Feature

ঋণ মনে করলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১১৯৪১) : জনৈক ব্যক্তি আমার কাছে ঋণ চেয়েছে। সে যাকাত গ্রহণের উপযুক্ত হওয়ায় আমি তাকে যাকাত দেই। কিন্তু সে মনে করে ঋণ। তাই পরিশোধের সময়ও সে ঠিক করেছে। আমি কিছুই বলিনি। পরবর্তীতে সে তা ফেরত দিতে আসলে আমি নেইনি। জানতে চাচ্ছি, আমার যাকাত কি আদায় হয়েছে?

প্রশ্ন

জনৈক ব্যক্তি আমার কাছে ঋণ চেয়েছে। সে যাকাত গ্রহণের উপযুক্ত হওয়ায় আমি তাকে যাকাত দেই। কিন্তু সে মনে করে ঋণ। তাই পরিশোধের সময়ও সে ঠিক করেছে। আমি কিছুই বলিনি। পরবর্তীতে সে তা ফেরত দিতে আসলে আমি নেইনি। জানতে চাচ্ছি, আমার যাকাত কি আদায় হয়েছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

উক্ত ব্যক্তি যদি প্রকৃতপক্ষেই যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। কুরআন মাজিদে এসেছে,

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

‘নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।’ [সূরা তওবা, আয়াত: ৬০]

এক্ষেত্রে তাকে জানিয়ে দেওয়া জরুরি নয়।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/27169/article-details.html