Feature

আদর করে লক্ষ্মী বললে ঈমান চলে যাবে কি

প্রশ্ন (১১০৬৮) : কেউ যদি আদর করে তার স্ত্রীকে লক্ষ্মী ডাকে তাহলে তার ঈমান চলে যাবে কি?

প্রশ্ন

কেউ যদি আদর করে তার স্ত্রীকে লক্ষ্মী ডাকে তাহলে তার ঈমান চলে যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কাউকে লক্ষ্মী বলে সম্বোধন করা বৈধ নয়। কারণ, লক্ষ্মী হিন্দুদের একটি দেবীর নাম। তারা তাকে ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী বলে মনে করে।

সুতরাং কোনো মুসলমানের জন্য এ শব্দ ব্যবহার করা বৈধ হবে না।

তবে উক্ত করণে ঈমান চলে যাবে না।

সূরা যুমার, আয়াত: ৫২; সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯; সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/25186/article-details.html