Feature

টয়লেটে নামায পড়ার বিধান কী

প্রশ্ন (১০৫০৩) : টয়লেট পরিষ্কার হলে তাতে নামায পড়া যাবে কি?

প্রশ্ন

টয়লেট পরিষ্কার হলে তাতে নামায পড়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

টয়লেটে নাপাক জায়গা। তাতে নামায পড়া ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে মাকরূহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,

‌الأَرْضُ ‌كُلُّهَا ‌مَسْجِدٌ ‌إِلَّا ‌المَقْبَرَةَ ‌وَالحَمَّامَ

‘কবরস্থান ও গোসলখানা ছাড়া সারা পৃথিবীই নামায আদায়ের উপযোগী।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩১৭]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন