্থায় তেলাওয়াতে সেজদা শুনলে সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৭২৪২) : আমার ভাই আওয়াজ করে তেলাওয়াত করছিল। সে সময় আমার মিনস চলছিল। ভাই সেজদার আয়াত তেলাওয়াত করেছে। এখন কি আমাকে সেজদা দিতে হবে?

মালিকের অসন্তুষ্টিতে গাছের নিচে পড়ে থাকা ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৭২৩৫) : আমাদের স্কুলের পাশে একটি মণ্ডল গাছ আছে। এটি একটি ফল গাছ। অনেক সময় সেখানে গেলে গাছের নিচে মণ্ডল পাওয়া যায়। আমরা সেগুলো তুলে খেয়ে ফেলি। তবে মালিক যেন না দেখে এমনভাবে খাই। কারণ মালিক দেখলে রাগ করে। প্রশ্ন হল, আমাদের জন্য কি এটা জায়েয আছে?

ব্যভিচার ধরা পড়লে কি পরস্পরে বিবাহ পড়িয়ে দেওয়া যাবে

প্রশ্ন (৭২১৩) : আমাদের এদিকে প্রচলন আছে যে, কোন নারী-পুরুষের ব্যভিচারের সংবাদ পাওয়া গেলে তাদের পরস্পরকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন?

বিয়ের সময় পাওয়া স্বর্ণ কী করবে

প্রশ্ন (৭২০৪) : আমার নাম রাসেল মিয়া। আমি জানি, পুরুষের জন্য স্বর্ণের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু আমার বিয়ের সময় আমার শাশুড়ি আমাকে একটি স্বর্ণের চেইন দেন। এখন আমি সেটি কী করব?

পুরাতন কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৭১৭৮) : আমাদের বাড়ির পাশে একটি মসজিদ নির্মাণ করা কথা চলছে। কিন্তু সমস্যা হল, যে স্থানে মসজিদ নির্মাণ করার কথা চলছে সে স্থানে অনেক পুরনো এক দুটি কবরের চিহ্ন আছে বলে ধারণা করা হয়। এখন এখানে মসজিদ করা যাবে কি না?