Feature

ঋতুস্রাব চলা অবস্থায় সায়ী করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২০৩২) : এবার হজ্বের সফরে তাওয়াফে যিয়ারত করার পর সায়ী শুরু করার আগেই আমার ঋতুস্রাব শুরু হয়। তখন আমি এ অবস্থাতেই সায়ী করি। আমি জানতে চাচ্ছি, ঋতুস্রাব চলা অবস্থায় সায়ী করা আমার জন্য সহিহ হয়েছে? জানালে উপকৃত হব।

প্রশ্ন

এবার হজ্বের সফরে তাওয়াফে যিয়ারত করার পর সায়ী শুরু করার আগেই আমার ঋতুস্রাব শুরু হয়। তখন আমি এ অবস্থাতেই সায়ী করি। আমি জানতে চাচ্ছি, ঋতুস্রাব চলা অবস্থায় সায়ী করা আমার জন্য সহিহ হয়েছে? জানালে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সায়ী সহিহ হয়েছে। কেননা সায়ীর জন্য ঋতুস্রাব থেকে পবিত্র হওয়া জরুরি নয়; বরং ঋতুস্রাব চলা অবস্থায় সায়ী করা জায়েয। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-

إذَا طَافَتْ بِالْبَيْتِ ، ثُمّ حَاضَتْ قَبْلَ أَنْ تَسْعَى بَيْنَ الصّفَا وَالْمَرْوَةِ ، فَلْتَسْعَ بَيْنَ الصّفَا وَالْمَرْوَةِ.

যদি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করার পর সায়ী করার পূর্বেই ঋতুস্রাব শুরু হয়, তাহলে (ঋতুস্রাব অবস্থায়ই) সাফা-মারওয়ার মাঝে সায়ী করে নেবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৪৫৮৩)

অন্য বর্ণনায় আছে, হযরত আয়েশা ও উম্মে সালামাহ (রা.) বলেন-

إذَا طَافَتِ الْمَرْأَةُ بِالْبَيْتِ، ثُمّ صَلّتْ رَكْعَتَيْنِ، ثُمّ حَاضَتْ، فَلْتَطُفْ بَيْنَ الصّفَا وَالْمَرْوَةِ.

যদি ঋতুস্রাব শুরু হয়, তাহলে (ঋতুস্রাব অবস্থায়ই) সাফা-মারওয়ার মাঝে সায়ী করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৪৫৮২)

উল্লেখ্য, কাফেলার সাথে সায়ী আদায়ের আবশ্যকতা বা অন্য কোনো ওযর না থাকলে সায়ীও পবিত্র অবস্থায় করা উচিত।

-আলমাবসূত, সারাখসী ৪/৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪৭; বাদায়েউস সানায়ে ২/৩১৯; গুনইয়াতুন নাসিক, পৃ. ১৩৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27354&preview=true