Feature

ছানা জোরে সাহু সেজদা দিতে হবে কি

প্রশ্ন (১০৭১৭) : কেউ যদি ছানা জোরে পাঠ করে তাহলে সাহু সেজদা আবশ্যক হবে কি?

প্রশ্ন

কেউ যদি ছানা জোরে পাঠ করে তাহলে সাহু সেজদা আবশ্যক হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামাযে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সেজদা দিতে হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

لِكُلِّ سَهْوٍ سَجْدَتَانِ

‘প্রত্যেক ভুলের জন্য দু’টি সেজদা।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৪৮৩]

জোরে ছানার পড়ার দ্বারা কোনো ওয়াজিব ছুটে না তাই উক্ত কারণে কোনো সাহু সেজদা আবশ্যক হবে না।

আলবাহরুর রায়েক ২/৯৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন