আধুনিক মাসায়েল

মোবাইল ফোন ব্যবহার করার পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৪৪) : আমাদের গ্রামে মোবাইল ব্যবহারকারী খুবই কম। গ্রামের লোকেরা তাদের মোবাইল দিয়ে বিভিন্ন প্রয়োজনে ফোন করে থাকে। তাদের ফোনে কারো কল আসলে তারা সেই কল বাবদ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে কিছু টাকা নিয়ে থাকে। যদিও কল আসলে মালিকের কোনো টাকা খরচ হয় না। প্রশ্ন হল, এইভাবে টাকা নেওয়া কি বৈধ?

ফ্লেক্সিলোডের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া যাবে কি

প্রশ্ন (৩৩৩৯) : ফ্লেক্সিলোডের দোকানগুলোতে ৩০ টাকার কম রিজার্চ করলে ১ টাকা বেশি নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ১ টাকা বেশি নেওয়া কি সুদ হবে?

ফ্লেক্সিলোডের উপর কোম্পানীকর্তৃক অতিরিক্ত কমিশন গ্রহণ বৈধ কি

প্রশ্ন (৩৩৩৭) : আমি একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। কোম্পানী ফ্লেক্সিলোডের উপর সাধারণত ১০% কমিশন দিয়ে থাকে। অর্থাৎ, আমি যদি ১০০০০ টাকার ফ্লেক্সি ক্রয় করি তাহলে কোম্পানী আমার কাছ থেকে ৯০০০ টাকা নিয়ে থাকে। প্রশ্ন হল, এই ক্রয় বিক্রয় কি বৈধ হচ্ছে?

ডাউনলোড ব্যবসা করা বৈধ হবে কি

প্রশ্ন (৩৩৩৫) : আমি একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান দিয়েছি। আমার এক বড় ভাই বললেন, সার্ভিসিংয়ের পাশাপাশি কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করতে। আমরা প্রশ্ন হল, কনটেন্ট ডাউনলোডের ব্যবসা করা বৈধ কি?

ইন্টারনেট কার্ডের মূল্য কম বেশি করে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৩২৪) : মোবাইল রিজার্চের দোকানে বর্তমানে বিভিন্ন মূল্যের ইন্টারনেট কার্ড পাওয়া যায়। দোকানদেরকে দেখা যায় তারা কার্ডের গায়ের মূল্যের চেয়ে কম বেশি করে কার্ড বিক্রি করে থাকেন। প্রশ্ন হল, এটি কি সুদের অন্তর্ভুক্ত হবে?

অনিচ্ছাকৃত কলার টিউনের গান শুনলে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৩২০) : কখনো কখনো কাউকে ফোন দিলে অপর পাশে কলার টিউন হিসেবে গান বেজে থাকে। সেক্ষেত্রে অনিচ্ছাকৃত গানের আওয়াজ কানে চলে আসে। প্রশ্ন হল, এমতাবস্থায় গানের আওয়াজ কানে গেলে কি গুনাহ হবে?

অন্যের নামে সিম রেজিষ্ট্রেশন করা যাবে কি

প্রশ্ন (৩১৬৯) : আমি আমার ভোটার আইডি কার্ড এখনো পাইনি। এ কারণে বর্তমানে আমি যে সিমটি ব্যবহার করছি তা আমার আব্বুর নামে রেজিষ্ট্রেশন করা। জানতে চাচ্ছি, অন্যের নামে সিম রেজিষ্ট্রেশন করে ব্যবহার করা যাবে কি?

দুর্যোগ কি প্রাকৃতিক বিষয়

প্রশ্ন (৩০৩৭) : করোনা-আম্পানসহ যাবতীয় দুর্যোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে, নাকি এগুলো প্রকৃতির সৃষ্টি?

ইসলামবিদ্বেষী মিডিয়াগুলোর বিরুদ্ধে আমাদের করণীয় কী

প্রশ্ন (৩০৩৬) : বর্তমান মিডিয়াগুলো ইসলামের উপর কালিমা লেপনে সর্বদা সচেষ্ট থাকে। কিন্তু আমরা তাদের জবাবে তেমন কিছুই করছি না। এক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে?

বিশ্বায়নের কনসেপ্ট প্রচারে আমাদের দুর্বলতা কোথায়

প্রশ্ন (২৯১১) : আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) ও খোলাফায়ে রাশেদীনদের যুগে বিশ্বায়ন ভাবনা দুনিয়ায় প্রচারিত হলেও বর্তমানে আমরা কেন তা প্রচার করতে পারছি না? আমাদের কোথায় দুর্বলতা রয়েছে- সে বিষয়টি যদি একটু জানাতেন।