Feature

মসজিদে হারামে জানাযা আসলে পড়া যাবে কি

প্রশ্ন (১০৫২০) : কোনো নারী যদি মসজিদে হারামে জামাতে অংশগ্রহণ করে তাহলে নামাযের পর জানাযায় অংশগ্রহণ করতে পারবে কি?

প্রশ্ন

কোনো নারী যদি মসজিদে হারামে জামাতে অংশগ্রহণ করে তাহলে নামাযের পর জানাযায় অংশগ্রহণ করতে পারবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নারীরা জানাযায় অংশগ্রহণ করতে পারবে না। হাদিস শরিফে এসেছে, উম্মে আতিয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

وَنَهَانَا ‌أَنَّ ‌نَخْرُجَ ‌فِي ‌جَنَازَةٍ

রাসূল (রা.) আমাদেরকে জানাযায় বের হতে নিষেধ করেছেন।’ [আল মুজামুল কাবীর, হাদিস: ৮৫]

তবে মসজিদে হারামে ফরজের পর যদি জানাযা দাঁড়িয়ে যায় তাহলে নারীরা নারীদের জন্য নির্ধারিত নামাযের স্থানে দাঁড়িয়ে জানাযায় অংশগ্রহণ করতে পারবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/24073/article-details.html