নামাযে হাঁচির দুআ পড়লে কি নামায ভেঙে যাবে?
প্রশ্ন (১২২৭৮) : কিছুদিন আগে আমি মসজিদে নামায পড়ছিলাম। হঠাৎ আমার হাঁচি আসে। হাঁচির পর বেখেয়ালে কিছুটা শব্দ করেই ‘আলহামদুলিল্লাহ’ বলে ফেলি। নামায শেষ করার পর পাশে থাকা এক ব্যক্তি বললেন, নামাযটি আবার পড়ে নিলে ভালো হয়। কারণ, নামাযে হাঁচির পরের দুআ পড়া যায় না। জানার বিষয় হল, নামাযে হাঁচির পর ‘আলহামদুলিল্লাহ’ বললে কি নামায নষ্ট হয়ে যায়?
প্রশ্ন
কিছুদিন আগে আমি মসজিদে নামায পড়ছিলাম। হঠাৎ আমার হাঁচি আসে। হাঁচির পর বেখেয়ালে কিছুটা শব্দ করেই ‘আলহামদুলিল্লাহ’ বলে ফেলি। নামায শেষ করার পর পাশে থাকা এক ব্যক্তি বললেন, নামাযটি আবার পড়ে নিলে ভালো হয়। কারণ, নামাযে হাঁচির পরের দুআ পড়া যায় না। জানার বিষয় হল, নামাযে হাঁচির পর ‘আলহামদুলিল্লাহ’ বললে কি নামায নষ্ট হয়ে যায়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে হাঁচি আসলে ‘আলহামদুলিল্লাহ’ না বলাই নিয়ম। তবে ‘আলহামদুলিল্লাহ’ যেহেতু যিকির তাই তা বলে ফেললেও নামায নষ্ট হবে না। সুতরাং আপনার উক্ত নামায সহিহ হয়েছে। তা পুনরায় পড়তে হবে না।
-ফাতাওয়া তাতারখানিয়া ২/৩১৭; খুলাসাতুল ফাতাওয়া ১/১২০; যাদুল ফাকীর, ইবনুল হুমাম পৃ. ১৩৬; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী পৃ. ১৭৮; হালবাতুল মুজাল্লী ২/৩৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27928&preview=true
← পূর্ববর্তী
জানাযার নামাযের অসিয়ত করলে কি তা পালন করা আবশ্যক?
পরবর্তী →