Feature

অন্যের পরিত্যক্ত বস্তু বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১১০৪৩) : আমি সৌদীতে ইলেকট্রিকের কাজ করি। মানুষের বাসায় কাজ করতে গেলে অনেক পরিত্যক্ত বস্তু পাওয়া যায়। যেগুলো তাদের কোনো কাজের না। আমি সেগুলো বিক্রি করে মূল্য গ্রহণ করতে পারব কি?

প্রশ্ন

আমি সৌদীতে ইলেকট্রিকের কাজ করি। মানুষের বাসায় কাজ করতে গেলে অনেক পরিত্যক্ত বস্তু পাওয়া যায়। যেগুলো তাদের কোনো কাজের না। আমি সেগুলো বিক্রি করে মূল্য গ্রহণ করতে পারব কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কারো মাল তার সন্তুষ্টি ছাড়া ব্যবহার করা বৈধ নয়। হাদিস শরিফে রয়েছে, রাসূল (সা.) বলেন-

لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ

‘কারও সন্তুষ্টি ছাড়া তার মাল গ্রহণ করা বৈধ নয়।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২০৬৯৫]

তবে কেউ উক্ত বস্তু প্রয়োজন না থাকার কারণে ফেলে দেয় তাহলে আপনি তা বিক্রি করে মূল্য গ্রহণ করতে পারবেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/25136/article-details.html