আযান দেওয়ার সময় ডানে বামে মুখ ফেরানোর বিধান কী?
প্রশ্ন (১২৬৬০) : আমাদের মসজিদের মুয়াযযিন সাহেব আযানে حي على الصلاة ও حي على الفلاح বলার সময় প্রায়ই ডানে বামে মুখ ফেরান না। তাই আমি জানতে চাচ্ছি, আযানে حي على الصلاة ও حي على الفلاح বলার সময় ডানে বামে মুখ ফেরানোর বিধান কী? আর নবজাতকের কানে আযান দেওয়ার সময়ও কি ডানে বামে মুখ ফেরাতে হবে?
প্রশ্ন
আমাদের মসজিদের মুয়াযযিন সাহেব আযানে حي على الصلاة ও حي على الفلاح বলার সময় প্রায়ই ডানে বামে মুখ ফেরান না। তাই আমি জানতে চাচ্ছি, আযানে حي على الصلاة ও حي على الفلاح বলার সময় ডানে বামে মুখ ফেরানোর বিধান কী?
আর নবজাতকের কানে আযান দেওয়ার সময়ও কি ডানে বামে মুখ ফেরাতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আযানে حي على الصلاة বলার সময় ডানে এবং حي على الفلاح বলার সময় বামে চেহারা ফেরানো সুন্নত। তাই ওজর না থাকলে ডানে-বামে চেহারা ফেরাবে। অবশ্য চেহারা না ফেরালেও আযান শুদ্ধ হবে। আর নবজাতকের কানে আযান দেওয়ার সময়ও ফিকহের কিতাবাদিতে একই নিয়মে ডানে-বামে চেহারা ফেরানোর কথা বলা হয়েছে।
-সহিহ মুসলিম, হাদিস: ৫০৩; শরহে মুসলিম, নববী ৪/২১৯; আলবাহরুর রায়েক ১/২৫৮; আলমুহীতুল বুরহানী ২/৮৮; রদ্দুল মুহতার ১/৩৮৭; শরহুল মুনয়া পৃ. ৩৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29023&preview=true
← পূর্ববর্তী
কখন থেকে যাকাত আবশ্যক হয়?
পরবর্তী →