মাসিকের দিনগুলোতে মাসিক বন্ধ রাখলে সহবাস করা যাবে কি
প্রশ্ন (১১৮৫৪) : স্বামী বিদেশ থাকে। দীর্ঘদিন পর পর স্বামী দেশে আসলে জনৈকা নারী মাসিকের দিনগুলোতে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে। প্রশ্ন হল, মাসিক বন্ধ রাখলে সেই দিনগুলোতে সহবাস করতে পারবে কি?
প্রশ্ন
স্বামী বিদেশ থাকে। দীর্ঘদিন পর পর স্বামী দেশে আসলে জনৈকা নারী মাসিকের দিনগুলোতে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে। প্রশ্ন হল, মাসিক বন্ধ রাখলে সেই দিনগুলোতে সহবাস করতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ওষুধ খেয়ে স্রাব বন্ধ রাখলে উক্ত নারী পবিত্র হিসেবেই গণ্য হবে। সুতরাং তার জন্য সহবাস করতে কোন সমস্যা নেই।
তবে মাসিক শুরু হওয়ার পর ওষুধ খেয়ে তা বন্ধ করলে উক্ত নারী পবিত্র বলে গণ্য হবে না। তখন তার সাথে সহবাস করা বৈধ হবে না।
বাদায়েউস সানায়ে ১/১৫৩; কিতাবুন নাওয়াযেল ৩/১৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26995/article-details.html
← পূর্ববর্তী
বাচ্চা নিতে পিরিয়ডের ৪র্থ দিন থেকে সহবাস করা যাবে কি
পরবর্তী →